০৪:০৩ পি.এম
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সাথে টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। রোববার (১১ অক্টোবর) মানিসা প্রদেশের আখিসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে গেবজে-ওরহাঙ্গাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে বাস ও টো ট্রাকের সংঘর্ষ ঘটে।
মানিসার গভর্নর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টার কিছু পরে দুর্ঘটনার খবর কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে পুলিশ আটক করেছে।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ছিল মরদেহ বহনের নীল রঙের ব্যাগ। উল্টে যাওয়া টো ট্রাকটি কাঠের তক্তা বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তফা চিফচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানিয়েছেন, নিহতরা তুরস্কের নাগরিক। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত নয়।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান মন্তব্য করেন, পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে কার্যক্রম চলছে। তিনি বলেন, এ দুর্ঘটনা ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব আবারও তুলে ধরেছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন