০৪:৪৬ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ১,৮১০টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
শনিবার, রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই মামলাগুলি করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৬৩টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪১৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬৭টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার
এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২৮৪টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩০৩টি মামলা হয়েছে। অভিযান চলাকালীন ৪৯৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৮১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন