ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক সার বাণিজ্যে সংকট, চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশ


মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক সার বাণিজ্যে সংকট, চাপে এশিয়ার আমদানিনির্ভর দেশ

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বর্তমানে বৈশ্বিক সার বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নতুন বিশ্লেষণ অনুযায়ী, এই সংঘাতের ফলে বিশেষ গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে সারবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে প্রায় শূন্যের কোঠায় নেমে গেছে। এই পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে ইউরিয়া ও ডিএপি সারের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যা উদ্বেগের বিষয়। সেইসাথে নেপাল, শ্রীলঙ্কা সহ বিশ্বের অন্তত ১৮টি দেশ গুরুতর আমদানি ঝুঁকির মধ্যে রয়েছে।

শুধু জ্বালানি নয়, বৈশ্বিক সার বাণিজ্যের জন্যও হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। কিন্তু চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর এই নৌপথে সার পরিবহন কার্যত থমকে গিয়েছে। এর ফলে বৈশ্বিক সার সরবরাহেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরের বাইরে সারবাহী জাহাজের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এই অবস্থাটা জুন মাস পর্যন্ত অব্যাহত ছিল। জুলাইয়ের শুরুতে কিছু চালান চলাচল শুরু হলেও, স্বাভাবিক অবস্থায় তা এখনও ফিরতে পারেনি। এর ফলে আন্তর্জাতিক সারের বাজারে প্রভাব দেখা দিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সংঘাত শুরুর আগে প্রতি টন ইউরিয়ার দাম ছিল প্রায় ৪০০ ডলার। কিন্তু এপ্রিল মাসে তা দ্বিগুণের বেশি বেড়ে দাঁড়ায় ৮৫০ ডলারে। যদিও জুন মাসে দাম কিছুটা কমে প্রতি টন ইউরিয়ার দাম ৪৫৩ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, ডিএপি বা ডাই-অ্যামোনিয়াম ফসফেট সারের দাম প্রতিটনে ৫৮০ ডলার থেকে বেড়ে ৭৭০ ডলারে পৌঁছেছে।

ডব্লিউটিও জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বের মোট নাইট্রোজেনভিত্তিক সার রফতানির ২৪ দশমিক ৮ শতাংশ এবং ফসফেট সার রফতানির ১১ দশমিক ৪ শতাংশ আসে। এবং এসব সারের সবচেয়ে বড় ক্রেতা এশিয়া, যেখানে বিশ্বের নাইট্রোজেনভিত্তিক সারের ৪০ শতাংশ এবং ফসফেট সারের ৪৮ শতাংশ এশিয়া থেকে আমদানি করা হয়। এর মধ্যে ভারতের মোট নাইট্রোজেনভিত্তিক সার আমদানির প্রায় দুই-তৃতীয়াংশ এবং থাইল্যান্ডের প্রায় অর্ধেক সরবরাহ আসে এই অঞ্চলের থেকেই।

ডব্লিউটিওর বিশ্লেষণে আরও বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে সার আমদানি করা ৮১টি দেশের মধ্যে ১৮টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এই তালিকায় নেপাল এবং শ্রীলঙ্কাও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সতর্কবার্তা হলো, সার সরবরাহে দীর্ঘস্থায়ী বিঘ্ন তৈরি হলে কৃষি উৎপাদন হ্রাস পেতে পারে। তাতে খাদ্যপণ্যের দামেও প্রভাব ফেলবে, সাথে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হা ম লার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ এম


কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হা ম লার দাবি ইরানের

ইরানের সেনাবাহিনী রোববার জানিয়েছে, গতকাল ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

এই তথ্যটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে পাওয়া গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সেনাবাহিনীর একটি বিবৃতিতে প্রকাশ করা হয়েছে যে, ‘কুয়েতের ক্যাম্প উদাইরি এলাকায় অবস্থিত মার্কিন সেনাবাহিনীর গোলাবারুদ সংরক্ষণাগার এবং আলি আল সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ও আকাশ নজরদারি রাডার লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:১৭ এম


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের পরামর্শ দেয়া হয়েছে যে, তারা যেন নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদন পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

এই তথ্য পূর্বে রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া একটি বার্তায় উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীরা তাদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটে ভিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এছাড়া এতে আরও বলা হয়েছে যে, যদি কেউ অন্য কোন দেশ থেকে আবেদন করে, তাহলে ভিসা পাওয়া অনেক কঠিন হতে পারে এবং এই ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেয়া হবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবায় রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানালেন রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ এম


কিউবায় রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবি জানালেন রুবিও

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবা সরকারের প্রতি একটি গুরুত্বপূর্ণ আবেদন জানিয়েছেন। তিনি অবিলম্বে ৭০০-র বেশি রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, কিউবার খ্যাতনামা ভিন্নমতাবলম্বী শিল্পী লুইস ম্যানুয়েল ওতেরো আলকান্তারা পাঁচ বছর কারাভোগের পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি থেকে এসেছে।

শনিবার এক বিবৃতিতে রুবিও শিল্পী আলকান্তারার যুক্তরাষ্ট্রে যেতে পারার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি আরও বলেন, ‘আমরা কিউবা সরকারের অন্যায়ভাবে আটক করে রাখা ৭০০-র বেশি রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তি দাবি করছি।’

রুবিও আরও উল্লেখ করেন, ‘কিউবা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন আর চোখ বন্ধ রাখা উচিত নয়। এই দমন-পীড়নের অবসান ঘটানোর দাবিতে সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয় পরিত্যক্ত, পলিথিনের ছাউনিতেই পাঠ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৯ এম


বিদ্যালয় পরিত্যক্ত, পলিথিনের ছাউনিতেই পাঠ নিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা

ঝুঁকিপূর্ণ ভবনের একটি তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

সরেজমিনে দেখা যায়, দূর থেকে দেখলে মনে হয় একটি দীর্ঘ পরিত্যক্ত খামার ঘর। কিন্তু, কাছে গেলে দেখা যায় জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ গোলপাতার ছাউনির শ্রেণিকক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে। গত তিন বছরের বেশি সময় ধরে এভাবেই গোলপাতা এবং পলিথিনের ছাউনিতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ে আতঙ্কের মধ্যে শিক্ষকরা পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে একটি পাকা ভবন ছিল। ২০২২ সালে পাকা ভবনটি নিলামে অপসারণের পর থেকে শিক্ষকরা নিজেদের অর্থ নিয়ে গোলপাতা দিয়ে একটি ঘর তৈরি করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একই সময়ে তিনটি ক্লাস শুরু হলে পাঠদানের সময় শিক্ষকরা বিড়ম্বনায় পড়েন। শুধু পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয় নয়, একই উপজেলার ঢুলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা থেকেও একই চিত্র দেখা যায়।

কিছু বিদ্যালয়ে ভবন নেই, কিছু জীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের পিলারের বড় বড় ফাটল এবং ছাদের পলেস্তারা খসে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পরিত্যক্ত ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ঝুঁকি ও আতঙ্কের মধ্যেই এসব ভবনে পাঠদান কার্যক্রম চলছে, ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে দ্রুত বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণের দাবি জানান অভিভাবক ও শিক্ষার্থীরা।

পশ্চিম তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার বলেন, ‘বৃষ্টি পড়লেই আমাদের বই খাতা ভিজে যায়, আমরাও ভিজে যাই। বই খাতা নিয়ে লাইব্রেরিতে চলে যেতে হয়। গরমে আমরা ক্লাস করতে পারি না, খুব কষ্ট হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় কত বিদ্যালয় দেখি, বড় বড় ভবন। আমাদেরও ইচ্ছে ওই রকম ভবনে পড়াশোনা করতে।’

জুয়েল নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের খুব কষ্ট হয় এই ক্লাসে পড়াশোনা করতে। ক্লাসের পাশে বেড়া নেই, বৃষ্টি হলেই ঝরঝর করে পানি পড়ে, কারেন্ট নেই, ফ্যান নেই, আমরা কীভাবে ক্লাস করব। তাই আমাদের একটা ভবন দরকার। এ ছাড়া আমাদের স্যারের ও ম্যাডামের খুবই কম। আমাদের স্যারের ম্যাডামের প্রয়োজন।’

অভিভাবক ইমাম শেখ বলেন, ‘এখানে শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। তাদের ক্লাস করার মতো কোনো অবস্থা নেই। এখানে পুরনো একটা ভবন ছিল, যা নিলাম করে নিয়ে গেছে। এরপর একটি ভবন দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তিন বছর হয়ে গেছে, আমরা এখনও কোন ভবন পাইনি। এখন বৃষ্টি আসলেই শিশুদের বই খাতা ভিজে নিয়ে বাড়িতে দৌড় দিই। স্কুলের চালের ওপর পলিথিন দিয়ে ক্লাস চলে। ছোটদের নিয়ে আমরা খুবই চিন্তার মধ্যে আছি।’

১৯০ নম্বর পশ্চিম তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোজিনা আক্তার জানান, ‘আমাদের বিদ্যালয়টি খুবই নাজুক। বৃষ্টি হলেই পানি পড়ে, ছেলে-মেয়েদের নিয়ে ক্লাস করতে খুব অসুবিধা হচ্ছে। দেখা যাচ্ছে, বৃষ্টি হলেই ক্লাস বন্ধ করতে হয় আবার বৃষ্টির পরে শুরু করতে হয়। আমাদের এখানে যে গোলপাতার ঘরটি, সেটি নিজেদের উদ্যোগে তৈরি করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। ছয় পোস্টে তিনজন শিক্ষক নিয়ে স্কুল চলছে। আমাদের শিক্ষার্থী ৯৭ জন, অথচ শিক্ষক তিনজন। তাদের নিয়ে ক্লাস পরিচালনা করা খুবই কষ্টকর। এর কারণে আমরা মানসম্মত শিক্ষা দিতে পারি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, একটি নতুন ভবন নির্মাণ করে দেওয়া হোক। আর আপাতত সংস্কার করার জন্য একটি বরাদ্দ দেওয়া হোক।’

একই ইউনিয়নের ২৪৬ নম্বর পশ্চিম ঢুলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও একই অবস্থা। সেখানে পরিত্যক্ত ভবনের পিলারে বড় বড় ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। একটু বৃষ্টি হলেই পরিত্যক্ত ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে। ঝুঁকি ও আতঙ্কের মধ্যে এসব ভবনে পাঠদান কার্যক্রম চলছে, ফলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিফুর রহমান বলেন, ‘আমাদের স্কুলে ভবন না থাকার কারণে সাধারণ মানুষের বিদ্যালয়ের প্রতি আকর্ষণ নেই। এখানে এক সময় অনেক ছাত্র-ছাত্রী ছিল এবং এক সময় এই ইউনিয়নের মধ্যে এই স্কুল বৃত্তিতে শীর্ষস্থানীয় ছিল। এখন সে স্কুলে ছাত্র-ছাত্রী আসে না। ভবন না থাকার কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এই ভবনের জন্য সব দফতরে চিঠি দেওয়া হয়েছে।’

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর হাবিবুল্লাহ জানান, ‘উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো দুর্বল ও সংকট রয়েছে। এগুলোর দ্রুত সংস্কার ও ভবন নির্মাণের জন্য শিক্ষা কমিটির সভায় রেজুলেশন করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। অবকাঠামোগত সংকট থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবকাঠামো নির্মাণ হলে সমস্যা সমাধান হবে।’

বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার চিতলমারী উপজেলায় ৩৭টি, মোল্লাহাটে ১১টি, রামপালে ১৩টি, মোংলায় ২টি, ফকিরহাটে ৩০টি, মোরেলগঞ্জে ৩৪টি, শরণখোলায় ১১টি, কচুয়ায় ১২টি এবং বাগেরহাট সদরে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নেই।

বাগেরহাটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল জানান, ‘জেলায় এক হাজার ১৬২ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০০টিতে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এসব ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%