০৪:১৬ পি.এম
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল রবিবার অবহিত করেছেন, তিনি সিনেটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছেন এবং আনুষ্ঠানিকভাবে ১.৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ তহবিল বাতিল করার জন্য একটি আদেশ জারি করেছেন। এই তহবিল নিয়ে সিনেটের অনুমোদন প্রক্রিয়ায় এক ধরনের অচলাবস্থা তৈরি হয়ে গিয়েছিল।
সিনেট বিচার বিভাগীয় কমিটির তার মনোনয়ন নিয়ে ভোট স্থগিত করার পর টড ব্ল্যাঞ্চের এই গুরুত্বপূর্ণ ঘোষণা আসে। রিপাবলিকান সিনেটর জন করনিন (টেক্সাস) এবং থম টিলিস (নর্থ ক্যারোলাইনা)-এর সঙ্গে তার বিরোধ চলমান ছিল।
করনিন এবং টিলিস জানিয়েছেন, তারা ব্ল্যাঞ্চকে সমর্থন করবেন না যতক্ষণ না ট্রাম্প প্রশাসন এই বিতর্কিত ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করে। এই তহবিলটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হওয়া ব্যক্তিদের জন্য গঠিত হয়েছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ব্ল্যাঞ্চ এক্স-এ লিখেছেন, গত কয়েক সপ্তাহ ধরে আমি এবং আমার টিম কমিটির সদস্য এবং সিনেটরদের সাথে বৈঠক করেছি এবং তাদের উদ্বেগ ও প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমরা আন্তরিক আলোচনায় অংশগ্রহণ করেছি এবং এর ফলস্বরূপ মে মাসের আইআরএস নিষ্পত্তি বিষয়ে নিম্নলিখিত আদেশ জারি করছি।
তার পোস্টে সংযুক্ত স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে : 'অ্যাটর্নি জেনারেলের ১৮ মে, ২০২৬ তারিখের অর্ডার, যা অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড প্রতিষ্ঠা করেছিল, তা বাতিল করা হলো এবং এর আর কোনো কার্যকারিতা থাকবে না। এই আদেশ স্পষ্ট করে দেয় যে কোনো তহবিল একেবারেই নেই।'
সিনেট বিচার বিভাগীয় কমিটি এখন মঙ্গলবার ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে ভোট প্রদান করবে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন