ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের উপকূলে জলদস্যুতা কমেছে প্রযুক্তি ও যৌথ অভিযানের মাধ্যমে


বাংলাদেশের উপকূলে জলদস্যুতা কমেছে প্রযুক্তি ও যৌথ অভিযানের মাধ্যমে

মুন্সী সহিদুল ইসলাম রানা

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান, টহল বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে উপকূলীয় এলাকায়, বিশেষ করে সুন্দরবন ও বঙ্গোপসাগরের জলসীমায় জলদস্যুতার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জেলে, মৌয়াল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার যৌথ অভিযান, আধুনিক সামুদ্রিক নজরদারি এবং জীবিকায়ন সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করেছে। এর ফলে উপকূলের বন ও জলজ সম্পদনির্ভর জনগণের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ গড়ে উঠেছে।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গত ২৭ আগস্ট জাতীয় সংসদে জানান, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলেদের সুরক্ষায় পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বন বিভাগ একত্রে কাজ করছে।

‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযানের মাধ্যমে জলদস্যুদের নেটওয়ার্ক ভেঙে ফেলা, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপহৃত ব্যক্তিদের উদ্ধার করার জন্য গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও নিয়মিত টহল পরিচালিত হচ্ছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে জানান, জলদস্যুপ্রবণ উপকূলীয় এলাকায় নৌবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।

তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, দূরবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তিনি উল্লেখ করেন, চলতি বছরে ছয়টি জলদস্যু বাহিনীর ৫১ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। গত ৩০ অক্টোবর শুরু হওয়া পাঁচ মাসব্যাপী শুঁটকি মৌসুমে দুবলার চর, আলোরকোল এবং কটকাসহ আশপাশের জলপথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা বজায় থাকবে।

জলদস্যুদের হুমকির সম্মুখীন হলে জেলে ও ব্যবসায়ীদের কোস্টগার্ডের জরুরি হটলাইন ১৬১১১-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

এদিকে, এসআরবি-৬-এর কমান্ডার নিস্তার আহমেদ জানান, ছয়টি জলদস্যু বাহিনীর ৭৪ সদস্য এলিট ফোর্সটির কাছে আত্মসমর্পণ করেছে।

খুলনা বিভাগের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, জেলেদের গভীর সমুদ্র বা বনের দুর্গম এলাকায় একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে ১৫ থেকে ২০টি নৌকার দলবদ্ধ বহর নিয়ে চলাচলে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বন বিভাগের সদস্য মোতায়েন থাকবে।

আরও পড়ুন: ঢাকায় তিন দিনের সফরে এলেন চীনা মন্ত্রী লিউ হাইশিং

উপকূলীয় নিরাপত্তা জোরদারে আধুনিক টহল জাহাজ, স্পিডবোট, রাডার, জিপিএস এবং উন্নত যোগাযোগব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। কক্সবাজার, মহেশখালী এবং কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অপহৃত ব্যক্তিদের অবস্থান শনাক্ত এবং মুক্তিপণের লেনদেনের সূত্র অনুসন্ধানে ড্রোন প্রযুক্তি ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ সহায়তা করছে।

তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সত্ত্বেও বিচ্ছিন্নভাবে জলদস্যুতার ঘটনা ঘটছে।

গত ১২ অক্টোবর সুন্দরবনের শিবসা নদীর আরবনিয়া খাল এলাকায় সম্রাট বাহিনীর অপহৃত চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার।

আরও পড়ুন: বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রামের জেলে শাহাবুদ্দিন ব্যাপারী বাসসকে বলেন, সরকারি এ সহায়তা তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এবং খাদ্যনিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা কমিয়েছে।

শরণখোলা উপজেলার বনজীবী রমজান আলী বলেন, আগে জলদস্যুদের আতঙ্ক নিয়ে তাদের বনে যেতে হতো। গত মৌসুমে তার দলের কয়েকজন সদস্য জিম্মি হওয়ার পর প্রত্যেককে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হয়েছে।

দক্ষিণ বেদকাশীর জেলে জব্বার মোল্লা বলেন, গত ৩০ অক্টোবর ৪০টি মাছ ধরার নৌকার একটি বহর দুবলার চরে পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন, জোরদার নিরাপত্তাব্যবস্থা তাদের জীবন ও জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন: তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক ঢাকায় গ্রেপ্তার

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমডোর (অব.) সৈয়দ মেসবাহ উদ্দিন আহমদ সামুদ্রিক নিরাপত্তা এবং উপকূলীয় সম্পদ সুরক্ষায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জলদস্যুতা শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়, এটি উপকূলীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পর্যটন এবং বন সংরক্ষণের জন্যও ঝুঁকি তৈরি করে।

সাবেক এই নৌ-কর্মকর্তা ও গবেষক বলেন, উপকূলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর নজরদারি, গোপন তথ্যদাতাদের সুরক্ষা, সহজ অভিযোগ জানানোর ব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানো জরুরি।

আরও পড়ুন: ঝালকাঠিতে যুবক হত্যার প্রধান আসামি শাহজাহান গ্রেফতার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম আজ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আওতায় আসা সাতজন হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার শাজাহান খান, সাবেক কৃষিমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ড. আব্দুর রাজ্জাক, সাবেক পর্যটন মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, "এই সাতজন আসামী (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের নেতৃস্থানে অবস্থান করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে। আমরা এভিডেন্স জমা দিয়েছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আটক আওয়ামী লীগের কয়েকজন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আটক আওয়ামী লীগের কয়েকজন

মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরে এলেও, আন্দোলনকে উসকে দেয়ার লক্ষ্যে একটি রাজনৈতিক গোষ্ঠী কাজ করছে।

সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করার সময় জনতার হাতে আটক হন বেশ কয়েকজন। পুলিশ জানায়, আটক হওয়া অধিকাংশ ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

আটকদের মধ্যে একজন হলেন ইমরান, যিনি গোপালগঞ্জের বাসিন্দা। মোবাইল ফোনে আন্দোলন উসকে দেয়ার তথ্য পাওয়া গেছে। তিনি মিথ্যা পরিচয়ে আন্দোলন করার কারণ সম্পর্কে কোনো জবাব দিতে পারেননি।

যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বে কিছু লোক জড়ো হয়। তারা সড়কে আগুন লাগানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া দেয় এবং আরও বেশ কয়েকজনকে আটক করে।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের রাজনৈতিক সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে।

মিরপুরে সংঘর্ষের ঘটনায় রবিবার থেকে এখন পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে এবং পাঁচটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


নামিবিয়া প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়ল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : আইসিসির সহযোগি দেশ নামিবিয়া ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

নামিবিয়া পঞ্চম ও শেষ ওয়ানডেতে আইসিসির পূর্ণ সদস্য আয়ারল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে। এর ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নামিবিয়া ৩-২ ব্যবধানে জয়লাভ করেছে। এটি ছিল নামিবিয়ার জন্য দ্বিতীয় ওয়ানডে সিরিজ, যেখানে তারা জয়ের স্বাদ পেল।

গত সেপ্টেম্বরে, প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছিল নামিবিয়া, যা ২০২৭ সালের বিশ্বকাপের সহ-স্বাগতিক দেশ হিসেবে তাদের জন্য একটি কঠিন অভিজ্ঞতা ছিল।

প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের কাছে নামিবিয়া ৫৫ রানে পরাজিত হয়। তবে পরবর্তী ম্যাচে তারা ৩১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফিরিয়ে আনে। এটি ছিল আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নামিবিয়ার প্রথম জয়। তৃতীয় ম্যাচে নামিবিয়া ৬৩ রানে জিতে ২-১ ব্যবধানে লিড নেয়। কিন্তু চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ১৩০ রানে জয়লাভ করে সিরিজে ২-২ সমতা এনে দেয়।

উইন্ডহুকে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নামিবিয়ার বোলারদের সামনে ৩৩.১ ওভারে ১২৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জর্ডান নিল। নামিবিয়ার জেজে স্মুথ ৪টি এবং জ্যাক ব্রাসেল ৩টি উইকেট নেন।

জবাবে, নামিবিয়া ২১.২ ওভার ব্যাট করে জয় নিশ্চিত করে। ওপেনার লরেন স্টিসকাম্প ৪৬ রান করেন এবং অধিনায়ক জেরহার্ড ইরাসমুস ১৮ বলে ৩০ রান করেন।

২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্মুথ এবং সিরিজ সেরা হন ইরামুস, যিনি ২৬৪ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখান।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সাথে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে নামিবিয়া থাকবে। স্বাগতিক দেশ হওয়ায় সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। কিন্তু নামিবিয়া সরাসরি অংশগ্রহণ করতে পারবে না এবং আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপ বাছাইয়ে তাদের অংশ নিতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


নিরাপত্তা শঙ্কায় আল নাসরের স্কোয়াডে রোনালদো নেই

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচে আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে যাচ্ছে, যিনি আগের ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন। পর্তুগিজ মহাতারকা উজবেকিস্তানের ক্লাব পাহতাকরের বিরুদ্ধে ম্যাচটির জন্য দলের সঙ্গে যাননি। নিরাপত্তা শঙ্কার কারণে তাকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোনালদোর সঙ্গে দলের সদস্য কিংসলে কোম্যান ও মোহাম্মদ সিমাকানও উজবেকিস্তানে যাচ্ছেন না। কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু জানিয়েছেন, টানা ম্যাচ ও ভ্রমণের চাপের কারণে তাদের বিশ্রাম দেয়া হয়েছে।

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সপ্তাহে নিরাপত্তা শঙ্কার কারণে রিয়াদে খেলতে যেতে অস্বীকৃতি জানায় আল-ওয়াসল, যার ফলে আল নাসরের পূর্ববর্তী চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি স্থগিত হয়। এর আগে, ক্ষেপণাস্ত্র হামলার খবরের কারণে দলটির একটি ম্যাচের কিক-অফ এক ঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল।

এদিকে, ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো মন্তব্য করেছেন, "বিভিন্ন খবর থেকে যা জেনেছি, তাতে পরিস্থিতি এখনও অনিরাপদ, তাই এই মুহূর্তে আমার মনে হয় না সেখানে (এশিয়ান) কাপ আয়োজন করা সহজ হবে।"

তবে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করা সম্ভব। প্রয়োজনে টুর্নামেন্ট ২০২৮ সালেও পিছিয়ে নেয়া হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%