ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেক্সিকো ফ্যানদের ‘মব’ পরিস্থিতিতে বিপাকে কেইন বাহিনী


মেক্সিকো ফ্যানদের ‘মব’ পরিস্থিতিতে বিপাকে কেইন বাহিনী

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় আসতেকা স্টেডিয়ামে খেলতে নামবে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে স্বাগতিকদের বিপক্ষে। ঐ ম্যাচের আগে, হ্যারি কেইনরা ইতিহাসের বিরুদ্ধে একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। ৪০ বছর আগে, আসতেকায় ম্যারাডোনার কুখ্যাত ‘হ্যান্ড অফ গডের’ (হাত দিয়ে গোল) শিকার হয়েছিল ইংলিশরা।

এই ম্যাচে আসতেকার কন্ডিশনও যেমন ভিন্ন। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার মিটার উচ্চতায় অবস্থিত স্টেডিয়ামে অক্সিজেন স্বল্পতায় ভোগার শঙ্কায় রয়েছেন ডেক্লান রিচ এবং জুড বেলিংহাম। ইতিহাস বলছে, মেক্সিকো আসতেকায় ৮৯ ম্যাচ খেলে মাত্র ২টি ম্যাচ হেরেছে। বিশ্বকাপের ১০ ম্যাচে তারা অপরাজিত রয়েছে।

এই প্রবল বাধার সাথে যুক্ত হয়েছে মেক্সিকোর ভক্তদের বৈরি আচরণ। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়দের টিম হোটেল ম্যারিয়টের সামনে ভোর রাতে মেক্সিকোর ভক্তরা ‘মব’ তৈরি করেছেন। বিভিন্ন ভক্ত মিলে ইংল্যান্ডের টিম হোটেলের সামনে গিয়ে একের পর এক উচ্চ শব্দের আঁতশবাজি ফুটিয়েছেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া, মেক্সিকোর ঐতিহ্যবাহী মারিচি ব্র্যান্ড বাজিয়ে এবং যতটা সম্ভব শব্দ করে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল ইংল্যান্ডের খেলোয়াড়দের গভীর ঘুমে বিঘ্ন ঘটানো, যেন তারা ঘুম স্বল্পতার কারণে ক্লান্ত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে তাদের ওপর বল প্রয়োগ করে সেখান থেকে সরিয়ে দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকা: হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকা: স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার।

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে হামে শিশুর মৃত্যু, এলাকায় শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


বরিশালে হামে শিশুর মৃত্যু, এলাকায় শোক

বরিশালে হামে আক্রান্ত শিশু মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম জানিয়েছেন। এ নিয়ে চলতি বছরের সাতমাসে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন শিশু বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। 

মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু নুর মোহাম্মদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মানপাশা গ্রামের বাসিন্দা মো. রবিউলের ছেলে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রকোপ শুরু হওয়ার পর বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ শিশু। এছাড়াও ভোলায় ৭, বরগুনায় ৫, ঝালকাঠিতে দুই ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে। 
এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ হাজার ৭৬৪ শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ১৪৬ জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ১৬১ জন। এছাড়াও বরিশাল সদর হাসপাতালে এক হাজার ১০৯, জেলার অন্যান্য হাসপাতালে ৫৩৭, পটুয়াখালীতে দুই হাজার ৯৯২, ভোলায় এক হাজার ১৫৩, পিরোজপুরে ৫৭৯, বরগুনায় ৮৬৫ ও ঝালকাঠিতে ৩৬৮ জন শিশু ভর্তি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকার জন্য দুর্ঘটনা প্রতিরোধের উদ্দেশ্যে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর, ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চের চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২০১৫ সালের রোববার, ৫ জুলাই রাতে ৮টার সময় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে দোয়েল পাখি-৮ নামক একটি লঞ্চ ছেড়ে যায়।

এর আগে, ওইদিন বিকেল ৪টা থেকে ভোলার ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়া কাটিয়ে গিয়ে নদীর অবস্থা এখন আগের চেয়ে যথেষ্ট স্বাভাবিক হয়েছে। এ কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রথম যাত্রী নিয়ে দোয়েল পাখি-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র

দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে, তাকে নাশকতার মামলায় তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই বছরের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেন। ওই মামলার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। ওই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। পুলিশের সূত্র জানায়, গ্রেফতার দুলালকে সন্ধ্যায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%