১০:১৮ পি.এম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুই দিনব্যাপী “Hands-on Workshop on Research Paper Writing with LaTeX” এর আয়োজন করা হয়েছে।
এই কর্মশালাটি আইইইই কম্পিউটার সোসাইটি, হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের দ্বারা আয়োজন করা হয়েছে।
কর্মশালার প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন অব্যাহত ছিল শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এটি বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের ৫ম তলার ৬২৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনী অনুষ্ঠান বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
কর্মশালায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ফ্যাকাল্টির প্রায় ১১০ জন শিক্ষার্থী।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশীষ কুমার মন্ডল। কর্মশালায় সভাপতিত্ব করেন আই ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, রংপুর বিভাগের কো-অর্ডিনেটর ও ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তানজিনা সুলতানা। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ডিআইওটি ল্যাবের অ্যাসোসিয়েট তানবিন ইয়াসমিন তন্বি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন বলেন, রাজধানী থেকে দূরে উত্তরবঙ্গের এই বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মতো রিসোর্স সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতে হতাশ হওয়ার কিছু নাই। তিনি বলেন, তোমরা পড়ালেখার পাশাপাশি গবেষণা এবং এক্সট্রাকারিকুলার একটিভিটিজে পারদর্শী হবে। বিভিন্ন স্কিলস আয়ত্ত করবে এবং দেখবে তোমরাও পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নামকেও সারা দেশ ও বিশ্বের কাছে পরিচিত করবে।
এই কর্মশালায় অংশগ্রহণকারীরা গবেষণা প্রবন্ধের ফরম্যাটিং, রেফারেন্সিং এবং কনফারেন্স ও জার্নাল প্রকাশনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
আয়োজকরা জানান, কর্মশালায় শিক্ষার্থীরা LaTeX কোড ব্যবহারের মাধ্যমে গবেষণা প্রবন্ধ লেখার আধুনিক কৌশল শিখে ভবিষ্যতে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রবন্ধ প্রকাশে আরও দক্ষ হয়ে উঠবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন