০২:৩৮ পি.এম
বাংলাদেশের জনগণের গড় আয়ু বর্তমানে ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি শুক্রবার (২ অক্টোবর) নতুন এই তথ্য প্রকাশ করেছে। এতে ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড় আয়ু, সুস্থ গড় আয়ু, মৃত্যুর কারণ এবং রোগের বোঝা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এতে দেখা গেছে, ২০২৩ সালে ভারতীয়দের গড় আয়ু ৭১ বছর ছিল। পাকিস্তানিদের গড় আয়ু ৬৮ দশমিক ২ বছর এবং বাংলাদেশিদের গড় আয়ু ৭২ দশমিক ৭ বছর।
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
তবে যুক্তরাষ্ট্র ও কানাডার গড় আয়ু যথাক্রমে ৭৮ দশমিক ৫ বছর এবং কানাডায় ৮১ দশমিক ৪ বছর।
কিন্তু বেশি দিন বাঁচা মানে সুস্বাস্থ্যে বেশি বছর বেঁচে থাকা নয়।
২০২৩ সালে ভারতে সুস্থ গড় আয়ু ছিল ৬০ দশমিক ৬ বছর, যেখানে ২০১৯ সালে এটি ৬০ দশমিক ৫ বছর ছিল। ২০২১ সালে সুস্থ গড় আয়ু কমে ৫৮ দশমিক ৪ বছরে নেমে আসে। পরে ২০২২ সালে এটি বৃদ্ধি পেয়ে ৬০ দশমিক ২ বছরে পৌঁছায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাটা ডিপার্টমেন্টের প্রধান অ্যালাইন ল্যাবরিক এই বিষয়ে মন্তব্য করেছেন, "জনস্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি গড় আয়ু হওয়া একটি বড় অর্জন। পরবর্তী চ্যালেঞ্জ হলো মানুষ যেন সুস্থ শরীর নিয়ে বেশিদিন বাঁচতে পারে।"
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন