ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে এক নারী জিতলেন এক লাখ ডলার


ভার্জিনিয়ায় গাড়ির নম্বর প্লেট মিলিয়ে এক নারী জিতলেন এক লাখ ডলার

যুক্তরাষ্ট্রের এক নারীর কাছে রাস্তায় বের হলেই গাড়ির নম্বর প্লেটে কিছু নির্দিষ্ট সংখ্যা বারবার দেখা যাচ্ছিল। যদিও বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছিল, তিনি তা এড়িয়ে যাননি; বরং মহাজাগতিক কোনো ‘বার্তা’ মনে করে সংখ্যাগুলো ডায়েরিতে লিখে রাখেন। শেষ পর্যন্ত সেই রহস্যময় সংখ্যাগুলোর ওপর ভরসা করে লটারির টিকিট কিনে তিনি এক লাখ মার্কিন ডলার জয় করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান।

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে। সম্প্রতি বিজয়ী নারী ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষের কাছে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায়, তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এরপর গত ১২ আগস্ট আয়োজিত ‘পিক ফাইভ’ লটারির ড্রয়ের জন্য ওই সংখ্যাগুলো ব্যবহার করে অনলাইনে দুটি টিকিট কেনেন। ড্রয়ের পর দেখা যায়, তার বেছে নেওয়া সংখ্যাগুলোর সঙ্গে বিজয়ী নম্বর হুবহু মিলে গেছে। প্রতিটি টিকিটে ৫০ হাজার ডলার করে, দুটি টিকিটে মোট ১ লাখ ডলারের বড় পুরস্কার পেয়ে যান তিনি।

লটারি জয়ের পর বিজয়ী নারী এক আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, ‘লটারির ফলাফলে একের পর এক এতগুলো শূন্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ডলারের অঙ্কটা নিশ্চিত হওয়ার পরপরই আমি আনন্দে চিৎকার করে উঠি।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবীর অবস্থা আশংকাজনক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, ভাবীর অবস্থা আশংকাজনক

কুমিল্লার দেবিদ্বারে এক নারী ও তার শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর গ্রামে এই নির্মম ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পেয়ারা বেগম (৬২) এবং তার নাতনি (১)। স্থানীয়রা ঘাতক ইমন (২৫)কে আটক করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বড় শালঘর গ্রামের মানসিকভাবে অসুস্থ যুবক ইমন মিয়া তার মায়ের সঙ্গে উত্তেজিত হয়ে ওঠে। এই উত্তেজনার ফলে, তিনি তার মাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার শাশুড়িকে রক্ষা করতে এগিয়ে আসেন পুত্রবধূ রাবেয়া বেগম। ঘাতক ইমন তাকেও কুপিয়ে আহত করে। পাশাপাশি, পাশেই থাকা শিশু ভাতিজিকে আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনার ফলে মা পেয়ারা বেগম এবং শিশুটি ঘটনাস্থলেই মারা যান। ভাবীকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা শাহীন আলম মন্তব্য করেন, ঘাতক ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে হঠাৎ করে তিনি উত্তেজিত হয়ে পড়েন। প্রথমে তার মাকে কুপিয়ে হত্যা করেন। তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূকেও হত্যা করা হয়। ভাবীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পেয়ারা বেগম এবং শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক ইমনকে আটক করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেথি না কাঁচা ডিম: চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


মেথি না কাঁচা ডিম: চুলের জন্য কোন হেয়ার মাস্ক বেশি কার্যকর?

চুলের জট ছাড়ানো, মসৃণতা বৃদ্ধি করা অথবা চুলকে ঝলমলে দেখানোর জন্য অনেকেই ঘরোয়া হেয়ার মাস্কের ব্যবহার করেন। এর মধ্যে মেথি ও কাঁচা ডিমের তৈরি মাস্ক বেশ জনপ্রিয়। তবে চুলের যত্নে কোনটি বেশি কার্যকর, মেথি নাকি কাঁচা ডিম?

মেথির হেয়ার মাস্ক

দীর্ঘকাল ধরে চুলের পরিচর্যায় মেথির ব্যবহার হয়ে আসছে। মেথির দানা যদি পানিতে সারারাত ভিজিয়ে রাখা হয়, তাহলে তা পিচ্ছিল ও জেলির মতো হয়ে যায়। পরবর্তীতে দানাগুলোকে বেটে হেয়ার মাস্ক তৈরি করা হয়।

এই পিচ্ছিল উপাদানটি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করতে সক্ষম। মেথির মাস্ক ব্যবহারের পর চুল তুলনামূলকভাবে নরম ও মসৃণ হতে পারে। ফলে চুল আঁচড়ানোও সহজ হয়ে যায়।

চুলের বাইরের স্তর বা কিউটিকল যদি মসৃণ থাকে, তাহলে আলো তুলনামূলকভাবে সমানভাবে প্রতিফলিত হয়। এর ফলে চুল আরও চকচকে ও প্রাণবন্ত দেখায়।

কাঁচা ডিমের হেয়ার মাস্ক

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। এই কারণে চুলের যত্নে ব্যবহৃত বিভিন্ন প্রসাধনীতে প্রোটিনজাত উপাদান দেখা যায়। ডিমে বায়োটিনসহ বিভিন্ন ভিটামিনও রয়েছে।

তবে ডিম খাওয়ার মাধ্যমে শরীর যে পুষ্টি গ্রহণ করে, কাঁচা ডিম সরাসরি চুলে লাগালে সেই ধরনের উপকার পাওয়া যায় না। বিশেষ করে কাঁচা ডিমের মাস্ক ব্যবহার করার ফলে ক্ষতিগ্রস্ত চুলের গঠন মেরামত হবে এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।

কোনটি তুলনামূলক এগিয়ে?

চুলকে সাময়িকভাবে মসৃণ, কোমল ও চকচকে দেখানোর ক্ষেত্রে মেথির মাস্ক তুলনামূলকভাবে বেশি কার্যকর হতে পারে। ভেজানো মেথির পিচ্ছিল উপাদান চুলের ওপর মসৃণ আবরণ তৈরি করে, যা চুলকে নরম ও উজ্জ্বল দেখাতে সহায়তা করে।

যদি চান, তাহলে মেথি ও ডিম একসঙ্গে ব্যবহার করা সম্ভব। তবে ঘরোয়া হেয়ার মাস্ক চুলের ক্ষতি বা নির্দিষ্ট চুলের সমস্যার চিকিৎসার বিকল্প নয়। সংবেদনশীল ত্বক বা অ্যালার্জির প্রবণতা থাকলে ব্যবহারের আগে সতর্ক থাকা প্রয়োজন।

সূত্র: আনন্দবাজার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাভজনক চিয়া সিড চাষ করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


লাভজনক চিয়া সিড চাষ করবেন যেভাবে

পুষ্টিগুণসমৃদ্ধ চিয়া বীজ বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় রবিশস্য হিসেবে চাষের জন্য বিবেচিত হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতকালীন আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে চিয়া চাষ করা সম্ভব। সঠিকভাবে বপন ও পরিচর্যা করা হলে ৯০ থেকে ১০০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব।

বিশ্বব্যাপী ক্ষুদ্র দানার চিয়া বীজ পুষ্টি ও শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। দানা শস্য এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চিয়া একটি বর্ষজীবী ঔষধি তৈলবীজজাতীয় উদ্ভিদ। সাধারণত গাছের উচ্চতা এক মিটার পর্যন্ত হয়ে থাকে। ফুলের রঙ নীল, বেগুনি অথবা সাদা হতে পারে এবং বীজ গোলাকার বা উপবৃত্তাকার হয়।

দুই ধরনের চিয়া বীজ

চিয়া বীজ প্রধানত দুই ধরনের, কালো ও সাদা। বেগুনি ফুল উৎপাদনকারী গাছ থেকে সাধারণত বাদামি বীজ পাওয়া যায়, যা কালো চিয়া হিসেবে পরিচিত। অন্যদিকে, সাদা ফুল উৎপাদনকারী গাছ থেকে সাদা, ধূসর এবং হলুদাভ মার্বেলযুক্ত বীজ পাওয়া যায়।

বীজ থেকেই চাষ সহজ

বীজ ও চারা উভয়ভাবেই চিয়ার বংশবিস্তার করা সম্ভব। তবে বীজ থেকে চারা উৎপাদন করা তুলনামূলকভাবে সহজ। সাধারণত বপনের ৫ থেকে ৭ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হতে শুরু করে।

চিয়া চাষের জন্য ১১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় হলেও ১৬ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বাধিক অনুকূল। ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় গাছ ভালোভাবে বেড়ে ওঠে। বিভিন্ন পরিবেশ ও অঞ্চলে ফসলটির জীবনচক্র ১০০ থেকে ১৫০ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।

বাংলাদেশে উপযুক্ত সময় শীতকাল

বাংলাদেশের আবহাওয়ায় চিয়াকে রবিশস্য হিসেবে চাষ করা সম্ভব। শীতকাল এ ফসলের জন্য বিশেষভাবে উপযোগী। অধিক ফলনের জন্য ১৫ নভেম্বরের মধ্যে বীজ বপন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্তও বীজ বপন করা যেতে পারে। বপনের পর সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব।

কেমন মাটিতে চাষ করবেন

চিয়া বিভিন্ন ধরনের মাটিতে চাষ করা যায়। হালকা থেকে মাঝারি কাদামাটি এবং বেলে থেকে বেলে দোআঁশ মাটি এ ফসলের জন্য উপযোগী। জমি যদি ভালোভাবে নিষ্কাশনযোগ্য ও মাঝারি উর্বর হয়, তবে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে।

চারা স্থাপন ও বীজ বপনের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা প্রয়োজন। তবে গাছ পরিপক্ব হওয়ার পর অতিরিক্ত ভেজা মাটি চিয়া গাছের জন্য ক্ষতিকর হতে পারে। ফসলটি কিছুটা অ্যাসিডিক মাটি ও মাঝারি খরাও সহ্য করতে পারে।

বিঘায় ১০০ গ্রাম বীজ

সাধারণত প্রতি বিঘায় প্রায় ১০০ গ্রাম চিয়া বীজ প্রয়োজন হয়। জমি প্রস্তুতের জন্য ৩ থেকে ৪টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। একই সঙ্গে জমি আগাছামুক্ত রাখতে হবে।

চিয়া বীজ অত্যন্ত ছোট হওয়ায় সরাসরি বপনের সময় প্রায় ৫ কেজি শুকনো বালি বা ছাইয়ের সঙ্গে বীজ মিশিয়ে নেওয়া ভালো। এরপর সরিষা, তিল বা ডাটাশাকের মতো ৪০ থেকে ৫০ সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ ছিটিয়ে দেওয়া যায়।

এ ছাড়া বীজতলায় চারা তৈরি করে ১৫ থেকে ২৫ দিন বয়সী চারা মূল জমিতে রোপণ করা যায়। এ ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৪০ থেকে ৫০ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব প্রায় ২০ সেন্টিমিটার রাখতে হবে।

৬০-৮০ শতাংশ ফুলের মাথা বাদামি হলেই কাটাই

চিয়া গাছের ৬০ থেকে ৮০ শতাংশ ফুলের মাথা বাদামি বা হলুদাভ-বাদামি রঙ ধারণ করলে ফসল সংগ্রহের উপযুক্ত সময় হয়। এ সময় মাটির ওপর থেকে পুরো গাছ কেটে ত্রিপল বা পরিষ্কার মেঝেতে রেখে রোদে শুকাতে হয়।

এক থেকে দুই দিন রোদে শুকানোর পর বাঁশ বা কাঠের লাঠি দিয়ে আলতোভাবে আঘাত করলে গাছ থেকে বীজ আলাদা হয়ে যায়। পরে বীজ ঝেড়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হয়।

চাষ পদ্ধতি ও ভৌগোলিক অঞ্চলভেদে প্রতি বিঘায় প্রায় ১৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত চিয়া বীজের ফলন পাওয়া যেতে পারে। ফলে, স্বল্প সময়ে উৎপাদনযোগ্য পুষ্টিকর এ ফসলটি বাংলাদেশের রবিশস্যের তালিকায় একটি সম্ভাবনাময় সংযোজন হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, সকালে সামনে এলো চরম সত্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, সকালে সামনে এলো চরম সত্য

খুলনা শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ফাতেমা (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে মহানগরীর খানজাহান আলী সড়কের কপোতাক্ষ হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সোহেল রানা বাবু (৩৫), যিনি নগরীর লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড এলাকার লোকমানের ছেলে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, ফাতেমা ও সোহেল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে কপোতাক্ষ হোটেলে ওঠেন। এরপর রাত আড়াইটার দিকে ফাতেমা কক্ষ থেকে বের হয়ে হোটেল কর্মীদের হোটেল মালিককে কল দিতে বলেন।

এক পর্যায়ে তিনি তার স্বামীকে হত্যার কথা জানান। পরে হোটেলের কর্মীরা কক্ষে গিয়ে মেঝেতে বাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর রাত ৩টা ৯ মিনিটে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ফাতেমাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন গণমাধ্যমকে জানান, কপোতাক্ষ হোটেল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে।

তিনি আরও জানান, নিহতের কথিত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%