ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু


মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু

ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় এক নারীর হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ পাথর দিয়ে হত্যা করার সন্দেহ প্রকাশ করেছে। অভিযুক্তরা নারীর নিথর দেহের ওপর তার দেড় বছরের মেয়েকে রেখে চলে যায়। শিশুটিকে পরে মায়ের দেহ আঁকড়ে ধরে কাঁদতে দেখা যায়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সিন্ধানুর উপবিভাগের আরএইচ ক্যাম্প-৫ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম স্নেহা। ২৫ বছর বয়সী স্নেহা আরএইচ ক্যাম্প-৪ এলাকার বাসিন্দা ছিলেন। তার লাশ গ্রামের উপকণ্ঠের একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার পর পুলিশ তার স্বামী ও প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

পুলিশের ধারণা, ভারী পাথর দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়েছে স্নেহাকে। হত্যার পর দুর্বৃত্তরা তার দেড় বছরের কন্যাসন্তানটিকে রক্তাক্ত মরদেহের ওপর বসিয়ে রেখে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা মাঠে স্নেহার দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। তখন শিশুটি তার নিথর মাকে জড়িয়ে ধরে আহাজারি করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, নারীর দেহে তখনও মৃদু শ্বাস বইছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার পর সিন্ধনুর গ্রামীণ থানা-পুলিশ বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নিহত নারীর স্বামী অমিত এবং তার কথিত প্রেমিক শুভম।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রায় চার বছর আগে অমিতের সঙ্গে স্নেহার বিয়ে হয়। তবে বিগত চার মাস ধরে শুভম নামের এক যুবকের সঙ্গে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এই হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ এবং অপরাধী কে তা নিশ্চিত করতে আটক স্বামী ও কথিত প্রেমিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ সিন্ধনুর তালুক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলের আদালতে হাজিরা দিতে গিয়ে ১১ জনকে আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


নড়াইলের আদালতে হাজিরা দিতে গিয়ে ১১ জনকে আটক, উদ্ধার দেশীয় অস্ত্র

নড়াইলে আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের একটি আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আদালত চত্বর, যা একটি সুরক্ষিত স্থান, সেখানে অস্ত্র নিয়ে প্রবেশের ঘটনাটি গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন- কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়বুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)। তারা সকলেই কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই ব্যক্তিরা একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য নড়াইল আদালতে গিয়েছিলেন। হাজিরা দেওয়ার পূর্বে তারা আদালত চত্বরের আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দারসহ একাধিক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আইনজীবীর চেম্বারে এবং আদালতের মতো বিচারালয় প্রাঙ্গণে এ ধরনের দেশীয় অস্ত্র নিয়ে আসামিদের উপস্থিত হওয়ার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের কারণে বড় ধরনের সহিংসতার উদ্দেশ্যে তারা এসব অস্ত্র নিয়ে এসেছিলেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জনের আটক হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তবে তারা ঠিক কী মামলায় হাজিরা দিতে এসেছিলেন এবং অস্ত্রগুলোর উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

রাজধানী ঢাকার আজিমপুর এলাকায় এক যুবক বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন। পরে তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে, দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আজিমপুর বাসস্ট্যান্ডের পার্কিং করা বাসে আগুন দেওয়ার চেষ্টা করার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে। আটকের পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

ভিডিওতে দাবি করা হয়েছে, আটক যুবক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে এই তথ্যটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন জানান, বাসে আগুন দিতে গিয়ে স্থানীয়রা ওই যুবককে ধরে উত্তম-মধ্যম দেয়, যার ফলে তার শরীরের কয়েক জায়গায় গুরুতর ইনজুরি হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে আবারও থানায় এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং বাসে আগুন

রাজবাড়ীর দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং অবস্থায় থাকা একটি লোকাল বাসে আগুন লেগেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাতের বেলায় পার্কিং করা বাসের চালক বা হেলপার কেউ একজন ঘুমিয়ে ছিলেন। তবে আগুন লাগার সময় ওই বাসের মধ্যে চালক বা হেলপার উপস্থিত ছিলেন না, যা রহস্যজনক বলে মনে হচ্ছে। গোয়ালন্দ থানার পুলিশ এই বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাত সোয়া ১টার দিকে দৌলতদিয়া থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে চলাচলকারী ‘মা ক্লাসিক পরিবহনের’ বাসটি হঠাৎ করেই আগুনে জ্বলতে শুরু করে। এ সময় পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কিন্তু তখন পর্যন্ত বাসটির অধিকাংশ অংশ পুড়ে গেছে। দৌলতদিয়া ঘাট টার্মিনালে অন্যান্য বাসের মধ্যে পুড়ে যাওয়া বাসটি কিছুটা দূরে পার্ক করা ছিল।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘বাসটির আসন এবং ভেতরের ডেকোরেশন সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এটি বাসের যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে, নাকি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


গ্রামীণ চক্ষু হাসপাতালের উদ্যোগে রাবিতে ১০ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ দিনের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়ার ক্যাম্প শুরু হয়েছে। গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এ ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে।

এই ক্যাম্পটি ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পটি পরিচালিত হবে।

ক্যাম্পে অংশগ্রহণকারীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আয়োজকরা শিক্ষার্থীদের জন্য চশমা কেনার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন।

ক্যাম্পের সময়সূচি অনুযায়ী, ২০ সেপ্টেম্বর রবীন্দ্র ভবন, ২১ সেপ্টেম্বর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন, ২২ সেপ্টেম্বর শহীদুল্লাহ কলা ভবন, ২৪ সেপ্টেম্বর মমতাজ উদ্দিন ভবন, ২৭ সেপ্টেম্বর সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবন, ২৮ সেপ্টেম্বর জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবন, ২৯ সেপ্টেম্বর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবন, ৩০ সেপ্টেম্বর জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবন, ১ অক্টোবর কৃষি ভবন এবং ৪ অক্টোবর জয়নুল আবেদিন চারুকলা ভবনে ক্যাম্প অনুষ্ঠিত হবে।

মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিমা ইসলাম জানান, "এখানে এসে দেখলাম সবাই বেশ আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। চিকিৎসকরা যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে আমার চোখ পরীক্ষা করেছেন এবং প্রয়োজনীয় বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। একজন শিক্ষার্থী হিসেবে বিষয়টি আমার কাছে বেশ সুবিধাজনক মনে হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসেই বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ পাওয়ায় সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে।"

ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিসান হোসাইন বলেন, "আমরা প্রতিদিন মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করি। ফলে অনেক সময় চোখে নানা ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু ক্লাস, পরীক্ষা ও অন্যান্য ব্যস্ততার কারণে সবসময় বাইরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব হয় না। তাই ক্যাম্পাসে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। আশা করি, ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা হবে।"

গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহীর ব্যবস্থাপক মিরাজুর রহমান জানান, "রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ১০টি একাডেমিক ভবনে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু করেছি। এসব ভবনের সামনে শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ওষুধে ছাড় এবং চশমার ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ক্যাম্পের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া। আজ প্রথমার্ধেই তিন শতাধিক শিক্ষার্থী সেবা নিয়েছেন।"

তিনি আরও বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আমরা রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দিয়ে থাকি। কারও চোখে বড় ধরনের সমস্যা থাকলে তাকে আমাদের প্রধান হাসপাতালে রেফার করা হয়। সেখানে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%