প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় মার্কিন পপতারকা ও গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, যিনি নব্বইয়ের দশকের শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বজুড়ে 'পপ প্রিন্সেস' হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রতি, এই পপসম্রাজ্ঞী তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো ব্যবহার করার অভিযোগ তুলেছেন।
পপতারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র শেয়ার করে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। সেখানে তিনি পরিবারের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন আচরণের কথা উল্লেখ করে নতুন পরিবার খুঁজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে সেই পোস্টে ব্রিটনি স্পিয়ার্স লিখেছেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’
তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’
নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ব্রিটনি স্পিয়ার্স। তিনি উল্লেখ করেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’
এর আগে, একটি ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছিলেন এ পপতারকা। সেখানে অভিযোগ করে গায়িকা বলেন, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাকে ইচ্ছা করে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার সময় পুরো ঘটনাটিকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন ব্রিটনি স্পিয়ার্স।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন