ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা, চারজন আটক


পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা, চারজন আটক

পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে অন্য দুই ব্যক্তিকে বাবা হিসেবে দেখিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন দুই তরুণ। এই ঘটনায় চারজনকে আটক করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে তাদের কুয়ালালামপুর যাওয়ার পরিকল্পনা ছিল। চারজনের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ করা হয়েছিল। তাদের আসন ছিল পাশাপাশি ১০ নম্বর সারিতে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

আটক চারজনের নাম হলো মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান এবং নাজমুল ফকির অপু। তাদের মধ্যে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক, আর আতিকুর রহমান ও অপু তরুণ।

ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাই করার সময় দেখতে পান, আতিকুর রহমানের পাসপোর্টে বাবার নাম হিসেবে হেলাল উদ্দিনের নাম উল্লেখ করা রয়েছে। মায়ের নাম নাসিমা আক্তার। জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি হিসেবেও হেলাল উদ্দিনের নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা রয়েছে। দুই পাসপোর্টে ঠিকানা হিসেবে শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একই ঠিকানা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে শাবুর মিয়ার নাম উল্লেখ রয়েছে। তাদের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার কদমতলীর ৯৯০ পশ্চিম মোহাম্মদবাগ। অপুর জরুরি যোগাযোগের ব্যক্তি হিসেবেও শাবুর মিয়ার নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, পাসপোর্টের এসব তথ্য যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে অসংগতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছিল। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত ছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার জন্য ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই তাদের আটক করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তাদের বয়সের তথ্যেও বড় পার্থক্য রয়েছে। হেলাল উদ্দিনের পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ। আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে, দুই তরুণকে কেন মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটিকে এখনই মানব পাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪টি মদের গুদাম সিলগালা

গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।

যৌথ অভিযানে অংশগ্রহণ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। বৃহস্পতিবার (১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর দক্ষিণ গুলশানে এই ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ডিপ্লোমেটিক ওয়্যারহাউসটির কার্যক্রমে গুরুতর অসংগতি শনাক্ত করা হয়।

অভিযানের সময় সরেজমিনে দেখা গেছে, প্রতিষ্ঠানটি মোট ৪টি ওয়্যারহাউসে পণ্য মজুত রেখেছে। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও ২টি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হয়েছে।

বিশেষভাবে, অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরটিভি নিউজ/এসআর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় মানুষসহ সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ঢাকায় মানুষসহ সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে পড়ল

রাজধানী ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ৫ তলা থেকে লিফটটি ছিঁড়ে পড়ে গেছে। এই ঘটনায় লিফটের ভেতরে অবস্থানরত তিনজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে, মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পটির ১ নম্বর ভবনে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার ছেলে মো. ওয়াসি (৮) রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


চট্টগ্রামে চলন্ত ট্রেনের নিচে সাবেক ছাত্রলীগ নেতা ফখরুদ্দিন বাবলুর মৃত্যু

চট্টগ্রামে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ হারিয়েছেন ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত। তিনি ছাত্রলীগের চট্টগ্রাম কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিকেলে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে গিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মাধবপুরের ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ

মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নবনিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য তুলে ধরেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম উল্লেখ করেন, মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষক কর্মরত আছেন। মাত্র দুজন সরকারি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে এত সংখ্যক শিক্ষককে নিয়মিতভাবে নিয়ন্ত্রণ ও তদারকি করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ইনোভেশনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, শিক্ষকদের বায়োমেট্রিক হাজিরা চালু করতে সামান্য বাজেটের প্রয়োজন হবে। তবে এর কার্যকারিতা হবে ব্যাপক। শিক্ষকদের উপস্থিতি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার কথা বলেন।

উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। সম্প্রতি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের উদ্যোগে বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেন বলেন, "স্যারের প্রত্যেকটি ভালো কাজে আমরা সঙ্গে রয়েছি। তবে অনলাইন হাজিরার মাধ্যমে আমরা বর্তমানে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে পারছি। তাই বায়োমেট্রিক হাজিরার বিষয়টি আরও একটু চিন্তা করা উচিত।"

স্থানীয় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম গউস মন্তব্য করেন, "বলা সহজ, বাস্তবায়ন করা কঠিন। তবে এটি বাস্তবায়ন করতে পারলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এটি একটি মাইলফলক হতে পারে। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দাতাদের অর্থায়নের জন্য আহ্বান জানাই।"

এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম বলেন, "আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। তবে কাজটি বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।"

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ ও জবাবদিহিতা বাড়াতে বায়োমেট্রিক হাজিরা চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%