ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল ২১ মাসের আবদুল্লাহর


বোয়ালখালীতে সাপের কামড়ে প্রাণ গেল ২১ মাসের আবদুল্লাহর

চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাস বয়সী আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর সন্তান। তিন বছর আগে ওয়াফিকা আলিফের সঙ্গে ওসমান আলীর বিয়ে হয়। তাদের একমাত্র সন্তান আবদুল্লাহ জন্মগ্রহণ করে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রবিবার রাতে আবদুল্লাহ বাড়ির মাটির গুদামঘরে খেলছিল। রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু হলে পরিবারের সদস্যরা প্রথমে মনে করেন যে, এটি ব্যাঙের কামড়। পরে তারা শিশুটির শরীরে সাপের কামড়ের দুটি দাগ দেখতে পান।

আরও পড়ুন: ক্যানসার সচেতনতা প্রচারক রুবিয়া নিজেই ক্যানসারে আক্রান্ত

শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, “আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে ভালো করে খেয়াল করলে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা বলে শনাক্ত করি। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার কলিজার টুকরা ছেলেকে হারালাম।”

শিশুটির চাচা তাহসিন জানান, রাত পৌনে ১০টার দিকে আবদুল্লাহকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক অ্যান্টিভেনম দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ বলেন, রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন: কালাইয়ে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


সাইনবোর্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই অগ্নিকাণ্ডের ফলে বাসটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হওয়া বাসটি নারায়ণগঞ্জ-গাজীপুর রুটে চলাচল করছিল। বাসমালিকের দাবি অনুযায়ী, এই ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিন দাস জানান, মধ্যরাতে একটি অটোরিকশাযোগে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের মধ্যে একজন চলন্ত অটোরিকশা থেকে পার্কিংয়ে থাকা বাসটির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিকট শব্দের সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে আসেন।

বাসমালিক রাসেল বলেন, ‘দিনের কাজ শেষে স্টাফরা বাসটি পার্কিংয়ে রেখে বাসায় চলে যাওয়ার পরপর এ নাশকতার ঘটনা ঘটে। চলন্ত অটোরিকশা থেকে পেট্রোল বোমা ছুড়ে আমার গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এতে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।’

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার গোলাম মোস্তফা জানান, রাত ১২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। মাত্র সাত মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, ‘সাইনবোর্ড এলাকায় বাসে আগুনের ঘটনাটি তার নজরে এসেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতাধীন এলাকায় পড়েছে।’

অন্যদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান জানান, ‘ঘটনাস্থলটি যাত্রাবাড়ী থানার আওতায় রয়েছে এবং খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছেছে। দূর থেকে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। তবে এটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত সেটি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসটি ঘটনাস্থলে রয়েছে এবং বাসের মালিকের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আজ সোমবার সকাল থেকে দেশের কিছু অঞ্চলে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর একটি বিজ্ঞপ্তিতে রবিবার (২২ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, হাসনাবাদ গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি ১১ কেভি ফিডারের (এক্সপ্রেস, ভিলেজ, বুড়িগঙ্গা ও হাউজিং) রক্ষণাবেক্ষণ এবং রাইট অব ওয়ে-সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে।

এই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা অঞ্চলের মধ্যে রয়েছে হাসনাবাদ, দোলেশ্বর, ইকুরিয়া, মোকামপাড়া, মীরেরবাগ, মুসলিম নগর, বেয়ারা, মজিলবেয়ারা, নোয়াদ্দা, আড়াকুল, তেঘরিয়া, বনগ্রাম, পুবদি, মনুরবাগ, মির্জাপুর, মুজাহিদনগর ও বাগবাড়ী।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আজ ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ধামরাই ডিআরএস-এর মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণ কাজের জন্য আজ সোমবার থেকে কিছু নির্দিষ্ট এলাকায় মোট ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২২ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জ সদর, ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, শিবালয় এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এছাড়া, আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, রাজনৈতিক ঐক্যের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, রাজনৈতিক ঐক্যের আলোচনা

আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

এনসিপির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী ধীরে ধীরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।

দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা সম্পর্কে রাজনৈতিক ঐক্যের আলোচনা করতে বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্তে বৈঠকের পর এই সংলাপের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাজনৈতিক নেতারা এই সংলাপের আহ্বানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এনসিপি নেতাদের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগ ইস্যুতে ঐক্যের বিষয়ে তারা ইতিবাচক এবং একমত। তবে, তাদের অন্তত দুটো প্রস্তাবনা থাকবে। একটি হলো গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদের বাস্তবায়ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%