প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, "রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায়।"
তিনি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আগে এ কথা বলেন।
রিজভী আরও জানান, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকে গুরুত্ব দেওয়া হয়েছিল, এবং অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। তিনি বলেন, "সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।"
সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান চাওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। তিনি বলেন, "গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা।" এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম মন্তব্য করেছেন যে, দেশে নতুন করে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, "এই যাত্রা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। ভারত থেকে অনেকে এতে ইন্ধন দিচ্ছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন