প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারের ক্যাপ্টেন জানিয়েছেন, তিনি জাহাজটির কাছাকাছি একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) রোববার এই তথ্য জানিয়েছে।
ইউকেএমটিও জানাচ্ছে যে, সেই জাহাজ এবং এর নাবিকরা সবাই নিরাপদ অবস্থায় আছেন। একটি তেলবাহী ট্যাংকারের ক্ষেত্রে ক্যাপ্টেন হলেন সর্বোচ্চ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি।
সংস্থাটি আরও জানায়, এই ঘটনার স্থানটি ওমানের খাসাব শহরের উত্তর-পূর্বে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে ঘটেছে।
ইউকেএমটিও জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে জানাতে বলেছে।
এদিকে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগের সুযোগ দিতে বড় ধরণের হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর, ইরান রোববার জানিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, "প্রণালীটির অপর প্রান্তে থাকা ওমানের সঙ্গে নতুন নৌপথ চালুর বিষয়ে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।" তবে তিনি জোর দিয়ে বলেন, "এমন কোনো চুক্তি হলেও এর অর্থ এই নয় যে হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন