ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে ট্রাক্টর চাপায় ৪ বছরের শিশু নিহত


ঝিনাইদহে ট্রাক্টর চাপায় ৪ বছরের শিশু নিহত

ঝিনাইদহ, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলার মধুহাটী ইউনিয়নে একটি মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত জাকিয়া কামতা গ্রামের জাফিরুল ইসলামের কন্যা।

আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ

নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, সকালে বাড়ির কাছে রাস্তার ধারে অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিল জাকিয়া। এ সময় একটি ট্রাক্টর ঘটনাস্থলে এসে পৌঁছালে শিশুটি হঠাৎ করে রাস্তা পার হওয়ার চেষ্টা করে এবং ট্রাক্টরটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন বাসসকে বলেন, শিশুটি ট্রাক্টরের হর্ণ শুনে রাস্তা পার হতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরপরই ট্রাক্টর চালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ এলাকা ছেড়ে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বাসসকে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ট্রাক্টর চালক মাসুদ পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ১ লাখ ৮৭ হাজার টাকার রসুন ও ভারতীয় কয়লা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


নেত্রকোণা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হলো ১ লাখ ৮৭ হাজার টাকার রসুন ও ভারতীয় কয়লা

নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় কয়লা ও বাংলাদেশী রসুন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার দুপুর ২ টায় বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লে.ফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ৩১ বিজিবি’র বিজয়পুর বিওপির একটি টহল দল সীমান্তবর্তী জংখল এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২শ’০ কেজি বাংলাদেশী রসুন জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩৬ হাজার ৪শ’ টাকা।

অধিনায়ক আরও জানান, আজ ভোরে ভবানীপুর বিওপির অপর একটি টহল দল দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে অভিযান চালায়। সীমান্ত এলাকায় নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৭ হাজার ৫শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ২শ’ টাকা।

দুটি অভিযানে সর্বমোট ১ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকা মূল্যের চোরাচালানের মালামাল আটক করা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত কয়লা ও রসুন নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ৪৫ বছরের নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে ৪৫ বছরের নারীর মৃত্যু

যশোর, ২৪ অক্টোবর, ২০২৬ : জেলার অভয়নগরে ট্রেনের নিচে কাটা পড়ে আজ ৪৫ বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটেছে। নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার সকালে ৮টার দিকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ৬১ নম্বর রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, শনিবার সকালে ওই নারী রেললাইনের উপর বসে ছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

ঘটনাস্থলের নিকটবর্তী ৬১ নম্বর রেলগেটে কর্মরত গেটম্যান পরশ ইসলাম জানান, দুর্ঘটনার পর নারীর মরদেহ রেললাইনের পাশে পড়ে ছিল। বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

অভয়নগরের নওয়াপাড়া স্টেশন মাস্টার মিন্টু কুমার রায় বাসস’কে জানিয়েছেন, ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যুর খবর পাওয়ার পর মরদেহ উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


আগামীকাল আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৫ : আগামীকাল রোববার, প্রথম কার্যদিবসে আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে, যা অবকাশকালীন ছুটির পর অনুষ্ঠিত হবে।

এই তথ্যটি সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যা সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রেজিষ্ট্রার আশিকুল খবির দ্বারা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের প্রধান বিচারপতি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে, ২৫ অক্টোবর, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এই কারণে আগামী ২৫ অক্টোবর রোববার আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী ম্যাচে নেই এনরিচ নর্টি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


কুঁচকির ইনজুরির কারণে সিরিজ নির্ধারনী ম্যাচে নেই এনরিচ নর্টি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার পেসার এনরিচ নর্টি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন। কুঁচকির ইনজুরির কারণে প্রোটিয়াদের জন্য সিরিজ নির্ধারনী শেষ টেস্টে নর্টির অনুপস্থিতি নিশ্চিত হয়েছে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম দুই টেস্টের পর ১-১ সমতা বিরাজ করছে।

গেবেরহাতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বোলিং করার সময় কুঁচকির ইনজুরিতে আক্রান্ত হন নর্টি। তিনি নিজের চতুর্থ ওভারের তৃতীয় ডেলিভারির সময় চোট পেয়ে মাঠ ছাড়েন এবং এরপর আর ফিরে আসতে পারেননি। ৩.৩ ওভার বল করে ৫ রানে ১ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার।

সাড়ে তিন বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ফিরেছিলেন নর্টি। সিরিজের প্রথম টেস্টে ডারবানে দুই ইনিংসে ৪ উইকেট শিকার করেন তিনি।

নর্টির ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে কর্বিন বশ, জেরাল্ড কোয়েৎজি ও ডেন প্যাটারসনের মধ্যে যেকোন একজনের খেলার সুযোগ তৈরি হয়েছে।

যদি দক্ষিণ আফ্রিকা তিন পেসার নিয়ে একাদশ সাজায়, তাহলে দলে ফিরতে পারেন বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। দ্বিতীয় টেস্টের একাদশে তাকে রাখা হয়নি। ঐ ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে সাইমন হার্মারকে রাখা হয়েছিল। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে ২ উইকেট শিকার করেন তিনি।

এক টেস্ট পর দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেনি। তাকে ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে খেলার পর, দ্বিতীয় টেস্টের জন্য বাদ পড়েন ভেরেনি। তার জায়গায় উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন রায়ান রিকেলটন।

অস্ট্রেলিয়া ২১৪ রানের জয়ে সিরিজ শুরু করে। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

কেপ টাউনে আগামী ২৭ অক্টোবর থেকে তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, সাইমন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকলটন, কাইল ভেরেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%