প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের বর্ষীয়সী রাজনীতিক সোনিয়া গান্ধী, যিনি বর্তমানে বিরোধী দল কংগ্রেসের নেত্রী, সম্প্রতি একটি স্মৃতিকথা প্রকাশ করেছেন। বইটির নাম ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’, যা নেহরু-গান্ধী পরিবারের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের অনেক অজানা ঘটনা তুলে ধরেছে।
বইটিতে শাশুড়ি ইন্দিরা গান্ধীর রাগী স্বভাব, ২০০৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার ঘটনা এবং বিজেপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সম্পর্কের নানা অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে।
৫৪৪ পৃষ্ঠার এই বইটি আজ মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত হয়েছে। সোনিয়া গান্ধী, যিনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারবিমুখ, তার জীবনের নানা অভিজ্ঞতা এই স্মৃতিকথায় তুলে ধরেছেন।
বইটিতে তিনি বর্ণনা করেছেন, ‘ভালোবাসা, দায়িত্ব, হারানোর বেদনা এবং নিজের আপন ঠিকানা খুঁজে পাওয়ার’ মধ্য দিয়ে কীভাবে তার অসাধারণ জীবনযাত্রা গড়ে উঠেছে। ৭৯ বছর বয়সি এই রাজনীতিক শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মেজাজ ও আচরণের কিছু ঘটনা তুলে ধরেছেন।
সোনিয়া গান্ধীর ভাষ্য অনুযায়ী, একবার কংগ্রেসের এক জ্যেষ্ঠ নেতাকে শাস্তি হিসেবে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে নির্দেশ দিয়েছিলেন ইন্দিরা। বইয়ে তিনি মানেকা গান্ধীর সঙ্গে পারিবারিক বিরোধের একটি ঘটনা উল্লেখ করেছেন। তার দাবি, একবার বরুণ গান্ধীর নার্সারি স্কুলে উপহার দিতে গেলে মানেকা গান্ধী তার বিরুদ্ধে বরুণকে অপহরণের চেষ্টার অভিযোগ তুলেছিলেন।
২০০৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়েও স্মৃতিকথায় আলোচনা করেছেন সোনিয়া। তিনি জানিয়েছেন, তার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তাকে প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে মত দিয়েছিলেন। তাদের উদ্বেগ ছিল মায়ের নিরাপত্তা নিয়ে।
সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরকারি অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথাও লিখেছেন। তার দাবি, এসব অনুষ্ঠানে মোদি সাধারণত তার সঙ্গে দীর্ঘ সময় চোখে চোখ রেখে কথা বলা এড়িয়ে চলেন।
এছাড়া স্মৃতিকথায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে একাধিক তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া। তিনি উল্লেখ করেছেন, ২০১০ সালে মনমোহন সিংয়ের সরকার চলাকালীন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে গভীর মতভেদ তৈরি হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের।
তার বর্ণনা অনুযায়ী, সে সময় প্রণব পি চিদম্বরমের সঙ্গে তার মতবিরোধের বিষয়ে সোনিয়া গান্ধীর কাছে নিজের হতাশা প্রকাশ করে সরাসরি সরকারের শীর্ষ পদে বদলের ইঙ্গিত দেন। প্রণবের এই পরামর্শে তিনি ‘শকড’ হয়েছিলেন। সোনিয়া বলেছেন, প্রণব বাবুর এই প্রস্তাব তার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছারই বহিঃপ্রকাশ ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন