প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে, তাকে নাশকতার মামলায় তার বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকের ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই বছরের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেন। ওই মামলার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। ওই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। পুলিশের সূত্র জানায়, গ্রেফতার দুলালকে সন্ধ্যায় সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারকের আদেশে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন