ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

শ্রীমঙ্গলে প্রথমবার কবীর-লালন ভাবসংগীত উৎসব ৩০ অক্টোবর


শ্রীমঙ্গলে প্রথমবার কবীর-লালন ভাবসংগীত উৎসব ৩০ অক্টোবর

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো কবীর-লালন ভাবসংগীত উৎসবের আয়োজন করা হচ্ছে। এই উৎসবটি লালন বিশ্বসংঘের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমঙ্গলের কৃতি লেখক ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ উৎসবে অংশগ্রহণ করবেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে কবীর-লালন মিউজিক্যাল মিশনের ১০ জন গুণী ভাবসংগীত শিল্পী অংশ নিতে আসছেন। তারা কবীর ও লালনের মুক্ত ভাবধারার গান পরিবেশন করবেন, যা দর্শক-শ্রোতাদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হবে।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লালন বিশ্বসংঘের উদ্যোগে কবীর ও লালনের দর্শন, মানবতাবাদ, অসাম্প্রদায়িক মুক্ত চেতনা এবং মরমী সংগীতের ঐতিহ্য তুলে ধরা হবে। ভাবসংগীতের মাধ্যমে মানুষের মধ্যে সদ্ভাব, সম্প্রীতি, মানবিকতা ও আত্মোপলব্ধির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য রয়েছে।

শ্রীমঙ্গলে পর্যটন ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন থাকলেও কবীর-লালন ভাবসংগীতকে কেন্দ্র করে এ ধরনের উৎসব স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার ১০ জন গুণী শিল্পীর অংশগ্রহণ উৎসবটিকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।

সংগীতপ্রেমী, সংস্কৃতিকর্মী ও দর্শক-শ্রোতাদের উৎসবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। তাদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শ্রীমঙ্গলে মরমী ভাবসংগীতের চর্চা ও প্রসার আরো গতিশীল হবে।

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ উৎসব দেশের ৭ বিভাগে সফলভাবে সম্পন্ন করে শ্রীমঙ্গলে আগামী ৩০ অক্টোবর শুক্রবার এর সমাপনী ঘটবে।

আরও পড়ুন: ডাকতে গিয়ে যাত্রী দেখেন মিঠাপুকুরে অটোরিকশাচালক মারা গেছেন

এ উৎসবের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানে নিয়োজিত শ্রমজীবী কবীরপন্থী ও রবিদাসপন্থী সম্প্রদায়ের সঙ্গীত ও নৃত্য নিবেদনের মধ্য দিয়ে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিভাগীয় বইমেলা ১০ নভেম্বর শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


খুলনায় বিভাগীয় বইমেলা ১০ নভেম্বর শুরু হবে

খুলনা বিভাগীয় বইমেলা আগামী ১০ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্তটি বুধবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি প্রস্তুতিসভায় গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ এবং জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে আয়োজিত এ বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বইমেলা ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাল কার্ডের পর দুই ম্যাচের নিষিদ্ধ হলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৭ এম


লাল কার্ডের পর দুই ম্যাচের নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাজিলের সুপ্রিম কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসটিজেডি) নেইমার জুনিয়রকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। সান্তোসের এই ফরোয়ার্ড মাঠে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখার জন্য এই শাস্তি পেয়েছেন।

নেইমার ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড দেখানোর কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, ফলে সব মিলিয়ে তিনি সান্তোসের হয়ে তিন ম্যাচে খেলতে পারবেন না।

শনিবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে বাহিয়ার বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে নেইমার লাল কার্ড পান। বুধবার এসটিজিডি ওই ঘটনার শাস্তি ঘোষণা করে। ম্যাচে প্রথমে হলুদ কার্ড দেখানোর পর, আরেকটি ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ৩৪ বছর বয়সী এই তারকাকে।

বাহিয়ার মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বিবাদের সময় মুখ ঢেকে রাখার কারণে নেইমারকে দোষী সাব্যস্ত করেছে ক্রীড়া ট্রাইব্যুনাল। ফুটবলে প্রতিপক্ষের সঙ্গে সংঘাতের সময় খেলোয়াড়দের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার যে নিয়ম চালু হয়েছে, সেটি লঙ্ঘনের অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে। এই নিয়মটি ‘ভিনিসিয়ুস জুনিয়র’ নামে পরিচিত।

এসটিজিডির ভাষ্য অনুযায়ী, রেফারির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, লাল কার্ড দেখার পরেও নেইমার প্রতিপক্ষের সঙ্গে ফের বিবাদে জড়াতে দর্শক দলের বেঞ্চের দিকে ছুটে যান। পরে সতীর্থরা তাকে আটকে রাখেন।

নেইমার ও সান্তোসের আপিল করার সুযোগ রয়েছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে। আপিলের ফলাফল কী হবে, তা এখনও নিশ্চিত নয়।

গত তিন মাসে দ্বিতীয়বারের মতো শাস্তির কারণে নেইমার আলোচনায় এসেছেন। আগস্ট মাসে ব্রাজিলের শীর্ষ ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন নিয়মের আওতায় তাকে সাময়িকভাবে মাঠের বাইরে যেতে হয়েছিল। গোলরক্ষকদের সময়ক্ষেপণ কমানোর লক্ষ্যে নিয়মটি পরীক্ষা করছে লিগ কর্তৃপক্ষ।

সর্বমোট নিষেধাজ্ঞার কারণে সান্তোসের হয়ে পরবর্তী তিন ম্যাচে নেইমার খেলতে পারবেন না। ফলে কবে মাঠে ফিরবেন, তা নির্ভর করছে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সময়সূচি ও সম্ভাব্য আপিলের ফলের ওপর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ১৩তম অবস্থানে ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ এম


বায়ুদূষণে শীর্ষে বাগদাদ, ১৩তম অবস্থানে ঢাকা

ঢাকার বাতাস চলতি মাসের অধিকাংশ সময় অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। আজকের বায়ুমান সূচক গতকালকের তুলনায় আরও খারাপ অবস্থায় রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৩তম, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল ঢাকার স্কোর ছিল ১২৩।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এদিন বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ৩৯৯। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৭৭ ও ২১৬।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শহরের বাতাসের নির্মলতা বা দূষণের লাইভ সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।

এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।

যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্ধারিত দরে মেলে না এলপি গ্যাস, ফের দাম বাড়াতে গণশুনানি আজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ এম


নির্ধারিত দরে মেলে না এলপি গ্যাস, ফের দাম বাড়াতে গণশুনানি আজ

সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ টাকা বেশি দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার খুচরা বিক্রেতারা কিনছেন। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এলপিজির দাম পুনর্নির্ধারণের জন্য গণশুনানি আয়োজন করতে যাচ্ছে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) অভিযোগ, ব্যবসায়ীরা অযৌক্তিক অজুহাত দেখিয়ে বারবার দাম বাড়াচ্ছেন, ফলে ভোক্তাদের পকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। দাম বাড়ানোর পরেও নতুন নতুন অজুহাতে বেশি দামে বিক্রি করার আশঙ্কা রয়েছে।

এলপিজি সিলিন্ডার খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে কয়েকটি হাত বদল হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের কমিশন বাণিজ্য চলে। সিন্ডিকেটের বিভিন্ন ধাপ পেরিয়ে সিলিন্ডার খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়।

সিলিন্ডার কিনতে আসা এক ভোক্তা মন্তব্য করেন, ‘আগে আমাদের সিন্ডিকেট ঠিক করতে হবে। জায়গামতো ঠিক করতে পারলেই দোকানদার কম দামে পেলে কম দামে বিক্রি করতে পারবেন।’

সরকার নির্ধারিত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সেপ্টেম্বরে ১ হাজার ৫৮৫ টাকা ছিল। অক্টোবরে ২৫২ টাকা বাড়িয়ে দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়। এবার সিলিন্ডারের প্রতি আরও ৩০০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব রয়েছে।

গ্রাহকদের মধ্যে এলপিজির দাম বাড়ানোর প্রস্তাবে উদ্বেগ দেখা দিয়েছে। এক ভোক্তা অভিযোগ করেন, ‘এটা একটা সিন্ডিকেটের মতো। আরেকটা বিষয় হলো, টাকা বেশি দিলে পাওয়া যায়, কম দিলে পাওয়া যায় না।’

ডিলার ও বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। তাদের ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হচ্ছে সিলিন্ডার কিনতে। এক বিক্রেতা জানান, ‘আমাদের ১৫০ থেকে ২০০ টাকা বেশি খরচ হচ্ছে। অনেক সময় গাড়ি আসে না। তখন অন্যভাবে সিলিন্ডার আনতে হয়। সেখানেও আমাদের গাড়ি পাঠাতে হয়। সব মিলিয়ে কিছুটা বাড়তি টাকা নিতে হচ্ছে। সামনে শীত আসছে। শীতের সময় একটা সংকট থাকে। তখন দাম আরও কিছুটা বাড়তে পারে।’

এদিকে, ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের দাবি, ব্যবসায়ীরা নানা অজুহাতে আবারও দাম বাড়ানোর চেষ্টা করছেন। ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, ‘দাম বাড়ালেও আমরা নির্ধারিত দামে পণ্য পাব কি না, তা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। কারণ, এর আগেও দাম বাড়ানোর পর নির্ধারিত দামে পণ্য পাওয়া যায়নি। তখন ব্যবসায়ীরা নতুন নতুন ইস্যু তৈরি করে সামনে আনেন।’

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি দফতরগুলোর সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। এলপিজির দাম নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিগুলোর প্রকৃত ব্যয়, কমিশন ও মুনাফার হিসাব স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছে ক্যাব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%