ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ


এইচএসসি পাসে স্কয়ার ফুডে সেলস অফিসার পদে আবেদন ২৫ অক্টোবর শেষ

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগের সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৪ অক্টোবর থেকে, যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

চলুন, নিয়োগ বিজ্ঞপ্তিটি একনজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: চাকরির সাক্ষাৎকারে নারীর কাছে এইচআরের প্রশ্ন, ‘শিগগিরই সন্তান নেবেন?’

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

এইচএসসি পাসেই চাকরির সুযোগ, আবেদন শেষ ২৫ অক্টোবর

২ জেলায় নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ, আবেদন অনলাইনে

পদের নাম: সেলস অফিসার

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: অর্ডার সংগ্রহ করা এবং ডিস্ট্রিবিউটরের জনবলের মাধ্যমে তা সরবরাহ নিশ্চিত করায় দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: এসিআই মোটরসে চাকরির সুযোগ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা ছাড়া আগ্রহীরা আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরও পড়ুন: আকিজ বেকারসে চাকরির সুযোগ, গাজীপুরের টঙ্গীতে কর্মস্থল

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

কর্মস্থল: যে কোনো জায়গায়

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী

আরও পড়ুন: সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরির আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৫ অক্টোবর ২০২৬

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুৎ স্থাপনে ২০২৬ সালের বিশেষ অধ্যাদেশ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


সৌরবিদ্যুৎ স্থাপনে ২০২৬ সালের বিশেষ অধ্যাদেশ অনুমোদন

সরকারি ও বেসরকারি উদ্যোগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনকে সহজতর করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ এর খসড়াটি মন্ত্রিসভা নীতিগত ও চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে।

রোববার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৫তম বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে খসড়া অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস, ভর্তুকির চাপ কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে বিদ্যুৎ বিভাগ ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে।

সরকার আগামী গ্রীষ্মের পূর্বে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ইতোমধ্যে প্রণোদনা ঘোষণা করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি কোম্পানির স্থাপনার ছাদে বিনিয়োগকারীদের অর্থায়নে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় রয়েছে, তাদের ভবিষ্যৎ আয় বিবেচনায় ক্যাপিটাল এক্সপেনডিচার (ক্যাপেক্স) মডেলেও সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ওপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ১৫ বছর পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ, ছাদের ভাড়া হিসেবে বিদ্যুতের অংশ প্রদান এবং রক্ষণাবেক্ষণের জন্য সুনির্দিষ্ট বিধিবিধান নেই। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সেবা গ্রহণের ক্ষেত্রেও বিদ্যমান আইনে সুনির্দিষ্ট বিধানের ঘাটতি রয়েছে।

এই কারণে, এ খাতে বিনিয়োগ, চুক্তি, বিদ্যুৎ ব্যবহারের মূল্য নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরির লক্ষ্যে অধ্যাদেশটির খসড়া প্রণয়ন করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬ এবং বিদ্যুৎ আইন, ২০১৮-তে সুনির্দিষ্ট বিধিবিধান না থাকার বিষয়টি খসড়া প্রণয়নের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, ‘খুবই চিন্তিত’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় নেতানিয়াহু, ‘খুবই চিন্তিত’ বললেন

ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনে জয় নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, নিজের বিজয় নিশ্চিত নয়। তবে নির্বাচনে পরাজিত হলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) রেডিও নর্থকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, "নির্বাচনে জয় নিশ্চিত করা প্রয়োজন।" তবে নিজের জয়ের বিষয়ে তিনি নিশ্চিত নন এবং এ নিয়ে "খুবই চিন্তিত"।

নির্বাচনে পরাজিত হলে কিংবা সরকার গঠনে ব্যর্থ হলে রাজনীতি থেকে অবসর নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, "না, আমি রাজনীতি থেকে অবসর নেব না।"

সাক্ষাৎকারে বিরোধী নেতা গাদি আইজেনকোট, নাফতালি বেনেট ও আবিগদোর লিবারম্যানের কঠোর সমালোচনা করেন ইসরাইলের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, তাদের নেতৃত্বে সরকার গঠিত হলে তা আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

নেতানিয়াহুর ভাষ্য, "বিরোধীরা নির্বাচনি হিসাব যেভাবেই তুলে ধরুক না কেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরব দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে।" তিনি বলেন, "তাদের বাড়িয়ে বলা সংখ্যার হিসাব ধরলেও মনসুর আব্বাস ও আহমেদ তিবিকে ছাড়া গাদি আইজেনকোট কোনো সরকার গঠন করতে পারবেন না। ৬১টি আসন পূর্ণ করতে তাদের এই দুজনেরই সাহায্য লাগবে।"

ভোটারদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, "যারা এমন একটি ‘আত্মসমর্পণকারী ও অকার্যকর সরকার’ চান, যা ইসরাইলের উত্তরাঞ্চলে শত্রুদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারবে না, তারা যেন গাদি আইজেনকোটকে ভোট দেন।" এ বক্তব্যের মাধ্যমে বিরোধীদের নেতৃত্বে সম্ভাব্য সরকার ইসরাইলের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থ হবে বলে সতর্ক করেন তিনি।

ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের সম্ভাব্য হুমকি নিয়েও কথা বলেন নেতানিয়াহু। তার দাবি, এ বিষয়ে আইজেনকোটের অবস্থান যথেষ্ট কঠোর নয়। নেতানিয়াহু অভিযোগ করেন, আইজেনকোট আগে "পারমাণবিক ইরানকে মেনে নিতে হবে" বলে মন্তব্য করেছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা চালানোকে ভুল সিদ্ধান্ত বলেছিলেন।

নেতানিয়াহুর মতে, ইসরাইলের প্রধানমন্ত্রীকে শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতি সামলালেই চলবে না, আন্তর্জাতিক অঙ্গনে দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি মন্তব্য করেন, "দেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি হলে কোনো আপস করা যাবে না।"

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আইজেনকোটের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন নেতানিয়াহু। তিনি বলেন, "আইজেনকোট কি আমেরিকায় কোনো প্রভাব ফেলতে পারবেন? তিনি কি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবেন?" ইসরাইলের প্রধানমন্ত্রীকে বিশ্বমঞ্চে শক্ত অবস্থান নেওয়া একজন ব্যক্তিত্ব হতে হবে, যিনি জানেন অস্তিত্বের হুমকির মুখে কোনো আপস চলে না। গাদি বা তার সঙ্গীরা তা করতে সম্পূর্ণ ব্যর্থ।

সাক্ষাৎকারে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক প্রধান রোনেন বারের সঙ্গেও বিরোধের প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। তার বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে প্রশ্ন করা হলে নেতানিয়াহু অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন এবং বারকে "মিথ্যাবাদী" বলে আখ্যা দেন।

নিজের বক্তব্যের সমর্থনে নথিপত্র থাকার দাবি করে নেতানিয়াহু বলেন, তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রকের কাছে প্রায় এক হাজার নথি জমা দিয়েছেন। তার দাবি, এসব নথির কয়েকটি ইন্টারনেটেও পাওয়া যায়। হামলার দুই দিন আগেও রোনেন বার একটি প্রতিবেদন দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ, ওই প্রতিবেদনে সুবিধার বিনিময়ে সাময়িক বা দীর্ঘমেয়াদি নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে রোনেন বারকে নিয়ে নেতানিয়াহুর এসব বক্তব্য তার নিজস্ব দাবি। সাক্ষাৎকারে দেওয়া অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

নির্বাচনে নিজের জয় নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিরোধীদের নেতৃত্ব, ইরানকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি এবং সাবেক গোয়েন্দাপ্রধানের সঙ্গে বিরোধের বিষয়গুলো সামনে এনে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গাড়িচালক গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, গাড়িচালক গুলিবিদ্ধ

মুম্বাইয়ের জুহু অঞ্চলে বলিউডের অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর একটি ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায়, একটি ফুটবল মাঠ থেকে বিএমডব্লিউ সেডানে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। অভিনেতা অক্ষত থাকলেও, তার গাড়িচালক ফিরদৌস গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মুম্বাই পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি হামলায় অংশ নেন। তাদের মধ্যে দুজন টাইগার শ্রফের গাড়ির দিকে গুলি চালান। হামলার পর তৃতীয় ব্যক্তি প্রস্তুত রাখা মোটরসাইকেলে করে পালিয়ে যান।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা গাড়ির সামনের কাচ ও পাশের জানালার দিকে গুলি চালাচ্ছেন। এক পর্যায়ে, একজন হামলাকারী গাড়ির জানালার কাছে গিয়ে শেষ গুলিটি চালানোর চেষ্টা করেন। তবে তার অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় তিনি আর গুলি চালাতে সক্ষম হননি, যা ভিডিওতে দেখা যায়।

হামলার সময় গাড়িচালক ফিরদৌস গুলিবিদ্ধ হন। পরে টাইগার শ্রফ যাত্রীর আসন থেকে চালকের আসনে চলে যান। এ সময় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে চিৎকার করতে শোনা যায়।

এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাং এ ঘটনার দায় স্বীকার করেছে। হামলার পর একটি অডিও ক্লিপে অনিল পণ্ডিত নামে পরিচিত একজন ব্যক্তি নিজেকে গ্যাংটির সদস্য হিসেবে দাবি করেন। তিনি জানান, টাইগার শ্রফ তাদের ‘হিট লিস্টে’ রয়েছেন। তার অভিযোগ, টাইগার তাদের নির্দেশ মানছেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছেন।

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই গ্যাং এর আগে বলিউড অভিনেতা সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমানের বিরুদ্ধে অভিযোগের কারণে বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

২০২৪ সালের ১২ অক্টোবর, মুম্বাইয়ের বান্দ্রায় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ওই হত্যাকাণ্ডের দায়ও বিষ্ণোই গ্যাং স্বীকার করেছিল।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর এই ঘটনা বর্তমানে তদন্তাধীন রয়েছে। মহারাষ্ট্র সরকার বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় পুলিশ প্রকাশ করলো চাঞ্চল্যকর তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ মৃত্যুর ঘটনায় পুলিশ প্রকাশ করলো চাঞ্চল্যকর তথ্য

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর ঘটনায় নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। পুলিশ সন্দেহ করছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে রাতের খাবারে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়ে থাকতে পারে। নিহত পরিবারের একজন সদস্যের মুঠোফোন থেকে উদ্ধার হওয়া একটি অডিও বার্তা তদন্তের জন্য নতুন মাত্রা যোগ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), সাত বছর বয়সী মেয়ে মিষ্টি এবং দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩)। গত শনিবার সকাল ৮টার দিকে গ্রেটার নয়ডার নাগলা শ্রী পদম গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ি ফিরে তারা নুডলস খান। প্রথমে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও, পরবর্তী তদন্তে খাবারের সঙ্গে বিষাক্ত রাসায়নিক মেশানোর সন্দেহ আরও জোরালো হয়েছে।

তদন্তের অংশ হিসেবে মহেশের মুঠোফোন থেকে উদ্ধার হওয়া একটি অডিও বার্তা পুলিশ পেয়েছে। এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই বার্তায় মহেশ তার দুই বোন ও এক ভগ্নিপতিকে পরিবারের এমন পরিণতির জন্য দায়ী করেছেন। এ ঘটনায় তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পরিবারের অভ্যন্তরীণ বিরোধের বিষয়টিও তদন্তের আওতায় এসেছে। মহেশের ভাইয়ের স্ত্রী নীরজ এনডিটিভিকে জানিয়েছেন, সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ ও মানসিক অশান্তি চলছিল। তিনি অভিযোগ করেছেন, স্বামীর মৃত্যুর পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে মহেশ তাকে আশ্বস্ত করেছিলেন যে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরিবারের সদস্যরা আবার একসঙ্গে বসবাস করবেন।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে খাদ্য নিরাপত্তা কর্মকর্তারাও খাবারে বিষাক্ত পদার্থ মেশানোর সন্দেহের কথা জানিয়েছেন। খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ওপি সিং সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে নুডলসের প্যাকেট, খাবারের মোড়ক ও অন্যান্য উপাদান সংগ্রহ করে পরীক্ষা করেছে। তবে সেখানে মেয়াদোত্তীর্ণ কোনো পণ্য পাওয়া যায়নি।

ওপি সিংয়ের ভাষ্য, ঘটনাটি সাধারণ খাদ্য বিষক্রিয়ার চেয়ে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মেশানোর ঘটনা বলেই বেশি মনে হচ্ছে। সাধারণত খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা যায়। তবে নিহতদের ক্ষেত্রে এ ধরনের উপসর্গের তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, ঘটনাস্থলে শিশুদের একজনের মুখ দিয়ে লালা বা ফেনা বের হতে দেখা গিয়েছিল।

তবে পাঁচজনের মৃত্যুর সঠিক কারণ এখনো চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও রাসায়নিক পরীক্ষার ফলাফল এবং পুলিশি তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%