ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় নিহত ৯ জন


রাশিয়ায় ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় নিহত ৯ জন

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭০ জন।

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) রাশিয়ার তামবভের কোটভস্কে ওয়াইল্ডবেরিজের একটি গুদামে ইউক্রেন ভয়াবহ হামলা চালায়। একইসঙ্গে, মস্কোর ইলেক্ট্রোস্তালে একই প্রতিষ্ঠানের আরেকটি গুদামে ইউনক্রেনের জেলেনস্কি বাহিনী হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন কর্মী নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।

একই দিন বেলগোরোদ অঞ্চলেও ড্রোন হামলা হয়। নোগিনস্কে একটি তেল ডিপোতে আগুন ধরে যায়, যার কারণে কাছের একটি মাতৃসদন এবং আবাসিক ভবন থেকে লোকজনকে সরিয়ে নিতে হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এক রাতেই ১৯টি অঞ্চলের আকাশে, সেইসঙ্গে ক্রিমিয়া, আজভ সাগর এবং কৃষ্ণসাগর এলাকায় মোট ৩৭৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল রাশিয়ার ড্রোন উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সরবরাহে ব্যবহৃত দুটি বড় লজিস্টিক কেন্দ্র। তার মতে, মস্কো ও তামবভ অঞ্চলের এসব স্থাপনা থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত যন্ত্রাংশ এবং নেভিগেশন সরঞ্জাম সরবরাহ করা হয়। একই সঙ্গে একটি তেল স্থাপনা এবং কৃষ্ণসাগর, আজভ সাগর ও অধিকৃত ক্রিমিয়ার কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালানো হয়েছে বলে কিয়েভ দাবি করছে।

এদিকে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, দোনেৎস্ক অঞ্চলের কৌশলগত শহর ক্রাসনি লিমানে ইউক্রেনীয় বাহিনীর সংগঠিত প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শহরটি দখলের শেষ পর্যায়ের অভিযান চলছে। একই সঙ্গে কনস্তানতিনিভকা ঘিরে রুশ বাহিনী নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে এবং স্লোভিয়ানস্ক-ক্রামাতোরস্ক অভিমুখে অগ্রসর হওয়ার দাবি করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের বন্দর, প্রতিরক্ষা শিল্প, গোলাবারুদ গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং সেনা অবস্থান লক্ষ্য করে ১৯টি সমন্বিত হামলা চালানো হয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ড্রোন ব্যবহার করে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক কার্যক্রমে ব্যবহৃত একাধিক কার্গো জাহাজে হামলার দাবি মস্কোর।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসে কর কর্তন মনিটরিং জোরদারে গুরুত্ব,

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৪ এম


উৎসে কর কর্তন মনিটরিং জোরদারে গুরুত্ব,

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উৎসে কর কর্তন (টিডিএস) মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম দেশব্যাপী জোরদার করেছে। এই লক্ষ্যে কর অঞ্চলগুলোর বিশেষ টিম মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। একই সঙ্গে এনবিআর সংস্থাটি আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারায় কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

রোববার (১৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দফতরে বিনা বাধায় প্রবেশ ও সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। প্রয়োজনে তাঁরা প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবেন।

এছাড়া কর কর্মকর্তারা প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা করতে সক্ষম হবেন। প্রয়োজনে তথ্যের প্রবেশাধিকার পেতে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভাঙার মাধ্যমে বৈধতা যাচাই করতে পারবেন। উৎসে কর্তিত করের সত্যতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করা এবং নিজস্ব হেফাজতে রাখা সম্ভব হবে।

এছাড়া যেকোনো নথিপত্র, ইমেজ বা অ্যাকাউন্টের কপি সংগ্রহ করার জন্য তারা শনাক্তকরণ চিহ্ন বা সিল মোহর ব্যবহার করার সুযোগও পাবেন। এনবিআর জানায়, রাজস্ব আহরণ কার্যক্রমে যেকোনো বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানা করা হবে।

সংস্থাটি করদাতাকে সঠিক আইনি ধারা এবং আয়কর জমা করার সুনির্দিষ্ট অর্থনৈতিক কোড উল্লেখ করে এ-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দিতে অনুরোধ করেছে। এছাড়া ১৪৭ ধারা প্রয়োগ নিয়ে কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের ১৪৭ ধারা-সংক্রান্ত কমিটির সদস্য সচিবের কাছে ই-মেইলের (assistance147nbr@gmail.com) মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক সার বাণিজ্যে সংকট, চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:০৮ এম


মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক সার বাণিজ্যে সংকট, চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বর্তমানে বৈশ্বিক সার বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন বিশ্লেষণ অনুযায়ী, এই সংঘাতের ফলে বিশেষ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সারবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যা উদ্বেগের বিষয়। সেইসাথে নেপাল, শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত ১৮টি দেশ গুরুতর আমদানি ঝুঁকির মধ্যে রয়েছে।

শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যের জন্যও হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। কিন্তু চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই নৌপথে সার পরিবহন কার্যত থমকে গিয়েছে। এর ফলে বৈশ্বিক সার সরবরাহেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এই অবস্থাটা জুন মাস পর্যন্ত অব্যাহত ছিল। জুলাইয়ের শুরুতে কিছু চালান চলাচল শুরু হলেও, স্বাভাবিক অবস্থায় তা এখনও ফিরতে পারেনি। এর ফলে আন্তর্জাতিক সারের বাজারে প্রভাব দেখা দিয়েছে।

সংঘাত শুরুর আগে প্রতি টন ইউরিয়ার দাম ছিল প্রায় ৪০০ ডলার। কিন্তু এপ্রিল মাসে তা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়ায় ৮৫০ ডলারে। যদিও জুন মাসে দাম কিছুটা কমে প্রতি টন ইউরিয়ার দাম ৪৫৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, ডিএপি বা ডাই-অ্যামোনিয়াম ফসফেট সারের দাম প্রতিটনে ৫৮০ ডলার থেকে বেড়ে ৭৭০ ডলারে পৌঁছেছে।

ডব্লিউটিও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের মোট নাইট্রোজেনভিত্তিক সার রফতানির ২৪ দশমিক ৮ শতাংশ এবং ফসফেট সার রফতানির ১১ দশমিক ৪ শতাংশ আসে। এবং এসব সারের সবচেয়ে বড় ক্রেতা এশিয়া, যেখানে বিশ্বের নাইট্রোজেনভিত্তিক সারের ৪০ শতাংশ এবং ফসফেট সারের ৪৮ শতাংশ এশিয়া থেকে আমদানি করা হয়। এর মধ্যে ভারতের মোট নাইট্রোজেনভিত্তিক সার আমদানির প্রায় দুই-তৃতীয়াংশ এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক সরবরাহ আসে এই অঞ্চলের থেকেই।

ডব্লিউটিওর বিশ্লেষণে আরও বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা ৮১টি দেশের মধ্যে ১৮টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় নেপাল এবং শ্রীলঙ্কাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা হলো, সার সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হলে কৃষি উৎপাদন হ্রাস পেতে পারে। তাতে খাদ্যপণ্যের দামেও প্রভাব ফেলবে, সাথে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হা ম লার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ এম


কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হা ম লার দাবি ইরানের

ইরানের সেনাবাহিনী রোববার জানিয়েছে, গতকাল ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

এই তথ্যটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সেনাবাহিনীর একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে যে, ‘কুয়েতের ক্যাম্প উদাইরি এলাকায় অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ সংরক্ষণাগার এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডার লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৭ এম


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের পরামর্শ দেয়া হয়েছে যে, তারা যেন নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

এই তথ্য পূর্বে রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া একটি বার্তায় উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীরা তাদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এছাড়া এতে আরও বলা হয়েছে যে, যদি কেউ অন্য কোন দেশ থেকে আবেদন করে, তাহলে ভিসা পাওয়া অনেক কঠিন হতে পারে এবং এই ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেয়া হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%