ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় ভয়াবহ আগুন


ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কুতুবপুর রেলস্টেশন এলাকার ওই জুতার কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার আশপাশের বাসিন্দারা চরম আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নাশকতার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানোর সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা চললেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরও পড়ুন: মানিকগঞ্জে আ.লীগ নেতাকে ছাড়াতে বিএনপি এমপির সুপারিশের অভিযোগ

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম কালের কণ্ঠকে বলেন, ‘কুতুবপুর রেলস্টেশন এলাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন কালের কণ্ঠকে জানান, এটি দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো নাশকতা বা দুর্বৃত্তের হাত রয়েছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে এবং কোনো নাশকতা থাকলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে টহল গাড়ি নাশকতার উদ্দেশ্যে চুরি, দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


চট্টগ্রামে টহল গাড়ি নাশকতার উদ্দেশ্যে চুরি, দাবি পুলিশের

চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে নাশকতার উদ্দেশ্যে পুলিশের টহল গাড়িটি চুরি হওয়ার ঘটনা ঘটেছে, এমন দাবি করেছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার পর প্রধান আসামি রুবেল (৪০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার, ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, ‘বুধবার বেলা ৩টার দিকে হালিশহর থানার মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স-সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি গাড়িটি রেখে দুপুরের খাবার খেতে রেস্টুরেন্টে প্রবেশ করেন। খাবার শেষে ফিরে এসে তারা দেখতে পান, গাড়িটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি নিয়ে যাচ্ছেন। এরপর পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করে তল্লাশি শুরু করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ফকিরনিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।’

নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি হওয়ার বিষয়টি উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রধান আসামি রুবেলকে দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘আকভান’ এর কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ঘূর্ণিঝড় ‘আকভান’ এর কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এই সতর্কতা প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই স্থানে অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়ের কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এটি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের আশেপাশের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এছাড়া, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকভানের প্রভাবে মৌলভীবাজারে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


আকভানের প্রভাবে মৌলভীবাজারে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

মৌলভীবাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে। বাতাসে ঠান্ডা হিমেল হাওয়া বইছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে মেঘলা আকাশ বিরাজ করছে। বিচ্ছিন্নভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমে আসায় শীত অনুভব করা হচ্ছে, যা অন্যদিনের তুলনায় ভিন্ন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মো. আনিসুর রহমান জানিয়েছেন, আজ সকাল ৯টায় জেলায় ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে এ অঞ্চলে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিক।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র-দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


‘রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবার ফিরতে চায় পতিত ফ্যাসিস্ট’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, "রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায়।"

তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এ কথা বলেন।

রিজভী আরও জানান, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। তিনি বলেন, "সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।"

সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান চাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। তিনি বলেন, "গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা।" এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম মন্তব্য করেছেন যে, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, "এই যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%