ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সরাইলে মহাসড়ক পারাপারে ওভারব্রিজ না থাকায় অভিভাবকেরা দুশ্চিন্তায়


সরাইলে মহাসড়ক পারাপারে ওভারব্রিজ না থাকায় অভিভাবকেরা দুশ্চিন্তায়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী জীবন-মরণের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করছে। বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠার পর থেকেই পরিচালনা কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, অভিভাবক ও জনপ্রতিনিধিরা কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। তবে দীর্ঘ ৩৮ বছর পেরিয়ে গেলেও বৃহত্তর জনগোষ্ঠীর এই প্রাণের দাবি আজও পূরণ হয়নি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয়ে ৬৩৪ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং বাংলা বিষয়ের শূন্যপদসহ ১৪ জন শিক্ষক কর্মরত আছেন। মোট শিক্ষার্থীর ৯০ শতাংশই ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে বিদ্যালয়ে আসে। পারাপারে চরম ঝুঁকি থাকায় অনেক অভিভাবক তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করতে এবং পাঠাতে সাহস পান না। ওভারব্রিজ না থাকায় অভিভাবকেরা সব সময় দুশ্চিন্তায় থাকেন, শিক্ষকেরাও আতঙ্কে থাকেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. হোসেন আলী বলেন, ‘আমি দীর্ঘদিন বিদ্যালয়টির সভাপতি ও দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীর দাবি পূরণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা বারবার মানববন্ধন করে আলোড়ন সৃষ্টি করলেও উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা ছিল নীরব। ২০১৮ সালে তৎকালীন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী বিদ্যালয়ে উপস্থিত হয়ে এক বিশাল সমাবেশে ওভারব্রিজ নির্মাণের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।’

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

একাধিক অভিভাবক জানান, সন্তানকে স্কুলে পাঠিয়ে তাঁরা সব সময় দুশ্চিন্তায় থাকেন। অনেক সময় নিজ দায়িত্বে সন্তানদের রাস্তা পার করে স্কুলে পৌঁছে দিয়ে যান। মহাসড়কে যানজট ও দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সরাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্যসচিব নুরুল আমিন বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে প্রতিদিন বিদ্যালয় শুরুর আগে এবং ছুটির পর শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়ে থেকে শিক্ষার্থীদের পারাপারে সহযোগিতা করেন।

শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, উপজেলা নাগরিক কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিরা দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে কুট্টাপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন মহাসড়কের সংযোগস্থলে দ্রুত একটি ফুটওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, ৫ জন দগ্ধ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩১ এম


মিরপুরে গার্মেন্টস ডিপোতে আগুন, ৫ জন দগ্ধ হাসপাতালে ভর্তি

রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন দগ্ধ ও আহত হয়েছেন, যাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সকলের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে পাঁচজনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও চিকিৎসকেরা ঝুঁকি বিবেচনায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ওই গার্মেন্টস ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিরপুর ১০ নম্বর এলাকার প্যারিদাস রোডের ৩৩ নম্বর লেনের একটি বাড়ির নিচতলায় আগুনের সূত্রপাত ঘটে। সেখানে গার্মেন্টসের ঝুট কাপড়ের গুদাম ছিল। আগুনের কালো ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়লে দ্বিতীয় ও চতুর্থ তলার পাঁচ বাসিন্দা শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন—মঈন (১৫), ময়না (৩৬), ফাতেমা (৯), ফাতেমা (৩০) ও নাদিরা (৩০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, পাঁচজনেরই শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশ করায় ইনহেলেশন ইনজুরি হয়েছে। হাসপাতালে নেওয়ার পরপরই তাদের প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে পাঁচজনের অক্সিজেন স্যাচুরেশন স্থিতিশীল রয়েছে। তবে শ্বাসনালিতে ধোঁয়া প্রবেশের কারণে সৃষ্ট জটিলতার আশঙ্কায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ আরটিভিতে টকশো, বাংলা ছায়াছবি, সংগীত ও নাটক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ এম


আজ আরটিভিতে টকশো, বাংলা ছায়াছবি, সংগীত ও নাটক

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩। আজকের আরটিভির আয়োজন সম্পর্কে একনজরে জানুন—

সকাল ৯টায় প্রচারিত হবে টকশো ‘আজ পত্রিকায়’।

সকাল ৯টা ৪৫ মিনিটে দেখা যাবে ‘সকালের সংবাদ’।

সকাল ১১টা ০২ মিনিটে সম্প্রচারিত হবে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’।

দুপুর ১২টা ১০ মিনিটে আসছে ‘চায়না আওয়ার’।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেম কী বুঝিনি’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন শুভশ্রী, ওম প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’ দেখানো হবে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’ সম্প্রচারিত হবে।

রাত ৮টায় নির্বাচিত একক নাটক ‘পুস্প শুনছো?’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা প্রমুখ।

রাত ৯টা ২০ মিনিটে বাংলায় ডাবিংকৃত থ্রিল ও রোমান্টিক তার্কিশ ধারাবাহিক নাটক ‘মোস্তফা’ দেখানো হবে। এর রচনা করেছেন এথেম ওজিস্ক এবং পরিচালনা করেছেন চাগরি ভিলা লোস্ত্তভালি ও ওসমান তাসি।

রাত ১০টায় প্রচারিত হবে শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। এর রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। অভিনয় শিল্পীদের মধ্যে রয়েছেন সাব্বির অর্নব, সালহা, নাবিলা বিনতে ইসলাম, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ প্রমুখ।

রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ‘রাতের সংবাদ’।

রাত ১১টা ২৫ মিনিটে টকশো ‘রোড টু ডেমোক্রেসি’ দেখা যাবে।

রাত ১২টায় সম্প্রচারিত হবে ‘নিউজ টপ টেন’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে এবার নানকের বাসভবনে ভাঙচুর ও আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


বরিশালে এবার নানকের বাসভবনে ভাঙচুর ও আগুন

বরিশালে এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের নিচে থাকা গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে লাহোর বিশ্বে শীর্ষে, ঢাকার অবস্থান ১৫তম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ এম


বায়ুদূষণে লাহোর বিশ্বে শীর্ষে, ঢাকার অবস্থান ১৫তম

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় পাকিস্তানের লাহোর বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ৩৬৮। অপরদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৫তম স্থানে রয়েছে। শুক্রবার সকালে ঢাকার বায়ুমান সূচক ছিল ১১২, যা সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই চিত্র দেখা যায়।

আইকিউএয়ারের তালিকায় বায়ুদূষণের দিক থেকে দ্বিতীয় স্থানে ভারতের রাজধানী দিল্লি অবস্থান করছে, যার একিউআই স্কোর ২৫৪। তৃতীয় স্থানে আফগানিস্তানের রাজধানী কাবুল রয়েছে, যার স্কোর ১৯৫। চতুর্থ স্থানে মিশরের রাজধানী কায়রোর স্কোর ১৮৭। পঞ্চম স্থানে বাগদাদের স্কোর ১৮১।

ষষ্ঠ স্থানে মানামা রয়েছে, যার স্কোর ১৬৭। সপ্তম স্থানে দোহা, স্কোর ১৬৫। অষ্টম স্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৪৩। নবম স্থানে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৪০। দশম স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১২৮।

এছাড়া ১১তম স্থানে কাজাখস্তানের আলমাটি (১২৫), ১২তম স্থানে চীনের চেংদু (১২৪), ১৩তম স্থানে পাকিস্তানের করাচি (১২২) এবং ১৪তম স্থানে সউদী আরবের রিয়াদ (১১৭) রয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য ও দূষণের মাত্রা প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বায়ুর নির্দেশক।

এই হিসাবে, শুক্রবার সকালে ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগণের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল। অন্যদিকে, লাহোরের বায়ুর মান ছিল দুর্যোগপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%