ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি


জামায়াত আমির: স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী মন্ত্রণালয়কে অকার্যকর বলেও মন্তব্য করেছেন।

তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন। এই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট জবাব দাবি করেন।

জামায়াত আমির দেশের বিভিন্ন স্থানে নাশকতার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘আমরা খুবই উদ্বেগ এবং বেদনার সঙ্গে লক্ষ্য করছি, গেল কয়েক দিন ধরে অব্যাহতভাবে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম চলছে। মাঠে মাঠে, এমনকি আর্মি গল্ফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবি’র সদর দফতরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর পর তিন দিন হয়েছে। আজকে দুইজন সেখানে আহত হয়েছেন।’

আরও পড়ুন: নওগাঁয় বাসে নাশকতায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ আটক

তিনি সীমান্ত ও পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়েও কথা বলেন, ‘অতি সম্প্রতি সীমান্ত এলাকায়, পার্বত্য এলাকায় সন্ত্রাসীদেরকে দমন করতে গিয়ে আমাদের একজন তরুণ সেনা সদস্য জীবন হারিয়েছেন। কয়েক দিন আগে আমরা দেখলাম সাজেক ভ্যালিকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে।’ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা এবং বিরোধী দলের কর্মীদের ওপর বিক্ষিপ্ত হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার সমালোচনা করে তিনি বলেন, ‘এতগুলা ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই।’

তিনি দেশের বিভিন্ন বাহিনীর উপস্থিতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের বিজিবি আছে, আমাদের এসআরবি আছে, আমাদের এপিবিএন আছে, আমাদের রেগুলার পুলিশ ফোর্স আছে, আমাদের আনসার ব্যাটালিয়ন আছে; আমাদের তো স্তরে স্তরে দেশে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন পর্যায়ের বাহিনী রয়েছে।’

এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এটার। পুরো দায় নিতে হবে।’

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম কারাগারে

তিনি আরও বলেন, ‘আমরা এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বশীল এই মন্ত্রণালয়কে অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।’

ফ্যাসিবাদের পুনরাবৃত্তির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনও তাজা, আমাদের চোখের সামনে। এই ভাসমান রক্তের ওপর কোনো ফ্যাসিবাদকে বাংলাদেশে আর সুযোগ করে দেয়া যাবে না।’

সরকারের উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, সরকারের কোনো উপদেষ্টা কখনও বলছেন, ‘ইয়েস, আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব’; আবার দুই দিন পরে বলছেন যে ‘না, এটা অসম্ভব’। একই ব্যক্তি ‘এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্যে জাতির সামনে কী বার্তা যাচ্ছে, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।’

গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডা. শফিক বলেন, বিরোধী দলের সদস্যদের নাজেহাল করতে গোয়েন্দারা সক্রিয় রয়েছে। এইমাত্র একজন সংসদ সদস্য বললেন যে, কোনো একটা গোয়েন্দা দফতর থেকে তাকে ফোন করে বলা হয়েছে যে, আপনি জামায়াত ছেড়ে দেন।’

আরও পড়ুন: সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

এ ঘটনাকে তিনি ধৃষ্টতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছি? সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগ? আমরা ওই যুগটাতো আর ফিরে আসুক, তা দেখতে চাই না।’

বক্তব্যের শেষে তিনি বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা চাই পরিস্থিতি মোকাবিলায় সরকার তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করুক, সেটা দেখতে চাই। এইক্ষেত্রে বিরোধী দল হিসেবে যদি আমাদের কোনো সহযোগিতা সরকার চায়, তা আমরা অত্যন্ত আন্তরিকভাবে, সক্রিয়ভাবে বিবেচনা করে দেখব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশ নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

সমাপনী দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নৌবাহিনী ৪৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর দল। তিন বাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নেন।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, যিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ প্রকাশিত

ভারতের বর্ষীয়সী রাজনীতিক সোনিয়া গান্ধী, যিনি বর্তমানে বিরোধী দল কংগ্রেসের নেত্রী, সম্প্রতি একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। বইটির নাম ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’, যা নেহরু-গান্ধী পরিবারের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অনেক অজানা ঘটনা তুলে ধরেছে।

বইটিতে শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগী স্বভাব, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার ঘটনা এবং বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সম্পর্কের নানা অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে।

৫৪৪ পৃষ্ঠার এই বইটি আজ মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হয়েছে। সোনিয়া গান্ধী, যিনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারবিমুখ, তার জীবনের নানা অভিজ্ঞতা এই স্মৃতিকথায় তুলে ধরেছেন।

বইটিতে তিনি বর্ণনা করেছেন, ‘ভালোবাসা, দায়িত্ব, হারানোর বেদনা এবং নিজের আপন ঠিকানা খুঁজে পাওয়ার’ মধ্য দিয়ে কীভাবে তার অসাধারণ জীবনযাত্রা গড়ে উঠেছে। ৭৯ বছর বয়সি এই রাজনীতিক শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মেজাজ ও আচরণের কিছু ঘটনা তুলে ধরেছেন।

সোনিয়া গান্ধীর ভাষ্য অনুযায়ী, একবার কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতাকে শাস্তি হিসেবে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। বইয়ে তিনি মানেকা গান্ধীর সঙ্গে পারিবারিক বিরোধের একটি ঘটনা উল্লেখ করেছেন। তার দাবি, একবার বরুণ গান্ধীর নার্সারি স্কুলে উপহার দিতে গেলে মানেকা গান্ধী তার বিরুদ্ধে বরুণকে অপহরণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন।

২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়েও স্মৃতিকথায় আলোচনা করেছেন সোনিয়া। তিনি জানিয়েছেন, তার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাকে প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে মত দিয়েছিলেন। তাদের উদ্বেগ ছিল মায়ের নিরাপত্তা নিয়ে।

সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরকারি অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন। তার দাবি, এসব অনুষ্ঠানে মোদি সাধারণত তার সঙ্গে দীর্ঘ সময় চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলেন।

এছাড়া স্মৃতিকথায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ‍্যায়কে নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া। তিনি উল্লেখ করেছেন, ২০১০ সালে মনমোহন সিংয়ের সরকার চলাকালীন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে গভীর মতভেদ তৈরি হয়েছিল প্রণব মুখোপাধ‍্যায়ের।

তার বর্ণনা অনুযায়ী, সে সময় প্রণব পি চিদম্বরমের সঙ্গে তার মতবিরোধের বিষয়ে সোনিয়া গান্ধীর কাছে নিজের হতাশা প্রকাশ করে সরাসরি সরকারের শীর্ষ পদে বদলের ইঙ্গিত দেন। প্রণবের এই পরামর্শে তিনি ‘শকড’ হয়েছিলেন। সোনিয়া বলেছেন, প্রণব বাবুর এই প্রস্তাব তার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছারই বহিঃপ্রকাশ ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গারকাদ গাছ ইহুদিদের আশ্রয় দেবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


গারকাদ গাছ ইহুদিদের আশ্রয় দেবে

মহান আল্লাহ ইহুদিদের মধ্যে অনেক নবী ও রসুল প্রেরণ করেছেন। তাদেরকে আসমানি কিতাবও প্রদান করেছেন। এজন্য তাদের আহলে কিতাব বলা হয়। কিয়ামতের পূর্বে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধে গারকাদ গাছ ইহুদিদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।

হজরত আবু হুরাইরা (রা.) দ্বারা বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি যদি ইহুদি পাথর বা গাছের আড়ালে আত্মগোপন করে, পাথর ও গাছ বলবে, "হে মুসলিম! আমার পিছনে ইহুদি রয়েছে। এসো, তাকে হত্যা করো।" তবে গারকাদ গাছ এই কথা বলবে না। কারণ এটি ইহুদিদের গাছ। (বুখারি: ২৯২৬)

ইহুদিরা ফিলিস্তিনের সীমান্তে গারকাদ গাছ রোপণ করতে শুরু করেছে। তারা কোরআন ও হাদিসের গভীর গবেষণা করছে। তারা জানে, এটি তাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হবে। সেই যুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকে বাকশক্তি দান করবেন। তারা ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে।

কোরআনে ইহুদিদের আলোচনা

পবিত্র কোরআনের প্রথম সুরা ফাতেহা। আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে এটি তেলাওয়াত করি।

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ، صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَ لَا الضَّآلِّيْنَ অর্থ: (হে আল্লাহ!) আমাদের সরল পথে পরিচালিত করো। সেই সকল লোকের পথে, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। ওই সকল লোকের পথে নয়, যাদের প্রতি গজব নাজিল হয়েছে এবং তাদের পথেও নয়, যারা পথহারা। (সুরা ফাতিহা, আয়াত: ৫-৭)

এখানে الْمَغْضُوْبِ عَلَيْهِمْ ‘যাদের প্রতি গজব নাজিল হয়েছে’ বলে যে জাতির কথা উল্লেখ করা হয়েছে, তারা হলো ইহুদি জাতি। আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে তাদের থেকে আশ্রয় চাই। ইহুদিরা সত্য জানার পরও বিদ্বেষ ও হঠকারিতার কারণে তা গ্রহণ করেনি। তাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে।

মহান আল্লাহর কুদরত, নিয়ামত ও শাস্তি সরাসরি দেখার পরও তারা শিক্ষা গ্রহণ করেনি। বরং নিজেদের অন্যায় ও দুশ্চরিত্রের কারণে মহান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়েছে। কুফর, শিরক, অন্যায় ও অনাচারে তারা সকল সীমা অতিক্রম করেছে। বহু নবীকে তারা হত্যা করেছে।

যাদের স্বভাবগত বৈশিষ্ট্য হলো সত্য গোপন করা, নবীদের বিরুদ্ধাচারণ করা, বিশেষ করে ইসলাম ও ইসলামের নবী এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করা, ইসলামের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত থাকা, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা, খেয়ানত ও গাদ্দারি, খুন-খারাবি, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা, যুদ্ধ-বিগ্রহ জিইয়ে রাখা, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করা—এমন কোনো অপরাধ নেই, যা তারা করেনি বা করছে না!

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন হবে: যুব প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন হবে: যুব প্রতিমন্ত্রী

দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামোর গুণগত মান উন্নয়নের জন্য ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি উল্লেখ করেছেন, এই পরিকল্পনার আওতায় দেশের প্রায় ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়ন ও সংস্কার করা হবে। এই কার্যক্রম শিগগিরই শুরু হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীতের গৌরবোজ্জ্বল অবদান এবং কৃতি ফুটবলারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চাকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা করেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করে সেখানে দ্রুত পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটি সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

আমিনুল হক বলেন, খেলোয়াড়রা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সেজন্য তাদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুযোগ রাখার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।

তৃণমূলের মেধা ও প্রতিভাকে তুলে আনার প্রক্রিয়া সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে বাছাই করা ৪০ জন উদীয়মান ক্রীড়াবিদকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাস থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে।

সমাজকে সুশৃঙ্খল এবং মাদকমুক্ত রাখার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং পেশাদারিত্ব নিশ্চিত করার মাধ্যমে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলে সমাজ থেকে সব অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করে একটি সুন্দর সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%