০৪:০৫ পি.এম
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রেক্ষিতে শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ১২ নভেম্বর নতুন করে নির্ধারণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই তারিখে শুনানির জন্য নির্ধারণ করে।
আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের ভার্চুয়াল হাজিরার আবেদন করা হলে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য শুনানি পেছানো হয়।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার
এদিন সকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পাশাপাশি, শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, জেনারেল আজিজ আহমেদ সহ ৩০ আসামি পলাতক অবস্থায় রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন