ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মহাকাশে বাবার কাছে, পৃথিবীতে সন্তানের জন্ম হবে কানাডার নভোচারীর


মহাকাশে বাবার কাছে, পৃথিবীতে সন্তানের জন্ম হবে কানাডার নভোচারীর

স্পেসএক্স-এর ক্রু ১৩ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত হয়েছে, যেখানে একজন মহাকাশচারী রয়েছেন যিনি ৬ মাসের এই অভিযানে তার তৃতীয় সন্তানের জন্মের সময় উপস্থিত থাকতে পারবেন না।

কানাডার নভোচারী জোশুয়া কুট্রিক, যিনি ছয় মাসের মহাকাশ অভিযানে রয়েছেন, তার স্ত্রী হিদার কুট্রিকের গর্ভে থাকা তাদের তৃতীয় সন্তানের জন্মের সময় পাশে থাকতে পারবেন না। এই সন্তান পৃথিবীর আলো দেখবে নভোচারীর মহাকাশে থাকার সময়েই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশ বাহিনী স্টেশন থেকে চার নভোচারী ও মহাকাশচারী নিয়ে একটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে। স্থানীয় সময় সকাল ১১টা ১০ মিনিটে উৎক্ষেপণের পর, প্রায় ৭ ঘণ্টা ৫৫ মিনিটে মহাকাশ স্টেশনে পৌঁছে দলটি।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এই অভিযানে নাসার দুই নভোচারী জেসিকা ওয়াটকিনস ও লুক ডেলানি, রাশিয়ার মহাকাশচারী সের্গেই তেতেরিয়াতনিকভ এবং কানাডার নভোচারী জোশুয়া কুট্রিক রয়েছেন। তাদের নিয়ে গঠিত দলটি মহাকাশ স্টেশনে পৌঁছে সেখানে থাকা সাত সদস্যের সঙ্গে যোগ দিয়েছে।

দলের অধিনায়ক জেসিকা ওয়াটকিনস ভূতত্ত্বে পিএইচডি করেছেন এবং ২০২২ সালে তিনি মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। অন্য তিনজনের জন্য এটি প্রথম মহাকাশযাত্রা। লুক ডেলানি ও জোশুয়া কুট্রিক দুজনেই সাবেক সামরিক পরীক্ষামূলক বিমানচালক। সের্গেই তেতেরিয়াতনিকভ আগে রাশিয়ার সাবমেরিন বাহিনীতে দায়িত্ব পালন করেছেন।

জোশুয়া কুট্রিক ও তার স্ত্রী হিদারের দুই সন্তান রয়েছে, যাদের বয়স ৫ ও ৭ বছর। তাদের তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা নভেম্বরের শেষ দিকে, অর্থাৎ কুট্রিকের ছয় মাসের মহাকাশ অভিযানের প্রায় দুই মাসের মাথায়।

মহাকাশে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কুট্রিক লিখেছেন, "তিন সন্তান ও অনাগত সন্তানকে রেখে যাওয়া তার জীবনের সবচেয়ে কঠিন কাজ।" তবে তিনি এ ধরনের ত্যাগের বিষয়টি মেনে নিয়েছেন, কারণ এটি মানুষের নতুন কিছু আবিষ্কারের অভিযাত্রার অংশ।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

মহাকাশ অভিযানের ইতিহাসে এবার এমন চতুর্থ ঘটনা ঘটতে যাচ্ছে, যখন কোনো দম্পতির সন্তান জন্ম নেবে এবং সেই সময় তাদের একজন পৃথিবীর বাইরে মহাকাশে অবস্থান করবেন।

মহাকাশ স্টেশনে পৌঁছে কুট্রিক বলেন, "শেষ পর্যন্ত মহাকাশে পৌঁছাতে পেরে তার বিশ্বাসই হচ্ছে না।" কানাডার পতাকা আবার মহাকাশ স্টেশনে দেখতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

এই অভিযানে কানাডার গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতির পাশাপাশি কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতে সহযোগিতা করে আসছে। কুট্রিক মহাকাশে যাওয়া ১৭তম কানাডীয় নভোচারী।

নতুন দলটি মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর আগের দলটির সঙ্গে দায়িত্ব হস্তান্তর শুরু হয়েছে। আগের দলের অধিনায়ক জেসিকা মেয়ার, লুক হ্যাথাওয়ে, ইউরোপীয় মহাকাশ সংস্থার নভোচারী সোফি আদেনো এবং মহাকাশচারী আন্দ্রেই ফেদিয়ায়েভ ২৩৫ দিনের অভিযান শেষে পৃথিবীতে ফিরবেন।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

তাদের পৃথিবীতে ফেরার জন্য ৫ অক্টোবর মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। পরদিন ৬ অক্টোবর ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে তাদের অবতরণের কথা।

এদিকে নতুন দলটি মহাকাশ স্টেশনে বিভিন্ন গবেষণা ও প্রযুক্তি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে হৃদ্‌রোগ ও পারকিনসন রোগ নিয়ে গবেষণা, দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানের জন্য ফসল উৎপাদন, মহাকাশে রক্তপ্রবাহের অস্বাভাবিকতা বোঝা এবং নভোচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের নতুন চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা অন্যতম।

এছাড়া চলতি মাসের শেষ দিকে ও নভেম্বরের শুরুতে মহাকাশ স্টেশনের সৌরবিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কয়েকটি কাজ করার কথা রয়েছে। অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরেও বিভিন্ন মালবাহী মহাকাশযান সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

মহাকাশ স্টেশনে থাকা নতুন দলটির অভিযান প্রায় ছয় মাস চলবে। এই সময় বিজ্ঞান গবেষণা, মহাকাশে চলাফেরা এবং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি পৃথিবী থেকে দূরে থাকা পরিবারের সদস্যদের জন্যও এটি হবে আবেগঘন এক সময়।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

সূত্র: সিবিএস নিউজ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ২ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


দেশের ২ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

দেশের দুই জেলা কুমিল্লা ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা প্রদান করেছে।

পূর্বাভাস অনুযায়ী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ সতর্কতা দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

একই সঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তা এবং আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আরটিভি /এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নেল ইউনিভার্সিটিতে ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কর্নেল ইউনিভার্সিটিতে ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার

যুক্তরাষ্ট্রের আইভি লিগের প্রখ্যাত প্রতিষ্ঠান কর্নেল ইউনিভার্সিটিতে যৌন নিপীড়নের একটি ভয়াবহ চিত্র প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রায় ৩৫ শতাংশ ছাত্রী ক্যাম্পাসে অবস্থানকালে জোরপূর্বক বা অসহায় অবস্থায় যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

সম্প্রতি রাজ্য কর্তৃক পরিচালিত ‘২০২৫ সার্ভে অব সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড রিলেটেড মিসকন্ডাক্ট’ শীর্ষক জরিপে এই তথ্য উঠে এসেছে।

অন্যদিকে, স্নাতক ছাত্রদের মধ্যে এই হার ৮ শতাংশ। পাশাপাশি, ২০২৪ সালে এক ছাত্রীকে জোরপূর্বক মাদক খাইয়ে চি ফি (Chi Phi) ফ্র্যাটার্নিটির সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের (গ্যাং রেপ) অভিযোগের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা।

গত মার্চে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের এক সারসংক্ষেপ প্রতিবেদনে জানানো হয়েছে, যৌন নিপীড়ন প্রতিরোধে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ক্যাম্পাসে এই ধরনের অপরাধের হার এখনও উদ্বেগজনকভাবে বেশি রয়েছে।

এসব ঘটনার অধিকাংশের সাথে অ্যালকোহল বা মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সমীক্ষা অনুযায়ী, সাধারণ ছাত্রীদের (২৯%) তুলনায় ফ্র্যাটার্নিটি বা সোরোরিটি-সংশ্লিষ্ট ছাত্রীদের (৫২%) যৌন নিপীড়নের শিকার হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি।

অর্ধেক ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার সময় তারা সচেতন থাকলেও অ্যালকোহল বা মাদকের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে নিজেদের রক্ষা করার মতো অবস্থায় ছিলেন না।

এদিকে, টম্পকিন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন চলতি সপ্তাহে জানিয়েছেন, ২০২৪ সালের ১৯ অক্টোবরের ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তারা নতুন করে অপরাধমূলক তদন্ত শুরু করতে যাচ্ছেন এবং বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করবেন।

সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রী (যার ছদ্মনাম ‘জেন ডো’ ব্যবহার করা হয়েছে) একটি দেওয়ানি মামলা দায়ের করার পর বিষয়টি নতুন করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

যদিও ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ওঠার তিন দিনের মধ্যেই অভিযুক্ত সাত সদস্যকে বহিষ্কার করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটির তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযোগ নেই, তবু বরগুনায় সাংবাদিক আসাদুল হকের ডোপ টেস্ট করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


অভিযোগ নেই, তবু বরগুনায় সাংবাদিক আসাদুল হকের ডোপ টেস্ট করল পুলিশ

বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া এক সাংবাদিকের ডোপ টেস্ট করেছে পুলিশ। তবে, মামলার এজাহারে তার বিরুদ্ধে মাদক সেবন, বহন বা মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরীক্ষার ফলাফলে তার শরীরে মাদকের কোনো অস্তিত্বও পাওয়া যায়নি।

এদিকে, তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় দুই হাত পেছনে হাতকড়া পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। গ্রেপ্তার হওয়া সাংবাদিক মো. আসাদুল হক সবুজ দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি। তিনি গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আসাদুল হককে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে নেওয়ার সময় আসাদুলের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এর আগে সদর থানা পুলিশ তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করায়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আসাদুলের পরিবারের অভিযোগ, মামলায় মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ না থাকার পরও ডোপ টেস্ট করানোর ফলে তাদের সামাজিকভাবে হেয় হতে হয়েছে। তারা পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনাকে অমানবিক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলিয়ান ফুটবলাররা প্রীতি ম্যাচের পর ভারতে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ব্রাজিলিয়ান ফুটবলাররা প্রীতি ম্যাচের পর ভারতে পৌঁছেছেন

ভারতের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল দল, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর। ইতোমধ্যে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতে এসে পৌঁছেছে প্রীতি ম্যাচ খেলতে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় সেলেসাওরা পৌঁছায়।

আনচেলত্তির শিষ্যদের আন্তর্জাতিক বিরতি শুরু হয় অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে। প্রথম ম্যাচটি ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে তারা সকারুদের ৪-২ গোলে পরাজিত করে। এবার তাদের লক্ষ্য আরেকটি জয় অর্জন করা।

তবে, এই ম্যাচটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতা কিংবা প্রীতি ম্যাচে, এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি দেশটি।

এ কারণে, কলকাতায় শনিবারের ম্যাচটি নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%