০৮:২৬ পি.এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, তথাকথিত বিরোধী দলের বিরুদ্ধে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "অযথা বিরোধিতা না করে সম্মিলিতভাবে দেশের সংকট মোকাবিলা করতে হবে।"
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় আসনের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই অভিযোগ তুলে ধরেন তিনি।
মির্জা আব্বাস আরও বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনও কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই তিনি বলেন, "অযথা বিরোধিতা না করে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে হবে।"
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
এ অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করে তিনি আরও মন্তব্য করেন, আওয়ামী লীগের সঙ্গে মিশে তারা ফুলে-ফেঁপে উঠছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কেউ যদি আওয়ামী লীগকে জায়গা দেয়, তাদেরও প্রতিহত করা হবে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বিরোধী দলকে জাতীয় ঐক্য বিনষ্ট না করার আহ্বান জানিয়ে বলেন, "লংমার্চ কিংবা আন্দোলন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।" তিনি আরও বলেন, পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবে।
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন