ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম


ওজন কমাতে ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়ম

যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তারা দ্রুত ওজন কমানোর জন্য তাদের লাইফস্টাইলে বেশ কিছু পরিবর্তন আনছেন। অনেকে আবার তাদের ডায়েট লিস্টেও পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন। তবে, আপনি কি জানেন, দ্রুত ওজন কমাতে ব্ল্যাক কফি আপনার জন্য কার্যকর হতে পারে?

ডায়েটেশিয়ানদের মতে, সঠিক নিয়ম অনুসরণ করে ব্ল্যাক কফি পান করলে এটি দ্রুত ওজন কমাতে সহায়তা করে। চলুন, ব্ল্যাক কফি খাওয়ার সঠিক নিয়মগুলো এক নজরে দেখে নিই--

১। দুধ ও চিনি বর্জন: ব্ল্যাক কফিতে কোনো ধরনের চিনি, কৃত্রিম মিষ্টি, ক্রিম বা দুধ মেশানো উচিত নয়। এতে কফির ক্যালোরি প্রায় শূন্য থাকে।

আরও পড়ুন: গরম মধু খেলে শরীরে কী সমস্যা হতে পারে?

২। পরিমাণ: প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ২ কাপ (বা সর্বোচ্চ ৩ কাপ) ব্ল্যাক কফি পান করা নিরাপদ। অতিরিক্ত কফি পান করলে অ্যাসিডিটি, বুক ধড়ফড় বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

৩। শরীরচর্চার আগে: ব্যায়াম বা ওয়ার্কআউট শুরু করার ৩০ থেকে ৬০ মিনিট আগে এক কাপ ব্ল্যাক কফি পান করা যেতে পারে। এটি ফ্যাট বার্ন বা চর্বি ঝরানোর হার বাড়াতে সহায়ক।

৪। সকালে বা দুপুরে: সকালের নাশতার পর থেকে দুপুরের খাবারের আগের সময় (যেমন সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে) কফি খাওয়ার জন্য উপযুক্ত। এই সময়ে কফি খাওয়ার অভ্যাস ক্ষুধা কমাতে সহায়তা করে, যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

৫। বিকেলের পর বর্জন: বিকেল ৪টার পর ব্ল্যাক কফি না খাওয়া ভালো। কারণ এটি রাতে ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।

আরও পড়ুন: হঠাৎ শ্বাসকষ্ট হলে ঘরোয়া চিকিৎসার কার্যকর পদ্ধতি

বিশেষ টিপস

* বিপাকক্রিয়া বাড়াতে চাইলে কফিতে সামান্য দারুচিনি গুঁড়ো বা লেবুর রস মিশিয়ে নিতে পারেন।

* শুধু ব্ল্যাক কফি খেলে ওজন কমবে না; এর সঙ্গে সুষম ও ক্যালোরি-নিয়ন্ত্রিত ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা করা আবশ্যক।

আরও পড়ুন: আমলকী জুস খেলে শরীরে ইতিবাচক পরিবর্তন ঘটে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার মাইকিংয়ের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার মাইকিংয়ের ঘটনায় ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেয়ার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যিনি রাঙ্গামাটিয়া গ্রামের মৃত অব্দুল জলিল প্রামানিকের ছেলে। অপরজন হলেন, মান্দা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল (৫০), যিনি নবগ্রাম তালবোনার মৃত গামা সরকারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) কয়েকজন মাইকিং করে জানান যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসবেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের সময় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে আসবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ হয়।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, বিষয়টি আমাদের নজরে আসলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুজন এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুনি: ব্রুনো ও মার্তিনেজকে আয়নায় নিজেদের মুখ দেখতে বললেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


রুনি: ব্রুনো ও মার্তিনেজকে আয়নায় নিজেদের মুখ দেখতে বললেন

কোমোর বিরুদ্ধে ৪-১ গোলের বিশাল পরাজয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের বিরুদ্ধে সমালোচনার ঢেউ উঠেছে। ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজও ক্যারিকের সমালোচনা করেছেন।

কিছুদিন আগে ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের দিকে আঙুল তুলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। এই দুই ঘটনার প্রেক্ষিতে ইউনাইটেডের প্রাক্তন খেলোয়াড় ওয়েইন রুনি ব্রুনো ও মার্তিনেজকে স্বার্থপর হিসেবে অভিহিত করেছেন। তিনি তাদের আচরণকে শিশুদের মতো উল্লেখ করে আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দিয়েছেন।

‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ পডকাস্টে রুনি বলেন, ‘মার্তিনেজ যখন কথা বলেছিল, তখনই আমি বলেছিলাম, এটি একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে, কারণ এতে ড্রেসিংরুমের পরিবেশ খারাপ হয়ে যাবে। এখান থেকেই শুরু। এখন ব্রুনোকেও একই কাজ করতে দেখছি, সামনে আরও খেলোয়াড় এমন করবে। এর কারণ হলো, ওই খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব নিতে চায় না।’

রুনি ইউনাইটেডের খেলোয়াড়দের স্বার্থপর আখ্যা দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়েরা স্বার্থপর। তারা শুধু নিজেদের কথা ভাবে। সতীর্থদের নিয়ে তাদের মাথাব্যথা নেই, কোচকে নিয়ে নেই, স্টাফদের নিয়ে নেই, সমর্থকদের নিয়েও নেই। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে।’

খেলোয়াড়দের নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়ে রুনি বলেন, ‘ব্রুনো যদি আয়না দেখে, মার্তিনেজ যদি আয়নার দিকে তাকায়, দলের সব খেলোয়াড় যদি নিজেদের দিকে তাকায়, তাহলে তারা নিজেদের প্রতিচ্ছবিই দেখতে পাবে। সেই ছবিটা ভালো নয়।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


মোহাম্মদপুরের আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ, যারা দেশীয় অস্ত্র হিসেবে ধারালো চাকু বহন করছিল।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার সময় আসাদগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আলতাফের ছেলে আরাফাত (২০), সিলেটের বিশ্বনাথের আলমগীরের ছেলে ফাইমুল হাসান (২২) এবং ভোলার হারুন বেপারীর ছেলে আবির বেপারী শান্ত (২৩)।

মোহাম্মদপুর থানার সূত্রে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের সময় এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল এবং এএসআই ইমদাদ আসাদগেট এলাকায় নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি পালন করছিলেন। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতির সময় ওই তিন যুবককে দুটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ছিনতাইকারী মো. হাসনাইনকে হাতেনাতে ধরল পুলিশ, সুইচগিয়ার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


মোহাম্মদপুরে ছিনতাইকারী মো. হাসনাইনকে হাতেনাতে ধরল পুলিশ, সুইচগিয়ার উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক যুবককে সুইচগিয়ারসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর রোডের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া যুবকের নাম মো. হাসনাইন (২৬)। তিনি ভোলার বোরহানউদ্দিন থানার দিঘিরপাড় এলাকার নুরনবীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির এসআই রানা রায় ও এএসআই মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ গেট সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করার সময় মো. হাসনাইনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক ১১ ইঞ্চি দৈর্ঘ্যের একটি খোলা সুইচগিয়ার উদ্ধার করা হয়, যা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসনাইন স্বীকার করেছেন যে তিনি পথচারীদের কাছ থেকে ছিনতাই করার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%