০৫:০৭ পি.এম
পরীক্ষা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়, যা চাকরিপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে পরীক্ষার্থীরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এই বিক্ষোভের ফলে মিরপুর রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে পরীক্ষার্থীদের বিক্ষোভে রাজধানীর সড়কে অচলাবস্থা দেখা দিয়েছে।
এদিকে, প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে আসিফ মাহমুদ মন্তব্য করেছেন, ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া যায় না।’ যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন তুলেছেন। শনিবার দুপুর ১টার দিকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’
আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত এই নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর কিছু সময় পরেই তা স্থগিতের ঘোষণা আসলে প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বেরিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মিরপুর সড়ক এবং সংলগ্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং কর্মজীবীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন