ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কর্নেল ইউনিভার্সিটিতে ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার


কর্নেল ইউনিভার্সিটিতে ৩৫% ছাত্রী যৌন নিপীড়নের শিকার

যুক্তরাষ্ট্রের আইভি লিগের প্রখ্যাত প্রতিষ্ঠান কর্নেল ইউনিভার্সিটিতে যৌন নিপীড়নের একটি ভয়াবহ চিত্র প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রায় ৩৫ শতাংশ ছাত্রী ক্যাম্পাসে অবস্থানকালে জোরপূর্বক বা অসহায় অবস্থায় যৌন নিপীড়নের শিকার হয়েছেন।

সম্প্রতি রাজ্য কর্তৃক পরিচালিত ‘২০২৫ সার্ভে অব সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড রিলেটেড মিসকন্ডাক্ট’ শীর্ষক জরিপে এই তথ্য উঠে এসেছে।

অন্যদিকে, স্নাতক ছাত্রদের মধ্যে এই হার ৮ শতাংশ। পাশাপাশি, ২০২৪ সালে এক ছাত্রীকে জোরপূর্বক মাদক খাইয়ে চি ফি (Chi Phi) ফ্র্যাটার্নিটির সদস্যদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের (গ্যাং রেপ) অভিযোগের বিষয়ে নতুন করে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

গত মার্চে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের এক সারসংক্ষেপ প্রতিবেদনে জানানো হয়েছে, যৌন নিপীড়ন প্রতিরোধে দীর্ঘ সময় ধরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ক্যাম্পাসে এই ধরনের অপরাধের হার এখনও উদ্বেগজনকভাবে বেশি রয়েছে।

এসব ঘটনার অধিকাংশের সাথে অ্যালকোহল বা মাদকের সম্পৃক্ততা পাওয়া গেছে।

সমীক্ষা অনুযায়ী, সাধারণ ছাত্রীদের (২৯%) তুলনায় ফ্র্যাটার্নিটি বা সোরোরিটি-সংশ্লিষ্ট ছাত্রীদের (৫২%) যৌন নিপীড়নের শিকার হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি।

অর্ধেক ভুক্তভোগী জানিয়েছেন, ঘটনার সময় তারা সচেতন থাকলেও অ্যালকোহল বা মাদকের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে নিজেদের রক্ষা করার মতো অবস্থায় ছিলেন না।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

এদিকে, টম্পকিন্স কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাথিউ ভ্যান হাউটেন চলতি সপ্তাহে জানিয়েছেন, ২০২৪ সালের ১৯ অক্টোবরের ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তারা নতুন করে অপরাধমূলক তদন্ত শুরু করতে যাচ্ছেন এবং বিষয়টি গ্র্যান্ড জুরির সামনে উপস্থাপন করবেন।

সম্প্রতি ভুক্তভোগী ওই ছাত্রী (যার ছদ্মনাম ‘জেন ডো’ ব্যবহার করা হয়েছে) একটি দেওয়ানি মামলা দায়ের করার পর বিষয়টি নতুন করে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

যদিও ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ ওঠার তিন দিনের মধ্যেই অভিযুক্ত সাত সদস্যকে বহিষ্কার করা হয়েছিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনাটির তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল।

আরটিভি নিউজ/এসআর

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযোগ নেই, তবু বরগুনায় সাংবাদিক আসাদুল হকের ডোপ টেস্ট করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


অভিযোগ নেই, তবু বরগুনায় সাংবাদিক আসাদুল হকের ডোপ টেস্ট করল পুলিশ

বরগুনায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া এক সাংবাদিকের ডোপ টেস্ট করেছে পুলিশ। তবে, মামলার এজাহারে তার বিরুদ্ধে মাদক সেবন, বহন বা মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ নেই। পরীক্ষার ফলাফলে তার শরীরে মাদকের কোনো অস্তিত্বও পাওয়া যায়নি।

এদিকে, তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় দুই হাত পেছনে হাতকড়া পরানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। গ্রেপ্তার হওয়া সাংবাদিক মো. আসাদুল হক সবুজ দৈনিক কালবেলার বরগুনা প্রতিনিধি। তিনি গৌরীচন্না ইউনিয়নের ভূতমারা এলাকার বাসিন্দা।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আসাদুল হককে তার নিজ বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১–এ হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে নেওয়ার সময় আসাদুলের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। এর আগে সদর থানা পুলিশ তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করায়। পরীক্ষার প্রতিবেদনে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আসাদুলের পরিবারের অভিযোগ, মামলায় মাদক-সংক্রান্ত কোনো অভিযোগ না থাকার পরও ডোপ টেস্ট করানোর ফলে তাদের সামাজিকভাবে হেয় হতে হয়েছে। তারা পেছনে হাতকড়া পরিয়ে আদালতে নেওয়ার ঘটনাকে অমানবিক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলিয়ান ফুটবলাররা প্রীতি ম্যাচের পর ভারতে পৌঁছেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ব্রাজিলিয়ান ফুটবলাররা প্রীতি ম্যাচের পর ভারতে পৌঁছেছেন

ভারতের ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল দল, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর। ইতোমধ্যে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভারতে এসে পৌঁছেছে প্রীতি ম্যাচ খেলতে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে কলকাতায় সেলেসাওরা পৌঁছায়।

আনচেলত্তির শিষ্যদের আন্তর্জাতিক বিরতি শুরু হয় অস্ট্রেলিয়া সফরের মাধ্যমে। প্রথম ম্যাচটি ড্র হলেও, দ্বিতীয় ম্যাচে তারা সকারুদের ৪-২ গোলে পরাজিত করে। এবার তাদের লক্ষ্য আরেকটি জয় অর্জন করা।

তবে, এই ম্যাচটি ভারতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, ফুটবলের কোনো প্রতিযোগিতা কিংবা প্রীতি ম্যাচে, এর আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়নি দেশটি।

এ কারণে, কলকাতায় শনিবারের ম্যাচটি নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল গাজ্জাবী ও শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


আজ হারামাইনে জুমার নামাজ পড়াবেন শায়খ ফয়সাল গাজ্জাবী ও শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান

আজ ২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি। আজকের দিনটি ১৪৪৮ হিজরির রবিউস সানি মাসের তৃতীয় জুমা। এই বিশেষ দিনে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট আলেম ও কারি।

মসজিদুল হারাম

আজ (২ অক্টোবর) মসজিদুল হারামে জুমার নামাজে ইমামতি করবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তিনি ১৯৬৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০০৮ সালে তিনি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সালে খতিব হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত অনুষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

মসজিদে নববি

আজ (২ অক্টোবর) মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান। তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে ২০১৬ সালে খতিব হিসেবে নিযুক্ত হন।

শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশেষভাবে পরিচিত। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়ের কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত লাভ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা, চারজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা, চারজন আটক

পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে অন্য দুই ব্যক্তিকে বাবা হিসেবে দেখিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন দুই তরুণ। এই ঘটনায় চারজনকে আটক করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে তাদের কুয়ালালামপুর যাওয়ার পরিকল্পনা ছিল। চারজনের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ করা হয়েছিল। তাদের আসন ছিল পাশাপাশি ১০ নম্বর সারিতে।

আটক চারজনের নাম হলো মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান এবং নাজমুল ফকির অপু। তাদের মধ্যে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক, আর আতিকুর রহমান ও অপু তরুণ।

ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাই করার সময় দেখতে পান, আতিকুর রহমানের পাসপোর্টে বাবার নাম হিসেবে হেলাল উদ্দিনের নাম উল্লেখ করা রয়েছে। মায়ের নাম নাসিমা আক্তার। জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি হিসেবেও হেলাল উদ্দিনের নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা রয়েছে। দুই পাসপোর্টে ঠিকানা হিসেবে শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একই ঠিকানা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে শাবুর মিয়ার নাম উল্লেখ রয়েছে। তাদের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার কদমতলীর ৯৯০ পশ্চিম মোহাম্মদবাগ। অপুর জরুরি যোগাযোগের ব্যক্তি হিসেবেও শাবুর মিয়ার নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, পাসপোর্টের এসব তথ্য যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে অসংগতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছিল। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত ছিল।

ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার জন্য ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই তাদের আটক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তাদের বয়সের তথ্যেও বড় পার্থক্য রয়েছে। হেলাল উদ্দিনের পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ। আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে, দুই তরুণকে কেন মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটিকে এখনই মানব পাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%