ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

গজারিয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১০০ রোগীর সেবা


গজারিয়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ১০০ রোগীর সেবা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পটি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলেছে। ইমামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা প্রদান করেন কাকরাইল ইসলামি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার হাসিবুল ইসলাম শান্ত (এমবিবিএস, পিজিটি-চক্ষু)।

ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের মধ্যে ২০ জনকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়, যাদের সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া, ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং চশমা বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটে প্রেমের টানে চীনা নাগরিকের বিয়ে, ধর্মান্তরিত হয়ে মুক্তি

উক্ত চক্ষু চিকিৎসা ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: সবুজ শিকদার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, গ্রেফতার-২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২৬ এম


নিকলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, গ্রেফতার-২

কিশোরগঞ্জের নিকলীতে সাবেক সংসদ সদস্য মরহুম আমির উদ্দিন আহমেদের নামে প্রতিষ্ঠিত মার্কেটে হামলা ও ব্যাপক ভাংচুরের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রাফি (২১) এবং অনিক (২০) অন্তর্ভুক্ত রয়েছে। জানা যায়, গত রবিবার রাতে আনুমানিক ৮ টার দিকে নিকলী সদরের সাবেক এমপি মার্কেটে হামলা চালানো হয়। এই হামলার ফলে মার্কেটের বেশ কয়েকটি দোকান ভাংচুরের শিকার হয়। মার্কেটটি সাবেক সংসদ সদস্যের ছেলে উপজেলা বিএনপির সভাপতি এড. বদরুল মোমেন মিঠুর মালিকানাধীন। এটি তার বাবার নামে প্রতিষ্ঠিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র চিহ্নিত কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে মার্কেটটিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। হামলার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। হামলাকারীরা মার্কেটের কয়েকটি দোকানের সার্টার এবং এড. মাসুদের চেম্বারে ভাংচুর চালায়। এই ঘটনার পর রাতেই ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই ঘটনার পর নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে বলেছেন।" এই বিষয়ে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ গণমাধ্যম কর্মীদের জানান, এই ঘটনার পরপরই তার বাহিনী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী আফরোজা খানমের উদ্যোগে খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ এম


খাদ্যমন্ত্রী আফরোজা খানমের উদ্যোগে খাদ্যগুদামের ৩১ শ্রমিককে পূজার উপহার

দীর্ঘ কর্মজীবনের প্রথমবার দুর্গাপূজার উপহার হিসেবে মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন পেয়েছেন। তিনি স্ট্রোকের কারণে দৃষ্টিশক্তি হারালেও, দায়িত্ব থেকে সরে যাননি। এখনও তিনি তরুণ শ্রমিকদের নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই শ্রমিক, যিনি খাদ্য বিভাগের সঙ্গে তিন যুগেরও বেশি সময় ধরে যুক্ত আছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা তার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেন। মানিকগঞ্জের খাদ্য বিভাগের ৩১ জন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়েছে। খাদ্যমন্ত্রী জিতেন সর্দার ও বলরাম সর্দারের হাতে শ্রমিকদের উপহার তুলে দেন।

জিতেন সর্দারের কর্মজীবনের একটি বড় অংশ খাদ্য বিভাগের কাজে কাটিয়েছেন। স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারানোর পরও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যগুদামের কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব যুগান্তরকে জানান, "যাদের শ্রমে-ঘামে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমিকদের কথা বিশেষভাবে বিবেচনা করেছেন খাদ্যমন্ত্রী।" তিনি আরও বলেন, "বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের জন্য এ উদ্যোগ খাদ্য বিভাগের বড় প্রাপ্তি।"

তিনি আরও জানান, খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি আবারও ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে মিলেমিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে পারিবারিক বিরোধ মিটিয়ে পুনর্মিলন ঘটানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অতীতের বিরোধের ক্ষত থাকলেও, তিনি সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারটি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ধারণ করা হয়েছিল।

হ্যারি উল্লেখ করেন, "কিছু মানুষ চায় না বিষয়টি মিটে যাক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনর্মিলন।"

তিনি অতীতের বিরোধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে স্বীকার করেন। তবে, হ্যারি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

হ্যারির ভাষায়, "ক্ষতচিহ্ন চিরকাল থেকে যায়। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, সেগুলো সম্পর্কে আপনার মানসিকতা কেমন এবং কীভাবে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সেটিই করার আহ্বান জানাব।"

তিনি বলেন, "পারিবারিক সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে থাকে, তখন সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা ও নাটকীয়তা রয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।"

২০১৬ সালে পরিচয়ের পর, ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করেন হ্যারি। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব ছেড়ে, স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন তারা।

গত আগস্টে, ছয় বছর পর, সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরেছিলেন হ্যারি ও মেগান। বর্তমানে আর্চির বয়স সাত বছর এবং লিলিবেটের পাঁচ বছর।

রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির পেছনে নানা ঘটনা রয়েছে। ২০২১ সালে, মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাদের ছেলে আর্চির গায়ের রং কতটা গাঢ় হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই ঘটনা বাকিংহাম প্যালেসের সঙ্গে তাদের সম্পর্কে অপূরণীয় ক্ষতি করে বলে মনে করা হয়।

দীর্ঘদিনের এই টানাপোড়েনের মধ্যেও এবার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের শ্রমবাজারে সুযোগ বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ এম


দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশিদের শ্রমবাজারে সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নে দেশটির দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এনইএসএর সঙ্গে বৈঠকে, প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণে যৌথ সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, "দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে বাংলাদেশ প্রস্তুত।" এ সময় এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে কর্মীদের বিদেশযাত্রার আগে ব্যবহারিক কোরীয় ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়, যাতে তারা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম হন।

অন্যদিকে, সিএকের সঙ্গে বৈঠকে, প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার নির্মাণশিল্পে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন। আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে, প্রতিমন্ত্রী কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা জানান।

সিএকে ও দেশটির শীর্ষস্থানীয় নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তারা ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ ও নির্মাণকাজে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের এ খাতে যুক্ত করার সম্ভাবনাও উল্লেখ করেন।

বৈঠক দুটিতে কর্মীদের বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও সিউলে বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%