ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বালানি বিভাগ মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে


জ্বালানি বিভাগ মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে

যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে পুরনো পাওয়ার গ্রিডের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে জ্বালানি বিভাগ। এই উদ্দেশ্যে ২৬টি অঙ্গরাজ্যের ৩১টি প্রকল্পে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

যদি পরিকল্পিত প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে গ্রিডে অতিরিক্ত ২৩ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা সৃষ্টি হবে, যা প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারকে বিদ্যুৎ সরবরাহের সমান। এই উদ্যোগের আওতায় বিদ্যুতের নতুন সংযোগের পাশাপাশি আধুনিক সেন্সর ও প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান সঞ্চালন ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।

জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে, এসব প্রকল্পের অধীনে ১ হাজার ৫০০ মাইলের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইনের যন্ত্রাংশ উন্নত করা হবে। পাশাপাশি প্রায় ২১ হাজার মাইল জুড়ে সঞ্চালন ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন করা হবে, যা তাৎক্ষণিক আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও লাইনের চাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

উদ্যোগটিতে ১৯০ কোটি ডলার সরকারি অনুদানের পাশাপাশি বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো থেকে আরও ৩৩৫ কোটি ডলার যৌথ অর্থায়ন আসবে। কলোরাডো, ইন্ডিয়ানা, ওহাইও ও ওকলাহোমার চারটি সরকারি সংস্থা এবং বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এই আর্থিক সুবিধা পাবে।

সাম্প্রতিক সময়ে ডেটা সেন্টার, শিল্পকারখানা ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে বিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। এই বাড়তি চাহিদা মেটাতে বাইডেন প্রশাসনের সময় পাস হওয়া দ্বিদলীয় অবকাঠামো তহবিলের আওতায় প্রকল্পগুলোতে অর্থায়ন করা হচ্ছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশীয় তেল-গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং পুরোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার নীতি জোরদার করছেন। এ ধরনের প্রেক্ষাপটে নতুন এই গ্রিড আধুনিকায়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিডের ওপর চাপ কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়ানের শেষ মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিলের সম্মান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


রায়ানের শেষ মুহূর্তের গোলে বাঁচল ব্রাজিলের সম্মান

ব্রাজিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল বিশ্বকাপের পর। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান রক্ষা করেছেন রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা প্রথম গোলটি করেন। পরে যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে রায়ান ব্রাজিলকে সমতায় ফেরান।

প্রথমার্ধে লাতিন আমেরিকার দেশটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি। তবে তারা তখন পর্যন্ত গোল হজমও করেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে এস্তেভাও অস্ট্রেলিয়ার জালে বল পাঠালেও অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করেন।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না। বরং ৬৮তম মিনিটে নেস্তোরি ইরানকুন্ডা ব্রাজিলের জালে বল পাঠান।

গোল পরিশোধের জন্য ব্রাজিল মরিয়া হয়ে ওঠে। বারবার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে জালের দেখা পাচ্ছিলেন রাফিনিয়ারা। তবে ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিল কর্নার পায়।

সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান রায়ান। তিনি শেষ বিশ্বকাপে আলো ছড়িয়েছেন। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় দুই দল ড্র নিয়ে মাঠ ছাড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রে মাস্টার্সের সুযোগ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ভর্তির প্রক্রিয়ায় কম সিজিপিএ থাকলেও গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করার সুযোগ বিদ্যমান। তবে, কম পয়েন্ট নিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া এবং টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ পূর্ণ ফান্ডিং অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।

আবেদন করার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্য বা বিশ্ববিদ্যালয়ের তালিকা দেখে বিভ্রান্ত না হয়ে নির্দিষ্ট প্রোগ্রামের নিজস্ব শর্তাবলী যাচাই করা অত্যন্ত জরুরি। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ভিত্তিক এবং বিভাগভেদে ভর্তির ন্যূনতম পয়েন্ট ও ফান্ডের নিয়মে বড় ধরনের তারতম্য দেখা যায়।

যেমন, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ইস্ট বে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ২.৫ জিপিএর সমতুল্য ফল নির্ধারণ করেছে। তবে, বিভাগীয় শর্তগুলো আলাদাভাবে পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে, ইউনিভার্সিটি অব মেমফিসের মনোবিজ্ঞান বিভাগে ২.৫ জিপিএ চাওয়া হলেও শিক্ষা সংক্রান্ত নির্দিষ্ট কিছু প্রোগ্রামে অন্তত ২.৭৫ না থাকলে বিশেষ আপিল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হয়, যা সরাসরি ভর্তির নিশ্চয়তা দেয় না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পরামর্শক সংস্থা ‘এডুকেশনইউএসএ’ জানায়, গ্র্যাজুয়েট পর্যায়ে টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের মাধ্যমে টিউশন ছাড় ও ভাতা পাওয়া সম্ভব। তবে, বেশিরভাগ স্কলারশিপ মোট খরচের কেবল একটি অংশ বহন করে। তাই, ভর্তির সুযোগ থাকা মানেই পূর্ণ ফান্ডিং পাওয়া নয়।

এ ছাড়া, অনলাইনে বহুল আলোচিত ‘ইউনিভার্সিটি অব দ্য পিপল’ কোনো প্রথাগত ক্যাম্পাসে পড়াশোনার প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। প্রতিষ্ঠানটিতে টিউশন ফি না থাকলেও গ্র্যাজুয়েট কোর্সে অ্যাসেসমেন্ট ফি দিতে হয়। তাই, শিক্ষার ধরন ও আনুষঙ্গিক খরচ আগেই স্পষ্ট হওয়া প্রয়োজন।

শিক্ষাবিদেরা জানান, কম সিজিপিএ থাকলে শক্তিশালী রিসার্চ, কাজের অভিজ্ঞতা, স্টেটমেন্ট অব পারপাস (SOP) ও ভালো সুপারিশপত্রের মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য করা সম্ভব। তবে, এগুলো কোনো ন্যূনতম বাধ্যবাধকতাকে স্বয়ংক্রিয়ভাবে মওকুফ করে না। তাই, আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট থেকে ভর্তির সার্বিক শর্ত যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে কনস্টেবল ও স্ত্রী গ্রেপ্তার

নাটোরে সাত বছরের একটি শিশুর ডান হাতের একটি আঙুলের একাংশ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগে পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিশুটিকে নাটোর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর পশ্চিম চেয়ারম্যান পাড়া এলাকায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের কনস্টেবলের নাম শাকিল, যিনি নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ভুক্তভোগী শিশুর বাবার বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকেন।

আহত শিশুটির বাবা মো. মাহমুদুল হাসান মিলন জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাসায় ভাড়াটিয়া পরিবারের সদস্যদের নিয়ে তার স্ত্রী পিকনিকের আয়োজন করেন। এ সময় দুই শিশু খেলাধুলার একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি উভয় শিশুর মা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এ ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল তার ছেলেকে জোর করে নিজের রুমে নিয়ে যান। সেখানে বটি দিয়ে শিশুটির ডান হাতের আঙুল কেটে দেন। এ সময় শিশুটির কান্নার শব্দ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, ঘটনার দিন বৃহস্পতিবার রাতে অভিযোগ পেয়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে মুসলিমদের বিয়ের নতুন সিদ্ধান্ত, কাজীদের ক্ষমতা শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


ভারতে মুসলিমদের বিয়ের নতুন সিদ্ধান্ত, কাজীদের ক্ষমতা শেষ

আসামে মুসলিম বিয়ে নথিভুক্তির নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আনল রাজ্য সরকার। এখন থেকে মুসলিমদের বিয়ে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে নথিভুক্ত করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসাম মুসলিম বিবাহ নথিভুক্তি বাধ্যতামূলক বিধিমালা ২০২৬ অনুমোদন করা হয়েছে। এর ফলে মুসলিম বিয়ে নথিভুক্তির ক্ষেত্রে কাজীদের পূর্বের ভূমিকা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে এবং সরকারি ব্যবস্থার আওতায় আসছে পুরো প্রক্রিয়া।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, রাজ্যজুড়ে মুসলিম বিয়ে নথিভুক্তির জন্য একই ধরনের সরকারি ব্যবস্থা চালু করা হবে। এই দায়িত্ব পালন করবেন সরকারি রেজিস্ট্রাররাই। বিয়ের নথিভুক্তির আবেদন বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী আরও রেজিস্ট্রার নিয়োগের কথাও তিনি উল্লেখ করেছেন।

আসাম সরকার ২০২৪ সালে মুসলিম বিবাহ ও বিচ্ছেদ বাধ্যতামূলক নথিভুক্তি আইন চালু করেছিল। সেই আইনের মাধ্যমে কাজীদের হাতে থাকা মুসলিম বিয়ে নথিভুক্ত করার ক্ষমতা তুলে নেওয়া হয়েছিল। তবে নতুন দায়িত্ব কার হাতে থাকবে, সে বিষয়ে তখন বিস্তারিত ব্যবস্থা নির্ধারণ করা হয়নি।

এবার ২০২৬ সালের বিধিমালা অনুমোদনের মাধ্যমে সেই দায়িত্ব সরকারি রেজিস্ট্রারদের হাতে দেওয়া হলো। নতুন ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য মুসলিম বিয়েকে সরকারি নথির আওতায় আনা এবং বাল্য বিয়ে প্রতিরোধ করা।

২০২৪ সালের আইনে মুসলিম বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স কমপক্ষে ১৮ বছর এবং ছেলেদের বয়স অন্তত ২১ বছর নির্ধারণ করা হয়েছিল। বিয়ে নথিভুক্তির সময় বয়স, পরিচয় ও ঠিকানার প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি ছেলে ও মেয়ের স্বেচ্ছায় বিয়েতে সম্মতির ঘোষণাপত্রও প্রয়োজন হবে।

আসামে মুসলিম বিয়ে নথিভুক্তির ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৩৫ সালের আসাম মুসলিম বিবাহ ও বিচ্ছেদ নথিভুক্তি আইনে মুসলিম বিয়ে নথিভুক্ত করা বাধ্যতামূলক ছিল না। পরে ২০১০ সালে সেই আইনে পরিবর্তন এনে মুসলিম বিয়ে নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়। তবে তখনও নথিভুক্তির দায়িত্ব কাজীদের হাতেই ছিল।

২০২৪ সালের নতুন আইনে কাজীদের সেই ক্ষমতা তুলে নেওয়া হলেও সরকারি ব্যবস্থায় কীভাবে নথিভুক্তি হবে, তা নিয়ে একটি শূন্যতা তৈরি হয়েছিল। এবার মন্ত্রিসভার অনুমোদিত নতুন বিধিমালায় সেই ব্যবস্থাই স্পষ্ট করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় মুসলিম বিয়ের সরকারি নথি আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বয়স যাচাই এবং পরিচয় নিশ্চিত করার মাধ্যমে নাবালিকা বিয়ে ঠেকাতেও প্রশাসনের পক্ষে নজরদারি সহজ হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে মুসলিম বিয়ের ক্ষেত্রে ধর্মীয়ভাবে প্রচলিত প্রথার পাশাপাশি সরকারি নথিভুক্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিয়ে নথিভুক্তির জন্য সরকারি রেজিস্ট্রারের কাছে আবেদন করতে হবে এবং নির্ধারিত নথি ও বয়সের শর্ত পূরণ করতে হবে। আসাম সরকারের নতুন বিধিমালা কার্যকর হওয়ার পর রাজ্যের মুসলিম সমাজে বিয়ে নথিভুক্তির পুরো প্রক্রিয়াই সরকারি প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে চলে যাবে। কাজীদের মাধ্যমে নথিভুক্তির পুরোনো ব্যবস্থা আর থাকবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%