ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের কারণে নিহত ১


যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড়ের কারণে নিহত ১

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি শক্তিশালী ঝড়ের কারণে একজনের মৃত্যু হয়েছে। ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি, ঝোড়ো বাতাস এবং জলোচ্ছ্বাসের ফলে বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় এক লাখ গ্রাহকের, কারণ গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে।

নিউইয়র্কের ব্রুকলিনে গাছ পড়ে নিউইয়র্ক সিটি আবাসন কর্তৃপক্ষের এক কর্মী নিহত হন। একই এলাকায় গাছ পড়ে আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে নগরীর অগ্নিনির্বাপণ বিভাগ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধীরগতিতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলের দিকে অগ্রসর হয় শক্তিশালী ঝড়টি। এর ফলে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করে। নিউ জার্সির সার্ফ সিটি এলাকায় রাস্তাঘাটে পানি উঠে যায় এবং কয়েকটি বাড়িতেও পানি ঢুকে পড়ে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

নিউ জার্সির বিভিন্ন উপকূলীয় ও উপসাগরীয় এলাকায় শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) পর্যন্ত সবচেয়ে বেশি জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। কিছু এলাকায় রাস্তায় কয়েক ফুট পর্যন্ত পানি উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

নিউ জার্সির সি ব্রাইট এলাকার মেয়র ব্রায়ান কেলি জানিয়েছেন, সেখানে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইছে এবং কিছু রাস্তায় প্রায় ৬ ফুট পর্যন্ত পানি উঠতে পারে। নিচু এলাকার শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝোড়ো বাতাসের ফলে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। নিউইয়র্ক নগরীতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল থেকে গাছ ভেঙে পড়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার ৯০০টির বেশি খবর পাওয়া গেছে।

নিউইয়র্কের পার্ক ও বিনোদন বিভাগের কর্মীরা ঝুঁকিপূর্ণ গাছ ও ডাল সরাতে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। নিউ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাসের কারণে গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ম্যাসাচুসেটসের বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ৬৯ থেকে ৮৯ কিলোমিটার বেগে বাতাসের ঝাপটা রেকর্ড করা হয়েছে। নিউ জার্সি ও ডেলাওয়ারের আটলান্টিক উপকূলে বাতাসের গতি ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ২০ ফুট পর্যন্ত হতে পারে।

ঝড়ের কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাতেও প্রভাব পড়েছে। বোস্টন বিমানবন্দরে শত শত উড়োজাহাজের ফ্লাইট বাতিল হয়েছে। ম্যাসাচুসেটসের মার্থাস ভিনইয়ার্ড ও নানটাকেটের অধিকাংশ ফ্লাইটও বাতিল করা হয়েছে।

বেসবলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ঝড় এড়াতে বোস্টনে নির্ধারিত দুটি ম্যাচ শুক্রবারই (২৫ সেপ্টেম্বর) আয়োজন করা হয়। রোববারের (২৭ সেপ্টেম্বর) ম্যাচটি পরে ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।

ম্যাসাচুসেটসের ফক্সবরোর একটি স্টেডিয়ামে নির্ধারিত সংগীতশিল্পী এড শিরানের দুটি কনসার্টও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

এদিকে নর্থ ক্যারোলাইনার হ্যাটেরাস দ্বীপে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় একটি বিয়ের অনুষ্ঠান বিপাকে পড়ে। বর-কনে দ্বীপে পৌঁছাতে পারলেও প্রায় ৪৫ জন অতিথি সড়ক বন্ধ থাকায় অন্য পাশে আটকা পড়ে। পরে স্থানীয় একটি শিবির তাদের জন্য নতুন অনুষ্ঠানস্থল, থাকার ব্যবস্থা ও সংগীতের আয়োজন করে।

সূত্র: দ্য এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়া আয়মানের বিস্ফোরক প্রতিক্রিয়া

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিনেত্রী সাদিয়া আয়মান ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে এই ঘটনার জন্য "হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য" শব্দ ব্যবহার করেন।

সাদিয়া আয়মান তার পোস্টে উল্লেখ করেন, "সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।" তিনি বলেন, "তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।"

অন্যদিকে, দেশে চাঁদাবাজি ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া। তিনি মন্তব্য করেন, "এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!"

ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক হিসেবে উল্লেখ করে সাদিয়া নিজের অবস্থান স্পষ্ট করেন। পোস্টের মন্তব্যের ঘরে তিনি কয়েকজন সমালোচকের মন্তব্যের জবাবও দেন। সেখানে সাদিয়া দাবি করেন, "যাদের উদ্দেশ্য করে আমি পোস্টটি দিয়েছি, তাদেরই কেউ কেউ চাঁদাবাজদের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করছেন।"

মন্তব্যকারীদের উদ্দেশে তিনি কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানান। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

একই সঙ্গে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেছেন অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, তৃতীয় সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


মিসিসিপিতে নারীর ঝুলন্ত মরদেহ, তৃতীয় সন্দেহভাজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ২৯ বছর বয়সী তাসিয়া ফরচুনের মৃত্যুর ঘটনায় পুলিশ তৃতীয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। ৪৫ বছর বয়সী এরিক ক্লার্ক শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

গত আগস্টে মিসিসিপির একটি পরিত্যক্ত বাড়ির পেছনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফরচুনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে নতুন তথ্য সামনে এনে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে মরদেহ ঝোলানোর ঘটনাটি এবং ঘটনাস্থলটি সাজানো হয়েছিল।

কিন্তু কীভাবে ঘটনাটি সাজানো হয়েছিল বা ফরচুনকে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। ক্লার্ককে সোমবার আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে।

ফরচুনের মৃত্যুর ঘটনায় এর আগে আর্নেস্ট লয়্ড জুনিয়র ও জারকুয়েস র‍্যাটলিফ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়।

পুলিশ জানিয়েছে, ৫১ বছর বয়সী র‍্যাটলিফের সঙ্গে ফরচুনের কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না। তবে সেই সম্পর্কের বিস্তারিত জানানো হয়নি। র‍্যাটলিফ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার জামিন আবেদন নাকচ হয়েছে।

অন্যদিকে ২৫ বছর বয়সী লয়েডের সঙ্গে ফরচুনের মৃত্যুর কিছুদিন আগে অথবা মৃত্যুর কিছুক্ষণ আগে শারীরিক সংঘর্ষ হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের অভিযোগ, লয়েড কালো তারের সাহায্যে ফরচুনকে ঝুলিয়ে দেন। তার জামিনও নামঞ্জুর করা হয়েছে।

ফরচুনের মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তদন্তকারীরা এখন পর্যন্ত প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলেছেন এবং ফরেনসিক আলামত সংগ্রহ করে বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে বেশ কয়েকটি সূত্র অনুসরণ করা হয়েছে। তবে ফরচুনের মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সূত্র: দ্য এনবিসি নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে যদি কেউ অপকর্ম বা ভাঙচুর করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের বিষয়ে প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, কোনো রাজনৈতিক দলের নাম বা সরকারের উচ্চপদস্থ ব্যক্তির পরিচয় ব্যবহার করে কেউ পার পাবে না। মিরপুরের ঘটনায় ইতোমধ্যে ৯ জনকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও জানান, যেকোনো অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুরু থেকেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের মুখোমুখি করতে কাজ করছে।

দেশের শান্তি বজায় রাখার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মাহদী আমিন বলেন, দুষ্কৃতকারীরা যেকোনো পরিচয় ব্যবহারের চেষ্টা করুক না কেন, তাদের অপরাধের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থান গ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে হামলার শিকার হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। এই ঘটনায় ব্যাপক ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই ক্ষোভ জানান।

ফেসবুক পোস্টে তিনি একটি ভিডিও আপলোড করেন, যেখানে সালমান মুক্তাদির তার স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের বর্ণনা দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির উল্লেখ করেন, গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

শফিকুর রহমান আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কীভাবে সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তিনি বলেন, হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%