ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত হত্যার অভিযোগ, পাকিস্তান সংবাদ সম্মেলনে হাজির করল আসিফকে


ভারত হত্যার অভিযোগ, পাকিস্তান সংবাদ সম্মেলনে হাজির করল আসিফকে

ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসার নাম উল্লেখ করেছে। তারা এমনকি দাবি করেছে যে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের এই দাবি নাকচ করে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির করে ‘জীবিত ও সুস্থ’ বলে জানায়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে উল্লেখ করেছে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের হাশিম মূসাকে হত্যার দাবিকে উড়িয়ে দিয়ে উপহাস করেছেন।

ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অভিযানে হাশিম মূসাকে ‘নিষ্ক্রিয়’ বা মেরে ফেলার দাবি করলেও বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ চৌধুরী মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসাকে সবার সামনে হাজির করে দাবি করেন, ভারতীয় গণমাধ্যমে যাকে নিহত হিসেবে প্রচার করা হয়েছে, ‘তিনি জীবিত এবং সুস্থ আছেন।’

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, গত বছরের ২২ এপ্রিল পাহালগামে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের কোরাগ এলাকায় ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় দাবিকে ‘তথাকথিত সন্ত্রাসী ঘটনা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি ভারতীয় রাজনৈতিক ও সামরিক বাহিনীর সাজানো একটি ‘ফলস-ফ্ল্যাগ’ অভিযান।

তিনি সংবাদ সম্মেলনে ঘটনাটির পাঁচ দফা সময়রেখা তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনাবাহিনীর চিন্নার কোর তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, যৌথ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কোরাগ ও ইউসমার্গের সাধারণ এলাকায় একটি অভিযান শুরু করেছে।

৩০ সেপ্টেম্বর সকালে চিন্নার কোরের আরেকটি পোস্টে দাবি করা হয়, ভারতীয় বাহিনী অভিযানের সময় লস্কর-ই-তৈয়বার এক ‘সন্ত্রাসীর’ মরদেহ উদ্ধার করেছে। পরে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দাবি করে, নিহত ব্যক্তির পরিচয় মোহাম্মদ আসিফ হিসেবে নিশ্চিত হয়েছে এবং তিনি পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেস ইনফরমেশন ব্যুরোও (পিআইবি) একই ধরনের দাবি করে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, ‘মুসা ওরফে আসিফ ফৌজি’কে নিষ্ক্রিয় করা মে মাসে শুরু হওয়া দীর্ঘমেয়াদি ‘অপারেশন শেরুওয়ালি’র চলমান অভিযানের অংশ। এ বিষয়ে আহমেদ শরীফ চৌধুরী ব্যঙ্গ করে বলেন, ছয় মাসের কঠোর পরিশ্রমের পর মুসা ওরফে আসিফ ফৌজিকে নিষ্ক্রিয় করা হয়েছে, তাই এ জন্য অভিনন্দন ও করতালি দেওয়া উচিত।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ভারতীয় কর্তৃপক্ষ ও গণমাধ্যম আসিফকে কাশ্মীরে একাধিক হামলার সঙ্গে যুক্ত বলেও দাবি করেছিল। এসব হামলার মধ্যে ছিল ২০২২ সালের ২৩ আগস্ট হালান, ২০২২ সালের ২৩ ডিসেম্বর ডিকেজি, ২০২৩ সালের মে মাসে কান্ডি, ২০২৪ সালের মে মাসে শাহ সিতার, ২০২৪ সালের জুনে শিব খোরি, ২০২৪ সালের অক্টোবরে গানগানগীর, একই মাসে বুটা পাহাড়ি এবং ২০২৫ সালের এপ্রিলে বাসিরা এলাকার হামলা। ভারতীয় সরকার আরও দাবি করেছিল, আসিফের সঙ্গে সংশ্লিষ্ট একই গোষ্ঠীর আরও তিন সদস্যকে অভিযানে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

আহমেদ শরীফ চৌধুরী বলেন, সংবাদ সম্মেলনের পর এসব ‘লজ্জাজনক’ প্রচারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের অন্তত নিজেদের প্রচারের বিষয়ে লজ্জা পাওয়া উচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টগুলো মুছে ফেলা উচিত। তিনি ভারতীয় পিআইবির একটি বিবৃতিও পড়ে শোনান, যেখানে দাবি করা হয়েছিল যে অভিযানে লস্কর-ই-তৈয়বার চারজন ‘জ্যেষ্ঠ কমান্ডার’ নিহত হয়েছেন। এরপর তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন নিয়েও ব্যঙ্গ করেন।

তিনি নিউজ ১৮, দ্য স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, এবিপি লাইভ এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ও স্ক্রিনশট সংবাদ সম্মেলনে দেখান। পরে তিনি মোহাম্মদ আসিফকে মঞ্চে আসতে বলেন এবং জানান, আসিফ পাকিস্তানের আটক জেলার বাসিন্দা। এ সময় তিনি ব্যঙ্গাত্মকভাবে আসিফকে ‘সুপারম্যান’ হিসেবে উল্লেখ করে তার ‘কৃতিত্ব’ সম্পর্কে জানতে চান।

আসিফ বলেন, আগের দিন তার বন্ধুরা ফোন করে জানিয়েছিল যে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়েছে, কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী তাকে হত্যা করেছে এবং তিনি ‘শহীদ’ হয়েছেন। কিন্তু তিনি জানান, তিনি জীবিত ও সম্পূর্ণ সুস্থ আছেন। ভারতীয় নম্বর থেকে তার কাছে একাধিক ফোন এসেছিল। ফোনকারীরা তার ব্যক্তিগত তথ্য, পরিচয়, অবস্থান এবং ভারতীয় বাহিনীর অভিযানে তার নাম জড়ানোর বিষয়ে জানতে চাইছিল। পরে এএনআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে তিনি জানতে পারেন, ভারতীয় সংবাদমাধ্যম তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তাকে কাশ্মীরের একটি অভিযানে নিহত বা ‘শহীদ’ হিসেবে চিহ্নিত করেছে। এতে তিনি বিস্মিত হন, কারণ তখন তিনি নিজের বাড়িতেই বসে ছিলেন। তিনি বিষয়টি তার ইউনিটকে জানান। ইউনিট থেকে তাকে ভারতীয় নম্বর থেকে আসা সব ফোন ব্লক করতে বলা হয় এবং জানানো হয় যে আইএসপিআরের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করবেন।

আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন

আসিফ আরও জানান, তিনি ২০০০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ২০০৫ সালে তিনি স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এসএসজিতে যোগ দেন এবং সেখানে ১৮ বছর সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। এরপর তিন বছর একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে কাজ করেন। গত তিন থেকে চার মাস ধরে তিনি রাওয়ালপিন্ডিতে পরিবারের সঙ্গে বাড়িতে বসবাস করছেন।

ভারতীয় গণমাধ্যম ও কর্তৃপক্ষের অভিযোগকে আসিফ ‘মিথ্যা, লজ্জাজনক ও অসম্মানজনক’ বলে অভিহিত করেন এবং এসব দাবির নিন্দা জানিয়ে বলেন, সৃষ্টিকর্তার কৃপায় তিনি জীবিত এবং সবার সামনে উপস্থিত আছেন।

তিনি আরও বলেন, তিনি তার দায়িত্ব সাহসের সঙ্গে পালন করেছেন এবং পাকিস্তান সামনাসামনি জবাব দেয়, আড়াল থেকে নয়।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি ককটেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২, উদ্ধার ১১টি ককটেল

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতির সময় দুটি ককটেল বিস্ফোরণের ফলে দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ওদুদ মহরীল এবং সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়। এ সময় তাদের হাতে ককটেলসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর দুই পক্ষের লোকজন ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় দুটি ককটেল বিস্ফোরিত হলে সুমেল এবং আব্দুল হামিদ আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের হাতের একাংশ বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১টি তাজা ককটেল উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একটি ছোট বিষয়কে কেন্দ্র করে তারা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, উল্লেখযোগ্য যে, গত ২৮ সেপ্টেম্বর সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকার একটি বাড়িতে একসঙ্গে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ১৪ ফেব্রুয়ারি চরবাগডাঙ্গায় ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বিমানবন্দর থেকে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এবং শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম শেখকে বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন মৃধা জর্জ (৫০) গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার পুত্র। অন্যদিকে, জাহাঙ্গীর আলম (৪৪) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের ছেলে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে, যা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা আসামিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় অবতরণ করে। ফ্লাইটটি অবতরণের পর নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা বিমানবন্দর থানায় রয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন, বিমানবন্দর থানার গ্রেপ্তার দুই আসামিকে আনতে শ্রীপুর থানা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ের মধ্যে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।

শুক্রবার (২ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, ঢাকা বিভাগে নিশ্চিত হামে আরও এক শিশুর মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০২ শিশু নিশ্চিত হামে এবং ১ হাজার ১২ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর হাম শনাক্ত করা হয়েছে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৬ বগি রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


লাউয়াছড়ায় হুক ছিঁড়ে ৬ বগি রেখে শ্রীমঙ্গল পৌঁছাল ট্রেন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করা আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেসের (৭২০) হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ছয়টি বগি বনের মধ্যে রেখে, বাকি ছয়টি বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলস্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের এলাকায় এই ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত ছয়টি বগি লাউয়াছড়ার বনের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ (হুক) ভেঙে যায়। এই কারণে ছয়টি বগি রেখে ইঞ্জিনটি বাকি বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলস্টেশনে চলে যায়। রেখে যাওয়া বগিগুলো পুনরুদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হুসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুক ছিঁড়ে ফেলে আসা ছয়টি বগি আনার জন্য ইঞ্জিন পাঠানো হয়েছে। কিছু সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%