১০:২১ পি.এম
গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ চার দফা দাবিতে আগামীকাল রংপুরে বিভাগের সমাবেশ করবে ১১ দলীয় জোট। আয়োজকরা জানিয়েছেন, সমাবেশকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
শুক্রবার (১০ জুলাই) বিকালে রংপুর জেলা স্কুল মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছে। কিন্তু সরকার নির্বাচিত হলেও এখনও পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি সরকার। তাই সারাদেশের মধ্যে রংপুরও চার দফা দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় জোট।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
মাওলানা আব্দুল হালিম আরও মন্তব্য করেন, সমাবেশটি উত্তরাঞ্চলের দুঃখ দুর্দশাসহ গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসনসহ ৪ দফা দাবি তুলে ধরবে ১১ দলীয় ঐক্য জোট।
শনিবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এমপি, মাওলানা মামুনুল হকসহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা এ সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশে বিভাগের বিভিন্ন জেলা থেকে কমপক্ষে ৫ লাখ নেতাকর্মীর অংশগ্রহণের আশা করছেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ ১১ দলের জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন