০২:১৯ পি.এম
গত ২২ বছরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, গড় পাসের হার কমে ৫২ দশমিক ১২ শতাংশে পৌঁছেছে।
২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।
শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবারের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছে। জিপিএ ফাইভ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: যবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি মাশফি, সাধারণ সম্পাদক শিমুল
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৮৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২২ বছরের মধ্যে ২০২০ সালে করোনার কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ওই বছর সকলকে অটোপাস দেওয়া হয়েছিল, ফলে কেউ ফেল করেনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় অন্তর্বর্তী সরকারের অধীনে ফলাফলে ধস নামে। ২০২৫ সালে পাসের হার ৫৭.১২ শতাংশে নেমে আসে, যেখানে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী ফেল করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বশেষ সবচেয়ে কম পাসের হার ২০০৪ সালে ছিল। ওই বছর এইচএসসিতে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর থেকে এইচএসসিতে পাসের হার আর কখনো এত নিচে নামেনি।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
এই হিসাবে, গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০০৫ সালে পাসের হার ৫৯ শতাংশ ছাড়িয়ে যায়। ২০০৬ সালে পাসের হার ছিল প্রায় ৬৪ শতাংশ, ২০০৭ সালে ৬৪ শতাংশের বেশি এবং ২০০৮ সালে প্রায় ৭৫ শতাংশ। ২০০৯ সালে পাসের হার কিছুটা কমে ৭০ শতাংশের বেশি হয়। পরবর্তী বছরগুলোতে, ২০১০ ও ২০১১ সালে পাসের হার প্রায় ৭২ শতাংশ ছিল। ২০১২ সালে তা বেড়ে ৭৬ শতাংশের বেশি হয়। ২০১৩ সালে পাসের হার ৭১ শতাংশের বেশি, ২০১৪ সালে প্রায় ৭৬ শতাংশ। তবে ২০১৫ সালে এটি কমে প্রায় ৬৬ শতাংশে নেমে আসে। পরের বছর, ২০১৬ সালে পাসের হার আবার বেড়ে ৭২ শতাংশের বেশি হয়।
২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
আরও পড়ুন: সরকারি কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা, ৮ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে অনুমোদিত বিষয়গুলোর কপি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন