০৭:৪৩ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব জাস্ট’-এর ২০২৬ সালের নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মাশফি চৌধুরী অরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম শিমুল নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি মঙ্গলবার (০৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়, প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকের কক্ষে। ভোট গণনা শেষে বিকাল ৪:৩০ টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন প্রথম সহ-সভাপতি মৃন্ময় মণ্ডল, দ্বিতীয় সহ-সভাপতি হাবিবা রহমান এবং তৃতীয় সহ-সভাপতি ইফতেখার মাহমুদ লাবিব। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অর্পিতা সাহা ও দেবজ্যোতি দে। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সালমান আমিন এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে বৃষ্টি দাস।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ খায়রুল হোসাইন ইয়ামিন, সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে মোঃ আসিফ ইকবাল, সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে মোঃ মোরশেদ জামিল শাফি, ম্যানেজিং এডিটর হিসেবে মোঃ দেলোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ শামীম শেখ, ক্লাব প্রশাসন পরিচালক হিসেবে এস. এম. আমিনুল ইসলাম, ক্লাব সার্ভিস পরিচালক হিসেবে মোঃ ফয়সাল ইকবাল, কমিউনিটি সার্ভিস পরিচালক হিসেবে মোঃ আলামিন ইসলাম, আন্তর্জাতিক সার্ভিস পরিচালক হিসেবে হোসাইন আল মাহমুদ সাজিদ এবং পেশাগত সার্ভিস পরিচালক হিসেবে হাসিন আক্তার অলিভ নির্বাচিত হয়েছেন।
এছাড়া নবনির্বাচিত কমিটির কার্যনির্বাহী সদস্যদের মধ্যে প্রিয়া দাস, মোঃ শিফাত আহমেদ সানি, মোছাঃ তাহমিনা খাতুন, মোবারক হোসাইন, মোঃ মিলন মিয়া, মোঃ এমদাদ উল্লাহ বধান, মোছাঃ তাজমিম আক্তার, তাসমিয়া তাহশিন প্রথোমা, হাসান ইবনে নূর, মোঃ শাহিন শেখ এবং মেহেদী হাসান এরাজ অন্তর্ভুক্ত রয়েছেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মাশফি চৌধুরী অরিন বলেন, “রোটার্যাক্টের মূল শক্তি তরুণদের সক্রিয় অংশগ্রহণ। ‘Service Above Self’ বা নিজের আগে সেবা, এই আদর্শকে সামনে রেখে আমরা তরুণ নেতৃত্ব গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমাজের বাস্তব সমস্যার সমাধানে কাজ করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে সেবামূলক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর আমরা অগ্রাধিকার দেব। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। নবনির্বাচিত কমিটির সবাইকে নিয়ে দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে ক্লাবকে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমাদের সব কার্যক্রমে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ এবং স্পনসর রোটারি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
আরও পড়ুন: সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা, ৮ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে অনুমোদিত বিষয়গুলোর কপি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন