ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু


বালুখেকোদের থাবায় ঝুঁকিতে ধলাই সেতু

সিলেটের কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের কারণে ধলাই সেতু ঝুঁকির সম্মুখীন হয়েছে। সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম সেতুর উপর দিয়ে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। অভিযোগ রয়েছে, সেতুর পিলারের গোড়ায় বালু উত্তোলন চলছে। এতে গভীর গর্ত তৈরি হয়েছে এবং সেতুর ধসের আশঙ্কা বাড়ছে। সেতুর আশপাশে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে এর ভিত্তি ও স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নজরদারিতে বারবার অভিযান চালানো হলেও বালু উত্তোলন থামানো যাচ্ছে না। স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমমন্ত্রী জড়িতদের ধরিয়ে দিতে কঠোর বার্তা দিয়েছেন।

সাদাপাথর চুরির পর এবার একই এলাকার একটি সেতু ধ্বংসে বালুখেকোরা উঠেপড়ে লেগেছে। দিনের আলো কিংবা রাতের আঁধারে ধলাই নদীর বুকে বালু উত্তোলন চলছে। এটি শুধুমাত্র নদী থেকে বালু তোলার ঘটনা নয়; অভিযোগ রয়েছে, কোম্পানীগঞ্জের ধলাই সেতু হুমকির মুখে পড়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর ওপর নির্মিত এই সেতুটি দুই তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। ২০০৩ সালে নির্মিত ৪৩৪ দশমিক ৩৫ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি একসময় সিলেট বিভাগের দীর্ঘতম ছিল। বর্তমানে এটি দৈর্ঘ্যের দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

সেতুর আশপাশে ও পিলারের গোড়ায় বালু উত্তোলনের কারণে উদ্বেগ তৈরি হয়েছে। সেতুর নিচে তাকালে গভীর গর্ত দেখা যায়। পিলারের গোড়ায় বালু তুলে নেওয়ার ফলে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী এই ধ্বংসযজ্ঞ দেখলেও ভয়ে মুখ খোলেন না।

কোম্পানীগঞ্জের অন্যতম ভরসা ধলাই সেতুটি ক্ষতিগ্রস্ত হলে এলাকার মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হবে, দুর্ভোগ বাড়বে এবং অর্থনৈতিক ক্ষতির শঙ্কা তৈরি হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, মাঝেমধ্যে অভিযান চালানো হলেও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। অভিযান শেষে আবারও আগের কার্যক্রম শুরু হয়। প্রশাসনের সাথে লুকোচুরি খেলে এই বালুখেকোরা, তবে সেতুটি বাঁচাতে অভিযান অব্যাহত রয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা চলছে।

বালু উত্তোলন নিয়ন্ত্রণ, সেতুর নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মধ্য রাতে গ্যারেজে আনন্দ পরিবহনের বাসে আগুন

তিনি বলেন, "দোষী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।" তাদের ধরা হলে কোনো নেতা বা এলাকাবাসীর সুপারিশ কাজে আসবে না। প্রয়োজনে এলাকাবাসী তাদের ধরিয়ে দিতে নির্দেশ দেন মন্ত্রী।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ধলাই সেতুটি উদ্ভোধন করেছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন

রাজধানীর ৬টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম শুরু হলো।

রোববার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ উল্লেখ করেন, "দায়িত্ব গ্রহণের দিন থেকেই বাস রুট রেশনালাইজেশন নিয়ে কাজ করছি। এটি দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রকল্প। তবে বাস মালিক ও শ্রমিকদের অসহযোগিতা এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।"

তিনি আরও বলেন, "ঢাকাবাসী একসময় মনে করেছিল, এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে না। আগে রাজধানীতে ৯৮টি বাস রুট ছিল। বিভিন্ন ব্যানারে বাস চলাচল করায় চালকদের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা হতো, ঘটত দুর্ঘটনা। পরে রুটের সংখ্যা কমিয়ে ৩২টিতে আনা হয়। এর মধ্যে আজ ছয়টি রুটে কার্যক্রম শুরু হয়েছে।"

গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস পরিচালনা করবে ভিআইপি পরিবহন। চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। এ ছাড়া ঘাটারচর থেকে ডেমরা এবং ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন। অন্যদিকে, ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত বাস পরিচালনা করবে পিএনপি সিটি সার্ভিস।

ডিএমপি কমিশনার বলেন, "আগে ছয়টি রুটে ১৮টি আলাদা ব্যানারে বাস চলাচল করত। সেগুলোকে একটি কোম্পানির আওতায় আনা হয়েছে। এখন শৃঙ্খলার সঙ্গে বাস চলাচল করবে। এতে অসুস্থ প্রতিযোগিতা ও বিশৃঙ্খলা কমবে। বাসচালক ও শ্রমিকেরা বেতনভিত্তিক ব্যবস্থায় কাজ করবেন।"

তিনি আরও জানান, ২৫টি সার্কুলার বাস রুট চালুর পরিকল্পনা রয়েছে। এসব রুটে ছোট আকারের বাস চক্রাকারে চলাচল করবে। প্রতিটি বাস নির্ধারিত রুটে সারাদিন চলবে। আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে মিনি বাস পাওয়া গেলে বাকি চারটি রুট নিয়েও কাজ শুরু করা সম্ভব হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "আপাতত ছয়টি রুটে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। ৩২টি রুটের বাসের জন্য থাকবে আলাদা আলাদা রং ও নম্বর। বাসের সামনের ডিজিটাল প্লেট দেখেই যাত্রীরা বুঝতে পারবেন, কোন বাস কোন রুটে চলাচল করছে।"

পরিবহন মালিকরা জানাচ্ছেন, নতুন ব্যবস্থায় চালকদের নির্ধারিত বেতন দেয়া হবে। ফলে যাত্রী তোলার জন্য বাসগুলোর মধ্যে প্রতিযোগিতা এবং সড়কে বিশৃঙ্খলা তৈরির প্রবণতা কমবে।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’। তবে অবকাঠামোগত ও পরিচালনাগত সংকটের কারণে লোকসানের মুখে একপর্যায়ে বন্ধ হয়ে যায় উদ্যোগটি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী-খাল খননে ১০১ শতাংশ কাজ সম্পন্ন: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


নদী-খাল খননে ১০১ শতাংশ কাজ সম্পন্ন: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন-পুনঃখননের উদ্যোগের ছয় মাসের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ১০১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, এমন তথ্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের আওতায় নদী তীর প্রতিরক্ষা ও পুনঃখনন কাজের জন্য এসপি ঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার করতোয়া, গজারিয়া ও ইছামতী নদী পুনঃখননের জন্য ১ হাজার ৯৪ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হওয়ার আশা প্রকাশ করেন তিনি। প্রকল্পের আওতায় প্রায় ২৯৪ কিলোমিটার নদী এবং ৬ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ ও নান্দনিকতা ফিরে আসবে। এর ফলে বগুড়া শহরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি মানুষের জীবন-জীবিকা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা বগুড়ার মানুষকে নতুন এক শহরের অভিজ্ঞতা প্রদান করবে।

নদী থেকে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের কোন নদী থেকে বালু উত্তোলন করা যাবে এবং কোনটি থেকে যাবে না, তা নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের দায়িত্ব দেয়া হয়েছে এবং তাদের তৈরি তালিকা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, যেসব নদী থেকে বালু উত্তোলন করলে নদীভাঙন কিংবা সরকারি অবকাঠামোর ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব নদী থেকে বালু উত্তোলন বন্ধে উদ্যোগ নেয়া হবে। অন্যদিকে, ক্ষতির আশঙ্কা না থাকলে নিয়ম মেনে বালু উত্তোলনের সুযোগ থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিআইবি: রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে জবাবদিহির বড় ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


টিআইবি: রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে জবাবদিহির বড় ঘাটতি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা এবং জবাবদিহির ক্ষেত্রে একটি বড় ধরনের ঘাটতি বিদ্যমান।

সংস্থাটি দলীয় অর্থায়নে ব্যবসায়ী ও বিত্তশালীদের প্রভাব, পরিবারতন্ত্র, অপরাধে জড়িতদের পদায়ন এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘাটতিগুলো দূর করার জন্য টিআইবি বেশ কিছু সংস্কার প্রস্তাবও দিয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।

টিআইবি জানায়, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের আনুষ্ঠানিক হিসাবের সঙ্গে বাস্তবতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতার অভাবও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, এবং ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকাশ ঘটছে।

এছাড়া, দলীয় জবাবদিহির দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি এবং কার্যকর জবাবদিহি ব্যবস্থা না থাকায় অপরাধে জড়িত অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না।

প্রতিবেদনে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৪ হাজার ২৮০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪৬ হাজার ৩৫১ জন আহত হয়েছেন এবং ৭৪৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


সৌদি আরব বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিলো

বাংলাদেশি হজ যাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সরকারের অর্থ ফেরত দেয়ার বিষয়ে সচিবালয়ে রোববার (১ নভেম্বর) হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় সম্পর্কে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল। এই কাটা অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি সরকার।

মন্ত্রী উল্লেখ করেন, শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%