প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সৌদি আরব অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করে জানিয়েছে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধ অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে।
সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরো অবৈধ অবস্থান করা একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। এর সঙ্গে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞারও সম্ভাবনা রয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এসব পদক্ষেপ হচ্ছে আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার করার জন্য, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করার উদ্দেশ্যে এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ।
মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তার বিষয়বস্তু লঙ্ঘনের সন্দেহ রয়েছে এমন তথ্য কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, এ-সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইনটি ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় আরও বলেছে যে, নিরাপত্তা কার্যক্রম জোরদার করা, শ্রমবাজারকে সুরক্ষা প্রদান এবং আইন লঙ্ঘনের ঘটনা হ্রাস করাই এ পদক্ষেপ বাস্তবায়নের উদ্দেশ্য। প্রতিবেদনে জানানো হয়েছে যে, সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন