০৪:৫৩ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট বিজিবিকে নিয়ে অপপ্রচার শনাক্ত করেছে, যা সীমান্তে আরাকান আর্মিকে অনুপ্রবেশে বাধা দেওয়ার পুরোনো ভিডিও প্রচারের মাধ্যমে হয়েছে।
বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, বিজিবিকে নিয়ে এই অপপ্রচারটি পুরোনো ভিডিওর মাধ্যমে করা হয়েছে, যেখানে সীমান্তে আরাকান আর্মিকে অনুপ্রবেশে বাধা দেওয়ার দৃশ্য রয়েছে।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে, 'হঠাৎ বিজিবির সামনে ইউপিডিএফ! অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীদের নাগালে পেয়েও তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি!'
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
যাচাই করে বাংলাফ্যাক্ট দেখতে পায়, ভিডিওটি বিজিবির সামনে ইউপিডিএফের অস্ত্র হাতে উপস্থিতির ঘটনা নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের অক্টোবরে আরাকান আর্মির একটি দল বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে। বিষয়টি জানার পর বিজিবির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করার জন্য সতর্ক করেন। পরবর্তীতে প্রয়োজনীয় বলপ্রয়োগের মাধ্যমে দলটিকে মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন