প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান বলেছেন, জামায়াত নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছে, অথচ বছরের পর বছর ধরে তাদের মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি।
সোমবার (৩ আগস্ট) রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রাশেদ খান মন্তব্য করেন, জামায়াত নিজেদের জুলাইয়ের মাস্টারমাইন্ড দাবি করে জুলাই শহীদদের সঙ্গে প্রহসন করছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রমের সমন্বয় করেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনের সময় চিকিৎসা ও খাবার বিতরণসহ সব কিছুর তত্ত্বাবধান করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। এইভাবে গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত থেকে আন্দোলন করে যোগ্য অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি।
জুলাই সনদ নিয়ে রাশেদ খান বলেন, বিএনপি এখনও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনড় রয়েছে, এবং সনদ নিয়ে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। গণভোটের নামে জামায়াত যে মিথ্যাচার করেছে, তার বিরুদ্ধে জনগণ সাড়া দেয়নি। বর্তমানে জামায়াত গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন