ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


সোমবার দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় সোমবার (৬ জুলাই) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

রোববার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আব্দুল্লাহপুর ফিডার ও কালীগঞ্জ ফিডারের আওতাধীন এলাকা: হাসনাবাদ হাউজিং, বেয়ারা, মজিদ বেয়ারা, জিন্দাপীর মাজার, জিএস তলা, তেঘরিয়া, ইকুরিয়া।

জাজিরা ফিডারের আওতাধীন এলাকা: স্ট্যান্ড বাজার, নতুন বাক্তার চর, পুরান বাক্তার চর, কোন্ডার চর, খুনের চর, মধ্যের চর ও মোল্লা বাজার।

লাইন রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে হামে শিশুর মৃত্যু, এলাকায় শোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


বরিশালে হামে শিশুর মৃত্যু, এলাকায় শোক

বরিশালে হামে আক্রান্ত শিশু মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) লোকমান হাকিম জানিয়েছেন। এ নিয়ে চলতি বছরের সাতমাসে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে ৫৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জন শিশু বিভাগের সরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। 

মারা যাওয়া ৬ মাস বয়সী শিশু নুর মোহাম্মদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মানপাশা গ্রামের বাসিন্দা মো. রবিউলের ছেলে। বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যু হয়েছে। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত মার্চ মাসে প্রকোপ শুরু হওয়ার পর বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩৯ শিশু। এছাড়াও ভোলায় ৭, বরগুনায় ৫, ঝালকাঠিতে দুই ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে। 
এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ হাজার ৭৬৪ শিশুকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১১ হাজার ১৪৬ জন। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চার হাজার ১৬১ জন। এছাড়াও বরিশাল সদর হাসপাতালে এক হাজার ১০৯, জেলার অন্যান্য হাসপাতালে ৫৩৭, পটুয়াখালীতে দুই হাজার ৯৯২, ভোলায় এক হাজার ১৫৩, পিরোজপুরে ৫৭৯, বরগুনায় ৮৬৫ ও ঝালকাঠিতে ৩৬৮ জন শিশু ভর্তি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল ৪ ঘণ্টা পর স্বাভাবিক হলো

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে নদী উত্তাল থাকার জন্য দুর্ঘটনা প্রতিরোধের উদ্দেশ্যে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর, ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চের চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

২০১৫ সালের রোববার, ৫ জুলাই রাতে ৮টার সময় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে দোয়েল পাখি-৮ নামক একটি লঞ্চ ছেড়ে যায়।

এর আগে, ওইদিন বিকেল ৪টা থেকে ভোলার ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা এবং তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়া কাটিয়ে গিয়ে নদীর অবস্থা এখন আগের চেয়ে যথেষ্ট স্বাভাবিক হয়েছে। এ কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রথম যাত্রী নিয়ে দোয়েল পাখি-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র

দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে, তাকে নাশকতার মামলায় তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই বছরের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেন। ওই মামলার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। ওই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। পুলিশের সূত্র জানায়, গ্রেফতার দুলালকে সন্ধ্যায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, চার ডেপুটি অ্যাটর্নি শোকজের মুখে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


অ্যাটর্নি জেনারেলকে হুমকি, চার ডেপুটি অ্যাটর্নি শোকজের মুখে

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে অভিযোগ করা হয়েছে যে, তাদের আচরণ গুরুতর অসদাচরণ এবং সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- মো. জহিরুল ইসলাম সুমন, মো. রফিকুল ইসলাম মন্টু, মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান নজরুল।

নোটিশের ভাষ্য অনুযায়ী, রোববার (৫ জুলাই) দুপুরে অ্যাটর্নি জেনারেল কর্মরত থাকাকালীন কার্যালয়ে তার সঙ্গে ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্যান্য আইন কর্মকর্তাদের উপস্থিতিতে অসংযত আচরণ করেন। তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে দেখা গেছে। পাশাপাশি, তারা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে বলে হুমকি দেন।

নোটিশে আরও বলা হয় যে, এসব ঘটনার ভিডিও কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সংরক্ষিত রয়েছে।

অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন কারণ দর্শানোর নোটিশটি জারি করেন। এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির ঘটনা উল্লেখ করে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, এটি শৃঙ্খলাজনিত এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%