প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকার জন্য দুর্ঘটনা প্রতিরোধের উদ্দেশ্যে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর, ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চের চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
২০১৫ সালের রোববার, ৫ জুলাই রাতে ৮টার সময় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে দোয়েল পাখি-৮ নামক একটি লঞ্চ ছেড়ে যায়।
এর আগে, ওইদিন বিকেল ৪টা থেকে ভোলার ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়া কাটিয়ে গিয়ে নদীর অবস্থা এখন আগের চেয়ে যথেষ্ট স্বাভাবিক হয়েছে। এ কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রথম যাত্রী নিয়ে দোয়েল পাখি-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন