ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দাকোপে পৌঁছেছেন


সুন্দরবন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী দাকোপে পৌঁছেছেন

হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

নলিয়ান থেকে লঞ্চঘাটের মাধ্যমে নৌপথে বাগেরহাটের উদ্দেশে মোংলার দিকে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর সময় নির্ধারিত রয়েছে দুপুর ১২টা ৪৫ মিনিট। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির আয়োজন রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করবেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহাগড়ায় সড়কবাতি, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন শেখ মতিউর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


লোহাগড়ায় সড়কবাতি, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন শেখ মতিউর

বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের উদ্যোগে সম্প্রতি সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানটি খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা অফিসে বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নড়াইল জেলা সভাপতি মাওলানা আব্দুল হান্নান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল্লাহ, লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস, প্রচার সম্পাদক ক্বারী ওয়াহিদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান, শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, লোহাগড়া পৌরসভার নির্বাহী সদস্য ব্যাংকার ইমান আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, "সমাজ উন্নয়নে ভালো মানুসিকতার মানুষদের এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে স্বচ্ছ মানুষদের সহযোগিতা করতে হবে। রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের উন্নয়নে ভালো মানুষ দরকার। আপনারা সাধারণ মানুষই পারেন যোগ্যমানুষদের সমাজউন্নয়নে কাজ করবার সুযোগ করে দিতে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে তাদের খেলাধুলায় আগ্রহী করতে হবে।"

এ সময় ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান লক্ষীপাশাস্থ্য কামনা শিশু সেন্টারে সিলিং ফ্যান, খলিসাখালী স্পোর্টিং ক্লাবে ফুটবল ও পৌর এলাকার জন্য সড়ক বাতির সরঞ্জাম প্রদান করেন।

সুবিধাভোগী কবি ও শিক্ষক কামনা ইসলাম, খলিসাখালী স্পোর্টিং ক্লাবের পরিচালক মোঃ হাসান এবং উজ্বল সন্তোষ প্রকাশ করে বলেন, "ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান এর মতোন ভালো মানুষ সমাজের উন্নয়নে দরকার। যারা সেবার ব্রতনিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চায়, উন্নয়ন কাজ করতে চায়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ (৩৫) কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় পুরাতন বাস টার্মিনাল চত্বর থেকে তাকে আটক করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : আলাউদ্দিন।

এদিকে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় রকিবুজ্জামান পলাশের গ্রেফতারের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্ট পলাশের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ চঞ্চল শাহরিয়ার মীমকে সভাপতি এবং রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা কমিটি গঠন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের নয়াপাড়ায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


কক্সবাজারের নয়াপাড়ায় বাস-পিকআপ সংঘর্ষে ২ জন নিহত

কক্সবাজার, ২৩ অক্টোবর, ২০২৬ : জেলার চকরিয়া এলাকায় যাত্রীবাহী বাস এবং সবজিবাহী পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ফলে দু’জনের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায়।

নিহতদের মধ্যে একজন হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং অন্যজন চকরিয়া উপজেলার রামপুরা এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (৩০)।

দুর্ঘটনার সময় নিহত দু’জন পিকআপ ভ্যানের ভেতরে ছিলেন। পিকআপ ভ্যানটি চকরিয়া থেকে টেকনাফের রোহিঙ্গা শিবিরে সবজি নিয়ে যাচ্ছিল।

মালুমঘাট হাইওয়ে থানার উপ পরিদর্শক মো. সেলিম মিয়া বাসসকে জানিয়েছেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের কারণে ওই দু’জনের মৃত্যু হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বাসটি অত্যন্ত দ্রুত এবং বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল।

দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন চাম্পির আঘাতের আশঙ্কায় তাইওয়ানে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


টাইফুন চাম্পির আঘাতের আশঙ্কায় তাইওয়ানে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল

প্রশান্ত মহাসাগরে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন চাম্পির প্রভাবে কার্যত অচল হয়ে পড়েছে তাইওয়ান। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঝড়টির সম্ভাব্য আঘাতের আশঙ্কায় দ্বীপটির প্রায় সব এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। ঝড়টির কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯১ কিলোমিটার।

আজ শুক্রবার ঝড়টি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদিও এটি দুর্বল হয়ে এসেছে, তবুও তাইওয়ানে সরাসরি আঘাত হানার আশঙ্কা রয়ে গেছে।

পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের পাশ দিয়ে অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। এরপর চীনের উপকূলের দিকে মোড় নিয়ে শেষ পর্যন্ত দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়ের প্রভাবে তাইওয়ানে এরই মধ্যে একজনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছেন ১৭১ জন। এছাড়া পাহাড়ি এলাকার ঝুঁকিপূর্ণ স্থান থেকে ২ হাজার ৬৩৯ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে ৭৭ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তবে এরই মধ্যে অধিকাংশ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

টাইফুন মোকাবিলায় তাইওয়ানের প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা তুলনামূলকভাবে শক্তিশালী। ফলে এ ধরনের ঝড়ে সাধারণত প্রাণহানি কম হয়। গ্রীষ্মকালে টাইফুনের প্রকোপ বেশি থাকলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে।

এদিকে টাইফুন চাম্পি প্রথমে জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের পশ্চিমাঞ্চলের সর্বপশ্চিমে অবস্থিত জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: চ্যানেল নিউজ এশিয়া

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%