০৪:০৪ পি.এম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মনে করে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা এবং জবাবদিহির ক্ষেত্রে একটি বড় ধরনের ঘাটতি বিদ্যমান।
সংস্থাটি দলীয় অর্থায়নে ব্যবসায়ী ও বিত্তশালীদের প্রভাব, পরিবারতন্ত্র, অপরাধে জড়িতদের পদায়ন এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘাটতিগুলো দূর করার জন্য টিআইবি বেশ কিছু সংস্কার প্রস্তাবও দিয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
টিআইবি জানায়, রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের আনুষ্ঠানিক হিসাবের সঙ্গে বাস্তবতার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতার অভাবও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও বিত্তশালীদের পৃষ্ঠপোষকতার ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, এবং ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকাশ ঘটছে।
এছাড়া, দলীয় জবাবদিহির দুর্বলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি এবং কার্যকর জবাবদিহি ব্যবস্থা না থাকায় অপরাধে জড়িত অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না।
প্রতিবেদনে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য উদ্ধৃত করে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৪ হাজার ২৮০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪৬ হাজার ৩৫১ জন আহত হয়েছেন এবং ৭৪৬ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন