প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সেলেসাওদের বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ স্বপ্ন আরও চার বছরের জন্য পিছিয়ে গেল। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপর থেকেই ষষ্ঠ শিরোপার জন্য অপেক্ষা করছে তারা। দেখতে দেখতে কেটে গেছে ২৪ বছর, তবে ব্রাজিলের ট্রফি ক্যাবিনেটে আর কোনও বিশ্বকাপের মুকুট যোগ হয়নি।
এবারও ব্রাজিলের ব্যর্থতা ঘটেছে। ফলে এখন অপেক্ষাটা হয়েছে ২৮ বছরের। ২০৩০ সালে পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল কী করবে, তা সময়ই বলে দেবে। তবে আপাতত সেই আলোচনা তোলা থাক।
ব্রাজিলের পরবর্তী খেলা এখন নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবেন ভিনিসিয়ুস, এনরিক, রদ্রিগোরা। তারা দুটির প্রীতি ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া ফুটবল কর্তৃপক্ষ ইতোমধ্যে সূচি চূড়ান্ত করেছে।
আগামী ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ বলেন, ‘ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ। অস্ট্রেলিয়ায় তাদের বিপক্ষে খেলতে আমরা মুখিয়ে আছি।’ তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে নিয়মিত শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে চাই। তাই এমন ম্যাচ নিশ্চিত হওয়ায় আমি খুবই আনন্দিত।’
১৯৮৮ সালে প্রথম দেখার পর, দুই দল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৮টি ম্যাচ, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটি এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। এই দুটি ম্যাচ আয়োজন কুইন্সল্যান্ড রাজ্য সরকারের বৃহৎ ক্রীড়া আয়োজনের পরিকল্পনার অংশ। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে কুইন্সল্যান্ডকে অস্ট্রেলিয়ার ‘ইভেন্টস ক্যাপিটাল’ হিসেবে আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।
নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ হেরে, বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়েছে ব্রাজিল। নেইমার, ভিনিসিয়ুস, কুনহা চোখের জল ফেলছে বিদায় নিয়ে এই বিশ্বমঞ্চ থেকে। ২৮ বছরের অপেক্ষা ফুরাতে, সামনের চার বছর তাদের কঠিন পরীক্ষা দিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন