০৩:৫৯ পি.এম
শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে একটি বোর্ড গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সড়ক ছেড়ে কাজে ফেরার জন্য শ্রমিকদের আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন, বিচারপতি শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ সদস্যদের সমন্বয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণে যুবক দগ্ধ
বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ অ্যামপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব, এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন।
এছাড়া, পোশাক খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএ'র পরিচালক এবিএম. সামছুদ্দিন এবং শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারকে ন্যূনতম মজুরি বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী জানান, মজুরি বোর্ড শীঘ্রই কাজ শুরু করবে। তিনি আরও বলেন, "ডিসেম্বর সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এরা কেউ শ্রমিক নন।"
আরও পড়ুন: সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন