ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

পিএসজির গোল উৎসব, বার্সেলোনা ও ইন্টার মিলানের বড় জয়


পিএসজির গোল উৎসব, বার্সেলোনা ও ইন্টার মিলানের বড় জয়

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ফুটবলবিশ্ব একটি রোমাঞ্চকর রাতের সাক্ষী হলো। একদিকে রোমার বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অন্যদিকে ভিয়ারিয়ালের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের গোলবন্যা। বড় জয় অর্জন করেছে বার্সেলোনা, ইন্টার মিলান এবং বায়ার্ন মিউনিখও।

ভিয়ারিয়াল ০-৬ পিএসজি:

স্পেনে আতিথ্য নিতে এসে পিএসজি রীতিমত গোল উৎসবে মেতে উঠেছিল। এস্তাদিও দে লা সেরামিকায় ভিয়ারিয়ালকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজ জোড়া গোল করেছেন। বাকি গোলগুলো করেছেন জোয়াও নেভেস, দেজিয়ে দৌয়ে, সেনি মায়ুলু এবং ডেভিড বোলি।

আরও পড়ুন: ক্লাবে ব্রাত্য হয়েও আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেলেন ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিল প্যারিসিয়ানরা। প্রথমার্ধেই ৪ গোল করে লুইস এনরিকের দলের পক্ষে ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে নিয়ে আসে।

নবম মিনিটে নেভেস গোল উৎসবের সূচনা করেন। এরপর ১২ মিনিটে দৌয়ে, ১৩ মিনিটে মায়ুলু এবং ১৭তম মিনিটে রুইজ গোল করে ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধেও খেলা প্রথমার্ধের গতিতে এগিয়ে চলে। ৫০ মিনিটে রুইজ তার ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। আর ৭৮ মিনিটে ইয়োলো সাবমেরিনদের কফিনে শেষ পেরেক ঠোকেন বোলি।

এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে পিএসজি।

আরও পড়ুন: মোস্তাফিজ প্রথমবার বিগ ব্যাশে, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে

বার্সেলোনা ৩-০ অ্যাস্টন ভিলা:

স্পেনে আরেক ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে লামিন ইয়ামাল ও রাফিনিয়ার নৈপুণ্যে ৩-০ গোলে অ্যাস্টন ভিলাকে পরাজিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। আগের তিন ম্যাচে জয় পাওয়া অ্যাস্টন ভিলা এই হারের পরও তৃতীয় স্থানে রয়েছে। তবে আজ (৪ নভেম্বর) রাতের ম্যাচের পর তাদের অবস্থানের পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে।

ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে বার্সেলোনা সপ্তম মিনিটেই লিড পায়। গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। প্রথমার্ধে এই ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

আরও পড়ুন: বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে রাফিনিয়ার জোড়া গোলে ৩-০ জয়

দ্বিতীয়ার্ধে সব আলো নিজের দিকে কেড়ে নেন রাফিনিয়া। ৫২ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৪ গোল করেছেন রাফিনিয়া। আর সব মিলিয়ে ১৩ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯, সাথে রয়েছে ৩টি অ্যাসিস্টও।

অ্যাতলেটিকো মাদ্রিদ ০-২ বায়ার্ন মিউনিখ:

ঘরের মাঠ মেত্রোপলিতানোয় রাতটি ভালো কাটেনি অ্যাতলেটিকো মাদ্রিদের। বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে দিয়েগো সিমিওনের দল।

আরও পড়ুন: ফুটবলারের মৃত্যু, শাস্তির মুখোমুখি হতে পারে দায়ী গোলরক্ষক

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় ছিনিয়ে নিয়েছে ব্যাভেরিয়ানরা। ৫৪ মিনিটে লেনার্ট কার্ল গোলের খাতা খোলার পর ৭৪ মিনিটে কনরাড লেমার সফরকারীদের জয় নিশ্চিত করেন।

এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে অবস্থান করছে অ্যাতলেটিকো।

ফেইনুর্দ ০-৩ ইন্টার মিলান:

এস্তাদিও ফেইনুর্দে বড় জয় পেয়েছে সিরি আ'র জায়ান্ট ইন্টার মিলান। স্বাগতিক ফেইনুর্দকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা।

আরও পড়ুন: ইতিহাসে কখনো হয়নি, এমন ২ রেকর্ড পিএসজি ভাঙল ৬ গোল করে

প্রথমার্ধে ইয়ান বিশেক ও পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর ৫৪ মিনিটে পিতর জিয়েলিনিস্কির গোলে বড় জয় নিশ্চিত করে নেরাজ্জুরিরা।

এই জয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছে ইন্টার। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে রয়েছে ফেইনুর্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


পুলিশের এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, দেখবেন যেভাবে

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬ এর লিখিত, মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টারসের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার মাধ্যমে এই ফলাফল জানানো হয়। এতে দেখা যাচ্ছে যে, ২০০০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগের উদ্দেশ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশকৃত ২০০০ জনসহ অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীর নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


যুক্তরাষ্ট্র তাড়িয়ে দিলে ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই পরিস্থিতি তিনি উপলব্ধি করেছেন এবং তাই আগেভাগেই একটি পরিকল্পনা তৈরি করেছেন। সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছেন, যদি মার্কিন নাগরিকেরা তার ওপর বেশি বিরক্ত হন, তাহলে তিনি ইসরাইলে চলে যাবেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চান। ট্রাম্পের দাবি, ইসরাইলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।"

একই সাক্ষাৎকারে ট্রাম্প ইসরাইলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার মার্কিন সহায়তা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই সহায়তা বন্ধের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ওয়াশিংটন এই অর্থ দেওয়া বন্ধ করবে।

ট্রাম্প বলেন, "নেতানিয়াহু ও আমার মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা প্রতিবছর ইসরাইলকে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"

তবে তিনি এও জানিয়েছেন যে, ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে। ট্রাম্পের মতে, বর্তমানে ইসরাইলের এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডেমোক্র্যাটরা লড়াই করছে। নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের ওপর আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় দলটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জনের মৃত্যু ঘটার ছয় দিন পর দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় কংগ্রেসে দেওয়া এক ভাষণে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

বুধবার মাদ্রিদ-সেভিলে রেলপথে তোলেদো প্রদেশের উরদার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকেই আহত হন।

সংঘর্ষের পর ট্রেনটির কয়েকটি বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

পদত্যাগের ঘোষণা দিয়ে অস্কার পুয়েন্তে বলেন, "স্পেনের মতো একটি দেশে, এক বছরের কম সময়ের মধ্যে ভয়াবহ দুটি দুর্ঘটনার পরও একজন পরিবহণমন্ত্রী তার পদে বহাল থাকতে পারেন না।"

এর আগে গত জানুয়ারিতে দেশটিতে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্ঘটনার উল্লেখ করে পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন তিনি।

গত সপ্তাহের দুর্ঘটনাটি আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন।

আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


৩৮ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে ঐতিহাসিক জয় অর্জন করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। ৩৮ বছর পর ডেমোক্র্যাটিক পার্টি অঙ্গরাজ্যটিতে সিনেটের আসন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে টালারিকো পরাজিত করেছেন নানা কেলেঙ্কারিতে জর্জরিত রিপাবলিকান প্রার্থী ও অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে। চলতি মধ্যবর্তী নির্বাচনে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর মধ্যে একটি।

টেক্সাস অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের সদস্য টালারিকোর এই জয়কে মার্কিন রাজনীতিতে একটি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে ডেমোক্র্যাটদের এই সাফল্য দলটির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।

১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট প্রার্থী যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে টালারিকোর এই জয় অঙ্গরাজ্যটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%