১১:৩৬ এম
যুক্তরাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই পরিস্থিতি তিনি উপলব্ধি করেছেন এবং তাই আগেভাগেই একটি পরিকল্পনা তৈরি করেছেন। সম্প্রতি ট্রাম্প মন্তব্য করেছেন, যদি মার্কিন নাগরিকেরা তার ওপর বেশি বিরক্ত হন, তাহলে তিনি ইসরাইলে চলে যাবেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরাইলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হতে চান। ট্রাম্পের দাবি, ইসরাইলে তার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, "ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরাইলে চলে যাব এবং দেশটির প্রধানমন্ত্রী হব।"
আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি
একই সাক্ষাৎকারে ট্রাম্প ইসরাইলকে প্রতিবছর ৪০০ কোটি ডলার মার্কিন সহায়তা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন। তিনি জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এই সহায়তা বন্ধের বিষয়ে একটি সমঝোতা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ ওয়াশিংটন এই অর্থ দেওয়া বন্ধ করবে।
ট্রাম্প বলেন, "নেতানিয়াহু ও আমার মধ্যে একটি সমঝোতা হয়েছে। আমরা প্রতিবছর ইসরাইলকে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"
তবে তিনি এও জানিয়েছেন যে, ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা অব্যাহত রাখবে। ট্রাম্পের মতে, বর্তমানে ইসরাইলের এই আর্থিক সহায়তার প্রয়োজন নেই।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ডেমোক্র্যাটরা লড়াই করছে। নির্বাচনের মাধ্যমে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের ওপর আইন প্রণয়নের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় দলটি।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন