১২:৩১ এম
বিশ্বকাপে জয়ের স্বপ্নটি যেন এক অপূর্ণ অধ্যায় রয়ে গেছে নেইমার জন্য। চারটি বিশ্বকাপ খেলার পর তার কাছে ট্রফিটি ছুঁয়ে দেখার বিষয়টি এখনও অধরা। এ সময় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও আবারও সেই স্মৃতিগুলোকে উসকে দেয়। ভিডিওটি দেখে আবেগ চেপে রাখতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার নিজেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে অদ্ভুত এক কল্পনার জগৎ ফুটে উঠেছে। সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজের আরেক সংস্করণের। তাদের উদ্দেশ্য ছিল, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেদের রাজি করানোর চেষ্টা করা।
‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট নেইমারের সামনে ভবিষ্যতের নেইমার উপস্থিত হন। তিনি নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে। talks Conversation এর এক পর্যায়ে, শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে। তিনি বলেন, 'আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?'
ভিডিওর শেষভাগে উপস্থিত হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ। তার হাতে দেখা যায় একটি বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’। এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয়ে যায় ভিডিওটি, 'হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।'
ভিডিওটি প্রকাশের পরে, সেটিতে নিজেই প্রতিক্রিয়া জানান নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের জন্য তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার সেই প্রতিক্রিয়া ভক্তদের আবেগকে আরও উজ্জীবিত করে তোলে।
প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখেরও বেশি ভিউ পায়। এছাড়া এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন